আন্তর্জাতিক – bongonewsbd24.com

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আরঘচির: ‘নিরাপদ থাকতে চাইলে মধ্যপ্রাচ্য ছাড়ুন’
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, নিরাপদ থাকতে চাইলে তাদের মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না।

আরঘচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তির হস্তক্ষেপ কখনোই ইতিবাচক ফল বয়ে আনেনি। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করা হলে এর জবাবে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয় তেহরান।

এক্সে দেওয়া পোস্টের সঙ্গে আরঘচি হরমুজ প্রণালির একটি ছবিও প্রকাশ করেন। ছবিতে বড় অক্ষরে লেখা ছিল— “চিরন্তন পারস্য উপসাগর” (The Eternal Persian Gulf), যা অনেকের মতে আঞ্চলিক ভূরাজনীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে একটি প্রতীকী বার্তা বহন করে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

আশুরার পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, আনুষ্ঠানিক সময়সূচি পরে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, তেহরান, ৯ জুন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরার শোককাল শেষ হওয়ার পর তাঁর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি।

বিবৃতিতে বলা হয়, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে পালিত মহররমের প্রথম দশ দিনের শোকানুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজা ও দাফনের সময়সূচি আশুরার পর নির্ধারণ করা হয়েছে।

কমিটি জানায়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোকাহত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সেবা, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজ চলছে।

এ সময় অনুষ্ঠান নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অনুমাননির্ভর ও যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করে কমিটি। বিবৃতিতে বলা হয়, এসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। তাই সবাইকে কেবল আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

কমিটি আরও জানায়, জানাজা, দাফন ও স্মরণানুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি এবং বিস্তারিত তথ্য যথাসময়ে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তাঁর পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ ইরানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি
নিজস্ব প্রতিবেদক : ৯ই জুন মঙ্গলবার, কালীঘাটের ৩২বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে দুপুর পৌনে বারোটা নাগাদ সিআইডি তল্লাশি করতে উপস্থিত হন। এবং সিআইডি অফিসাররা বাধা প্রাপ্ত হন। প্রথমে তাহাদেরকে ঢুকতে দেওয়া হয় না। বাইরেই অপেক্ষা করতে থাকেন।

যানাযায় বিধানসভায় বিধায়কদের সই জাল কান্ড কে কেন্দ্র করেই , সমস্ত নথি হাতে নিয়ে প্রায় 18 থেকে 20 জন সিআইডি অফিসার সর্বভারতীয় তৃণমূলের কার্যালয় এবং মমতা ব্যানার্জির বাড়িতে তল্লাশিতে আসেন।

কিন্তু আজ মাননীয়া মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি দিল্লিতে থাকায়, হাজির হতে পারেননি, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিআইডি ভবানী ভবনে তলব করেন, তিনি উপস্থিত হতে না পারায় একটি চিঠি মারফত জানিয়ে দেন, সিআইডিদের তরফ থেকে জানানো হয় তিন তিনবার কে পাঠানো হয়েছিল একবার উপস্থিত হননি।

এই তল্লাশি অভিযানে কিছুক্ষণ বাদে উপস্থিত হন, পশ্চিম বেহালার বিধায়ক শুভাশিস চক্রবর্তী, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ ও কল্যাণ ব্যানার্জি।

সিআইডি অফিসাররা ঘন্টাখানেক অপেক্ষা করার পর 8 থেকে 10 জনের প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করান, তারা ভেতরে প্রবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও ভেতরে অফিস তল্লাশি করেন, বাইরে উপস্থিত ছিলেন প্রায় ১৫ থেকে ১৬ জন সিআইডি অফিসার মহিলা ও পুরুষ মিলে।

কেন্দ্র বাহিনী ও কালীঘাটের অফিসেররাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং এলাকার ঘিরে রাখেন,

তবে অনেকের দাবি মালিক না থাকায় আমরা এই তল্লাশি মানবো না। অন্যদিকে কল্যান মুখ ব্যানার্জি বলেন মিডিয়ার সামনে, ভেতরে সব বিজেপির লোক, তারাই ওখানে তদন্তে যুক্ত রয়েছেন। cid অফিসাররা কয়েক ঘণ্টা ধরে তল্লাশি করতে থাকেন।

