আইন আদালত – bongonewsbd24.com

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন, ২০২৬ খ্রি.) ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, ইভটিজিং, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।

বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাহানপুর গ্রামের আলী আকবরের ছেলে জয়নাল আবেদীন (৪৪)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়নকক্ষের বিছানার নিচে লুকিয়ে রাখা ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমান। এ সময় এএসআই ইমরান জাহানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গ্রেফতারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস
নিজস্ব প্রতিবেদক : ঢাকার পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালতকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বপ্না আক্তার, আর নির্বাক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সোহেল রানাকে।

রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।

রায় ঘোষণার সময় সোহেল রানাকে মুখে মাস্ক পরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে তার পাশে বসা স্বপ্না আক্তার অঝোরে কাঁদছিলেন। তবে আদালত কক্ষ ও প্রাঙ্গণে উপস্থিত জনতার মধ্যে ছিল ভিন্ন প্রতিক্রিয়া। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই অনেকেই হাততালি দিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ।

পরবর্তীতে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানাকে প্রধান আসামি এবং স্বপ্না আক্তারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

তদন্তে ডিএনএ, ফরেনসিক আলামত ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করে পুলিশ। তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ দাবি করে, সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, মামলায় একটি সুস্পষ্ট ‘চেইন অব ফ্যাক্ট’ প্রতিষ্ঠিত হয়েছে, যা আসামিদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ দাবি করেন, মামলায় ডিএনএ রিপোর্ট ও সিসিটিভি ফুটেজের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি আসামিদের খালাস প্রার্থনা করেন। বিকল্প হিসেবে সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না আক্তারের জন্য সর্বোচ্চ সাত বছরের সাজা চেয়ে আদালতের কাছে আবেদন জানান।

উল্লেখযোগ্যভাবে, মাত্র ১৭ দিনের মধ্যে তদন্ত, অভিযোগপত্র দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং রায় ঘোষণাসহ পুরো বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দ্রুত সম্পন্ন হওয়া আলোচিত বিচারিক কার্যক্রমগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আদালত সেলিনা হায়াত আইভীর জামিন মঞ্জুর করলে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

আইভীর মুক্তির খবরে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।

রামিসা হত্যা মামলার বিচার শুরু, আসামিদের মৃত্যুদণ্ড দাবি বাবার
স্টাফ রিপোর্টার | ঢাকা | ২ জুন ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি জানান। মামলাটির বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, আজকের কার্যক্রমে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীসহ গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন। এ লক্ষ্যে ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

এরই মধ্যে সকাল পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল পৌনে ১০টার দিকে তাদের আদালতের এজলাসে তোলা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১ জুন আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং ২ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান গত ২৪ মে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে চার্জশিট উপস্থাপন করা হলে তা গ্রহণ করে বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

পরবর্তীতে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলার অগ্রগতি ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম নিয়ে আদালতপাড়ায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। সেদিনই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা, পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আলোচিত এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুল-এর দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।

দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার কাটা মাথা দেখতে পান তারা।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন ১ জুনের শুনানিকে কেন্দ্র করে দ্রুত বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।

ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড।
নিজস্ব প্রতিবেদক :- দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর এলাকার আতিয়ার গাজীর ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি আইনজীবী সিরাজুল ইসলাম।

২০১৭-১৮ অর্থবছরের আওতায় ২০১৮ সালের ডিসেম্বর মাসে ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট ৭ হাজার ৮০০ কেজি (৭.৮ মেট্রিক টন) ভিজিডির চাল বরাদ্দ দেওয়া হয়। বাঘুটিয়া ইউপির তৎকালীন চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর সরকারি গুদাম থেকে এই চাল উত্তোলন করেন। তবে উত্তোলিত চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে এবং ইউনিয়ন পরিষদে না নিয়ে তা আত্মসাৎ করেন। এ ঘটনায় ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ জানান। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার। মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে অভিযুক্ত করে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আদালত এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাকে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আত্মসাৎকৃত চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক, যা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য হবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে। ফলে আসামিকে সর্বমোট ১৩ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

রামিসা হত্যা মামলার বিচার আজই শুরু হতে পারে, আদালতে আনা হয়েছে সোহেল ও স্বপ্নাকে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৪ মে: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। মামলার চার্জশিট দাখিল, বিচারের জন্য বদলি এবং চার্জগঠনের মাধ্যমে আজই বিচারকাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্বপ্না আক্তার এবং সকাল ১১টার দিকে সোহেল রানাকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বর্তমানে তারা উচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা পাওয়া গেলে আসামিদের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন তদন্ত সংস্থা সিআইডি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলার চার্জশিট আদালতে জমা দেবে। এরপর তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থাপন করা হবে।

সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুনুর রশিদ বলেন, চার্জশিট গ্রহণের পর মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হতে পারে। আদালত ঈদ ও অবকাশকালীন ছুটিতে যাওয়ার আগে বিচার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২০ মে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। একই দিনে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তদন্তে উঠে এসেছে, গত ১৮ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান স্বপ্না আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে একটি কক্ষে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং অন্য কক্ষে একটি বালতির মধ্যে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহ গোপন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে স্বপ্নাকে ঘটনাস্থল থেকে এবং সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করার প্রত্যাশা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট আইনজীবীরা।

রামিসা হত্যা মামলায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে; রোববার চার্জশিট দাখিলের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৩ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রামিসা হত্যা মামলার সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাপ্ত ফরেনসিক রিপোর্টগুলো পর্যালোচনার পর অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।

এর আগে, গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে গ্রেফতার হওয়া তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯ মে সকালে রামিসাকে জোর করে নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন সোহেল রানা। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপনের চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর পালিয়ে গেলেও পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র

*বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল: রিমান্ডে মাসুদ উদ্দিন*
এক-এগারোর সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তারের পেছনে দেশের প্রভাবশালী দুই সম্পাদক ও সুশীল সমাজের একটি অংশের চাপ ছিল বলে দাবি করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রিমান্ডে গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে একটি গোষ্ঠী জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেয় এবং গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করে।

গোয়েন্দা সূত্র জানায়, এক-এগারোর ঘটনাপ্রবাহ ও তৎকালীন রাজনৈতিক পটভূমি নিয়ে জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার ভাষ্যমতে, সেনাবাহিনীর ভেতরে খালেদা জিয়া বা তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার নিয়ে দ্বিধা ছিল। কোর কমান্ড পর্যায়ে তাদের বিদেশে পাঠানো কিংবা গৃহবন্দি রাখার আলোচনা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

মাসুদ উদ্দিন দাবি করেন, ২০০৬ সালের রাজনৈতিক অস্থিরতার সময় দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরই অংশ হিসেবে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এক পর্যায়ে তার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। পরে গুলশানের একটি বাসভবনে আয়োজিত নৈশভোজে তিনি অংশ নেন। সেখানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কয়েকজন বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

তার দাবি, ওই বৈঠকে দেশের রাজনৈতিক সংকট এবং সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপস্থিত কয়েকজন তাকে জানান, দেশের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন। মাসুদ উদ্দিন বলেন, তিনি তখন স্পষ্ট করে জানিয়েছিলেন যে সেনাবাহিনী চেইন অব কমান্ড অনুযায়ী পরিচালিত হয় এবং এ ধরনের বিষয়ে সেনাপ্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত।

রিমান্ডে দেওয়া বক্তব্যে তিনি আরও দাবি করেন, পরে সেনাপ্রধান মইন ইউ আহমেদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়। সেখানে নির্বাচন, আওয়ামী লীগের অংশগ্রহণ এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারির আগে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে এবং শেষ পর্যন্ত জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত কার্যকর হয়।

মাসুদ উদ্দিনের ভাষ্যমতে, সেনাবাহিনীর একটি অংশ জিয়া পরিবারকে গ্রেপ্তারের বিপক্ষে থাকলেও সুশীল সমাজের প্রতিনিধিরা দুই নেত্রীকে রাজনীতি থেকে সরানোর পক্ষে জোরালো অবস্থান নেন। তিনি গোয়েন্দাদের কাছে দাবি করেছেন, মতিউর রহমান ও মাহফুজ আনামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মনে করতেন, দুই নেত্রীকে সরানো ছাড়া রাজনৈতিক সংস্কার সম্ভব নয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হওয়ায় জিয়া পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সেনাবাহিনীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে—এ আশঙ্কার কথাও তিনি সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। তবে তার দাবি, সুশীল সমাজের পক্ষ থেকে তখন জনমত তৈরির তাগিদ দেওয়া হয় এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্রে দুই নেত্রীর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন ও মতামত প্রকাশিত হতে থাকে।

জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন আরও অভিযোগ করেন, ২০০৫ সালের পর থেকে দেশের একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পরিকল্পিতভাবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। একই সঙ্গে “যোগ্য প্রার্থী” ও “রাজনৈতিক সংস্কার” ইস্যুকে সামনে এনে বিভিন্ন গোলটেবিল বৈঠক ও সেমিনারের আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল রাজনীতিবিদদের প্রতি মানুষের অনাস্থা তৈরি করা।

গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, এক-এগারোর পটভূমি ও এর নেপথ্যের ভূমিকা পুরোপুরি উদঘাটন করতে হলে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।