আবহাওয়া – bongonewsbd24.com

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজমান রয়েছে। এছাড়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক : দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৫ মে) দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে আবহাওয়া অস্থির থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বর্ষণের শঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীসহ আশপাশের জেলাগুলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরিয়তপুর ও মাদারীপুরে আকাশ মেঘাচ্ছন্ন ও উত্তাল থাকতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লায়ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানসহ পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় দমকা হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির কাছাকাছি থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
স্টাফ রিপোর্টার : শীতের আমেজ কাটতে না কাটতেই রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পান নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, মঙ্গলবার (৩ মার্চ) ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজধানীতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময়ে বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।

বজ্রপাতের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা ব্যবস্থায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)-এর সাথে “Bridging Science with Communities: Developing a Community-Based Lightning Early Warning System (CB-LiEWS) in Bangladesh” শীর্ষক গবেষণার জাতীয় শেয়ারিং অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বজ্রপাতজনিত ঝুঁকি মোকাবিলায় জরুরি, অন্তর্ভুক্তিমূলক ও স্থানীয়ভাবে অভিযোজিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় যা বর্তমানে দেশের দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত জলবায়ু-সম্পর্কিত ঝুঁকিগুলোর একটি। গবেষণায় উঠে এসেছে যে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বজ্রপাতে প্রায় ২,০০০ মানুষের মৃত্যু এবং ১,৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গ্রামীণ কৃষক ও জেলে কমিউনিটির ওপর, বিশেষ করে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। এছাড়াও এতে অংশ নেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, উন্নয়ন সহযোগী, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এবং ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোমেনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মো. আশরাফ উদ্দিন বলেন, “বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু ঘটে, অথচ দীর্ঘদিন ধরে এটি আমাদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় যথাযথ গুরুত্ব পায়নি। এই গবেষণা বৈজ্ঞানিক পূর্বাভাসকে বাস্তবভিত্তিক ও কমিউনিটি-কেন্দ্রিক জীবনরক্ষাকারী পদক্ষেপে রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রমাণ ও দিকনির্দেশনা প্রদান করেছে।” তিনি সতর্কবার্তাগুলো যেন সময়মতো মাঠপর্যায়ে জীবনরক্ষাকারী পদক্ষেপে রূপ নেয়, সে জন্য আন্তঃসংস্থাগত সমন্বয়ের ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, “বিএমডিতে আমাদের বৈজ্ঞানিক তথ্য বজ্রপাতের উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে, কিন্তু কেবল বিজ্ঞানই যথেষ্ট নয়। বজ্রপাতজনিত হতাহতের সংখ্যা কমাতে উন্নত পূর্বাভাসের পাশাপাশি কমিউনিটির আস্থা, সহজবোধ্য যোগাযোগ, শক্তিশালী সমন্বয়ের প্রয়োজন। প্রাথমিক সতর্কতাগুলো যেন সবার কাছে বোধগম্য ও কার্যকর হয়, সে লক্ষ্যে প্রযুক্তি ও অংশীদারিত্ব উন্নয়নে বিএমডি প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কারিগরি নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় পরিচালিত গবেষণায় দেখা গেছে যে, বজ্রপাতকে একটি বিপজ্জনক ঝুঁকি হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হলেও, কমিউনিটি পর্যায়ে প্রস্তুতির মাত্রা অত্যন্ত কম। জরিপকৃত পরিবারের অর্ধেকেরও বেশি বজ্রপাতজনিত মৃত্যু বা আঘাতের সরাসরি অভিজ্ঞতার কথা জানিয়েছেন। স্পষ্ট এবং স্থানীয় পূর্বাভাসের সীমিত অ্যাক্সেস, প্রতিক্রিয়া ক্ষমতাকে আরও দুর্বল করে তোলে, প্রায় ৭৭% উত্তরদাতা জানান যে, তারা সতর্কতার সময় (লিড টাইম) সম্পর্কে কিছুই জানেন না। কমিউনিটিতে প্রস্তুতিমূলক কার্যক্রমও খুবই সীমিত। ৯৬% উত্তরদাতা জানান যে, তারা কখনো বজ্রপাত-সংক্রান্ত মহড়ায় অংশ নেননি। এর ফলে বিশেষ করে নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি এবং স্বল্প-শিক্ষিত জনগোষ্ঠী প্রতিরোধযোগ্য ঝুঁকির মুখে বেশি পড়ছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে, বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এইছ.ই. হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে প্রমাণভিত্তিক, কমিউনিটি-নেতৃত্বাধীন পদ্ধতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জলবায়ু সহনশীলতা একটি যৌথ দায়িত্ব, যা শক্তিশালী জাতীয় নেতৃত্ব, কমিউনিটির অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর নির্ভরশীল। এ ধরনের গবেষণা আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় প্রমাণ সরবরাহ করে।”