কুনাল ঘোষ বলেন আমি কাজে বেরিয়েছিলাম এবং এখানেও আমার আশা ছিল কিন্তু হঠাৎ জানতে পারি সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি এসেছে। তাই আমি তড়িঘড়ি এখানে চলে আসি। তবে সিআইডি অফিসাররা কল্যাণ ব্যানার্জীর ছাড়া কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেননি। সিআইডি অফিসারদের ধারণা, মূল কার্যালয় ও মমতা ব্যানার্জির বাড়িতে তদন্তের স্বার্থে কিছু নথি পাওয়া যেতে পারে, তাই তাহাদের অভিযান ও তল্লাশি।

এই হরিশ চ্যাটার্জি রোডের রাস্তায় অর্থাৎ মমতা ব্যানার্জির বাড়ির সামনে মানুষ চলাচল করতে পারত না নিশেধাজ্ঞা জারি থাকতো, আজ সাধারণ মানুষ অনা আসে বাড়ির সামনে দিয়ে চলাফেরা করতে পারছেন। সাধারণ মানুষ সন্তুষ্ট।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, লোহিত সাগরে ইসরায়েলি নৌ-চলাচলে ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা ইয়েমেনের
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও সংশ্লিষ্ট নৌ-চলাচলের ওপর ‘পূর্ণ ও নিঃশর্ত নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে এবং গাজা, লেবানন ও ইরানের ওপর চলমান হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং অভিযানটি সফলভাবে নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো নৌ-চলাচল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে বা প্রতিরোধ অক্ষের কোনো পক্ষের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। পরিস্থিতি ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতার ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে ইয়েমেনের দাবিকৃত হামলা ও এর ফলাফল সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: প্রেস টিভি

ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা
রয়টার্সের প্রতিবেদনে নতুন জল্পনা; কুয়েত-বাহরিনসহ উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়নে মার্কিন দল

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট :

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দ হয়ে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ পশ্চিম এশিয়ার বিভিন্ন মিত্র দেশের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত হিসাব চেয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর পর থেকেই ধারণা করা হচ্ছে, জব্দ ইরানি সম্পদ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে ওয়াশিংটন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র প্রায় ২৪ বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ আটকে রেখেছে। তিনি বলেন, এই অর্থ ফেরত না দিলে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা চুক্তি সম্ভব হবে না। সম্ভাব্য সমাধানের দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইরানের এই দাবির পরই বিপরীতধর্মী আলোচনা সামনে এসেছে। যদিও হোয়াইট হাউস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জব্দ সম্পদ বণ্টনের কোনো পরিকল্পনার কথা নিশ্চিত করেনি।

সম্প্রতি কুয়েত ও বাহরিনে ইরানের হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন পশ্চিম এশিয়ায় একটি বিশেষ মূল্যায়নকারী দল পাঠিয়েছে। দলটি বিভিন্ন দেশে ইরানি হামলার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সম্ভাব্য ক্ষতিপূরণ বিষয়ে সুপারিশ করবে।

রয়টার্স জানিয়েছে, শুধু জব্দ সম্পদ নয়, প্রয়োজনে অন্য উৎস থেকে অর্থায়নের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। তবে কোন ধরনের ইরানি সম্পদ বা সম্পদের উৎসকে লক্ষ্যবস্তু করা হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান অঞ্চলজুড়ে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়। কুয়েত ও বাহরিন ছাড়াও সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হামলার দাবি বিভিন্ন সূত্রে উঠে এসেছে।

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ সম্পদ অন্য দেশগুলোর মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেয়, তাহলে চলমান শান্তি প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেতে পারে এবং তেহরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে।

এদিকে শনিবার ইরানের গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্থাপনায় মার্কিন হামলার খবর পাওয়া গেছে। রোববারও দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি একটি বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করেছেন। চলমান সংকট নিরসনে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল।
নিজস্ব প্রতিবেদক : ৬ই জুন শনিবার, সুরেন্দ্রনাথ কলেজের সিন্ডিকেট ভাঙতে এবং দেবু শিবুকে গ্রেপ্তারের দাবিতে , কলকাতার এস এফ আই ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে র‍্যালি করে সুরেন্দ্রনাথ কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান ও সাংবাদিক সম্মেলন করলেন। ৫০ থেকে ৬০ জন এসএফআই ছাত্র পাঁচই জুন দুপুর দুটোই এই প্রতিবাদের সামিল হন।

এই প্রতিবাদকে কেন্দ্র করে এবং ন্যায ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন শূন্যনাথ কলেজের সামনে সাংবাদিক সম্মেলন করেন ঠিক তার বিপরীতে এবিভিপি ছাত্র সংসদ এস এফ আই ছাত্র সংসদ কে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন ও কলেজের প্রিন্সিপালের সহযোগিতায় সামাল দেন।

এস এফ আই ছাত্র সংসদের দাবি— সুরেন্দ্রনাথ কলেজে অপরাধের সিন্ডিকেট চালানো নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

পূর্ববতী ইউনিয়নের যাবতীয় আর্থিক লেনদেনের অডি ট জনসমক্ষে পেশ করতে হবে।।

অবিলম্বে স্বচ্ছ ও অবাধ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।।

সুরেন্দ্রনাথ কলেজে যারা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করে জেলে ভরতে হবে।

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে।।

তারা বলেন অডিতে রিপোর্ট শুধু আলমারিতে ভোটের রাখলে চলবে না প্রকাশের ছাত্র-ছাত্রীদের সামনে আনতে হবে।, এছাড়াও সাংবাদিক সম্মেলনে জানান আমরা চাই শুধু এসএফআই নয়, এবিভিপি, সিপি, তৃণমূল ছাত্র পরিষদ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা চাই যে নির্বাচন ১৫ বছর ধরে সুরেন্দ্রনাথ কলেজে হয় না আজ এই সিন্ডিকেট ভেঙে অবার সুস্থ নির্বাচন ঘোষণা করা হোক।

এর সাথে সাথে তাহারা তাপস রায় ও সজল ঘোষ কেও তীব্রভাবে আক্রমণ করলেন। শুধু লোক দেখানো কেন এখনও কেন দেবু শিবু গ্রেফতার হলো না, কিভাবে সুরেন্দ্রনাথ কলেজের যাবতীয় কাজকর্ম ও রেকর্ড দেবুর বাড়ি থেকে কন্ট্রোল হয়, আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দেবু শিবু বেড়ে উঠেছে,

তাহারা আরো বলেন, যে সকল ইউনিয়নের মাধ্যমে ছাত্র সংসদ করে, আজও ছাত্রছাত্রীরা জানেনা এই ইউনিয়নদের কাজ কি, কারণ কলেজ গুলো হয়ে উঠেছে বিভিন্ন কুকর্মের আস্থাকুর,তাহার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন ছাত্র-ছাত্রী কলেজে আছে তাদের সহযোগিতা করাই হচ্ছে স্বাস্থ্য সংসদের কাজ, কিন্তু তা না করে কিভাবে কি পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের কাছে টাকা আত্মসাৎ করা যাবে এই নিয়েই ব্যস্ত।

তবে এটুকু জানিয়ে দিতে চাই আর কোন কিছু হতে দেব না, দেবু শিবুকে গ্রেপ্তার করেই ছাড়বো,তাহার সাথে সাথে সুস্থ নির্বাচন।

আমরা ১৫ বছর ধরে প্রতিবাদ ও নালিশ করে এসেছি, কলেজের মধ্যে বিভিন্ন অরাজকতা চলছে।, আজ সেই অরাজকতা সবার সম্মুখে পৌঁছেছে।, লক্ষ লক্ষ টাকা উই পোকায় কুড়িয়ে খেয়েছে, এইসব টাকা গরীব ছাত্র-ছাত্রীদের থেকে আত্মসাৎ করা টাকা,

কলেজে পরীক্ষা চলাকালীন, এস এফ আই ও। এবিভিপির উত্তেজনাকে ঘিরে প্রিন্সিপাল খুব প্রকাশ করেন এবং মুচিপাড়া থানা কে দায়ী করেন।, তিনি বলেন আমরা আগে থেকে জানিয়ে দেওয়া সত্ত্বেও কিভাবে পরীক্ষা চলাকালীন পারমিশন দেওয়া হলো। এর জবাব আমাকে দিতে হবে।

রিপোর্টার, সমরেশ রায় ও সম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।
নিজস্ব প্রতিবেদক : আজ ৫ই জুন শুক্রবার, কলকাতা সহ সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ ,পদযাত্রা ও সভা । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পালিত হলো কলকাতার নলবনে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ এবং সারাবছর বৃক্ষরোপণের কর্মসূচী।

এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন কলকাতার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ উৎসব পালন করেন,

কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তির সামনে রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঠিক বিকেল তিনটায় পালিত হল এই বিশ্ব পরিবেশ দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গাছ প্রদান। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেন, এবং তাদের হাতেও একটি করে চারা গাছ তুলে দেন,

অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র-ছাত্রীরা ও বিশ্ব পরিবেশ দিবস পালন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশ গোষ্ঠী , এবিভিপি সিইউ ইউনিট, কলকাতা বিশ্ববিদ্যকমিটি,পরিবেশ রক্ষা কমিটি, প্রত্যেক সংগঠন যে যার এলাকায় এই বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন।

বিশ্ব পরিবেশ দিবসের মধ্য দিয়ে জনগণকে সজাগ করার চেষ্টা করেছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, পরিবেশকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন,

তারা বলেন গাছ আমাদের অমূল্য সম্পদ, যাহার মাধ্যমে মানুষ অক্সিজেন নেই, পরিবেশ বাঁচায়, ভবিষ্যৎ গড়ে তোলে, একটি গাছ একটি প্রাণীর সমান, গাছ আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা বেঁচে আছি, তাই কেউ গাছ কাটিবেন না, নিজ নিজ এলাকায় গাছ লাগান, অক্সিজেন বাঁচান, পরিবেশকে সুন্দর করে তুলুন। গাছ যদি কেটে দেওয়া হয় এবং নির্মূল করে ফেলা হয়, আগামী দিনে ভয়ঙ্কর দিন আসবে যেখানে অক্সিজেন না পেয়ে বিভিন্ন রোগে সৃষ্টি হবে, জীবন হানি ঘটবে, তাই সকলে মিলে কাজে লাগান প্রাণ বাঁচান।

রিপোর্টার , সমরেশ রায় ও সম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক ও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন ধরে লড়াই চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এই সংঘাতের মাধ্যমে বিশ্ব ইরানের প্রকৃত শক্তি ও সক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৫ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে (IRIB) প্রচারিত এক বক্তব্যে আরাঘচি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে, যারা পারমাণবিক সক্ষমতাও রাখে, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো সহজ বিষয় নয়। এই যুদ্ধ বিশ্বকে ইরানি জাতির প্রকৃত শক্তি সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।”

এ সময় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তাও দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশ তাদের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে, সেসব ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আরাঘচি বলেন, “আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি—আপনাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে।”

তবে একই সঙ্গে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহও প্রকাশ করেন। আরাঘচি জানান, সৌদি আরবের সঙ্গে স্থায়ী, গঠনমূলক ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”

বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা—ইরানের আঞ্চলিক কূটনৈতিক কৌশলেরই প্রতিফলন।

অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে অনুমোদনহীনভাবে নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

শুক্রবার (৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) অভিযোগ করে আসছিল, রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ বসতি স্থাপন ও অনুপ্রবেশের কারণে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন ঘটছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি অননুমোদিত ধর্মীয় স্থাপনা উচ্ছেদ এবং অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিল।

রাজ্যের শিক্ষামন্ত্রী ও সরকারি মুখপাত্র পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াইও নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বৈঠকের পর রাজধানী কমপ্লেক্স এলাকায় অনুমতি ছাড়া নির্মিত ধর্মীয় স্থাপনা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সরকারি জরিপে ১৫টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে ১২টি মসজিদ সিলগালা করা হয়। পরে গত ১ জুন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাকি তিনটিও বন্ধ করে দেওয়া হয়।

রাজ্য সরকারের দাবি, আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ইতোমধ্যে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। ফলে নতুন করে কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঘটনাটি অরুণাচল প্রদেশে অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্য প্রশাসন বলছে, উন্মুক্ত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তের কারণে অনুপ্রবেশ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এর আগে মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সভাপতিত্বে ছাত্র সংগঠন, উপজাতীয় প্রতিনিধি, নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও আইন বিশেষজ্ঞদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয়দের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বলেন, আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য, ভূমির অধিকার ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আইএলপি ব্যবস্থার তদারকি ও কার্যকর বাস্তবায়নের জন্য একটি পৃথক সরকারি বিভাগ গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোজতবা খামেনি জীবিত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ক্রমেই সক্রিয় হচ্ছেন: মার্কো রুবিও
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei জীবিত আছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে এ মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে মোজতবা খামেনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে ক্রমশ বেশি সম্পৃক্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া সাবেক সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ইরানকে কেন্দ্র করে সংঘাত নতুন মাত্রা পায়।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। এ পরিস্থিতিতে মার্কো রুবিওর বক্তব্য নতুন করে ইঙ্গিত দিচ্ছে যে, তিনি জীবিত রয়েছেন এবং দেশের নেতৃত্বে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: মিডল ইস্ট আই