উন্নয়ন সহযোগীদের পক্ষে ইউরোপীয় সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইকো)-এর প্রতিনিধি মোকিত বিল্লাহ আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক আগাম সতর্কতা ব্যবস্থায় ধারাবাহিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে টেকসই বিনিয়োগ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর অটল মনোযোগ দেয়া প্রয়োজন। এই গবেষণাটি পূর্বাভাসমূলক পদক্ষেপের স্কেলিংয়ের জন্য একটি বিশ্বাসযোগ্য ভিত্তি প্রদান করে এবং নিশ্চিত করে যে প্রাথমিক সতর্কীকরণগুলি যেন তাদের কাছে পৌঁছায় যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।”

আবহাওয়া অধিদপ্তর, একাডেমিয়া, উন্নয়ন সহযোগী সংস্থা, যুব প্রতিনধি ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের পেশাজীবীদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে বজ্রপাত বিষয়ে সচেতনতা ব্যবস্থা ও সরঞ্জাম জোরদারের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত স্বল্প পূর্বাভাস সময় যা অনেক ক্ষেত্রে এক ঘণ্টারও কম, সীমিত পর্যবেক্ষণ ও রাডার কাভারেজ এবং প্রযুক্তিগত পূর্বাভাসকে সময়োপযোগী ও কার্যকর সতর্কবার্তা রূপান্তরের দুর্বলতা। দুর্বল সংযোগব্যবস্থা, ডিভাইসের স্বল্পতা, আশ্রয়কেন্দ্রের অভাবের কারনেই প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ে, বিশেষ করে, কৃষক ও জেলেদের ঝুঁকিপূর্ণ সময়েও কাজ চালিয়ে যেতে হয় এর কারনে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। প্যানেল আলোচনায় জোর দেওয়া হয় যে, কার্যকর সমাধান হতে হবে কমিউনিটি কেন্দ্রিক ও উন্নত পূর্বাভাস অবকাঠামোর পাশাপাশি মোবাইলের ওপর পুরোপুরি নির্ভরশীল নয় এমন স্থানীয়ভাবে পরিচালিত সতর্কতা ব্যবস্থা এবং শক্তিশালী কমিউনিটি নেতৃত্বের সমন্বয়ে গড়ে তুলতে হবে। এছাড়াও, সারা বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকিপূর্ণ এলাকার ম্যাপিং করা, কমন অ্যালার্টিং প্রোটোকল বাস্তবায়ন এবং টিভি, রেডিও, লাউডস্পিকার, সাইরেন, স্কুলভিত্তিক সতর্কতা ব্যবস্থা ও বাজারকেন্দ্রিক লক্ষ্যভিত্তিক বার্তার মতো বহুমুখী যোগাযোগ মাধ্যমের ব্যবহার করতে হবে যাতে কমিউনিটিভিত্তিক জোরদার সচেতনতা গরে ওঠে।

যদিও ২০১৬ সালে বাংলাদেশে বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবুও পূর্বাভাসের নির্ভুলতা, সতর্কবার্তা প্রচার এবং কমিউনিটি প্রস্তুতির ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে। এ প্রেক্ষাপটে গবেষণাটি, একটি কমিউনিটি-ভিত্তিক বজ্রপাত আগাম সতর্কতা ব্যবস্থা (CB-LiEWS) প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, যা বৈজ্ঞানিক পূর্বাভাসকে স্থানীয় জ্ঞান ও বিশ্বস্ত যোগাযোগ মাধ্যমের সঙ্গে সংযুক্ত করবে। এতে রিয়েল-টাইম শনাক্তকরণ ও পূর্বাভাস জোরদার করে সতর্কবার্তার লিড টাইম বৃদ্ধি, একাধিক মাধ্যমে স্পষ্ট ও স্থানীয়ভাবে বোধগম্য বার্তা প্রদান এবং কমিউনিটির ভেতরে নিয়মিত প্রস্তুতিমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, টানা নিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ চরমে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক : উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিনে দিনে বাড়ছে। টানা কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। ভোরের কনকনে ঠান্ডা ও সারাদিনের শীতল বাতাস জনজীবনকে প্রায় স্থবির করে দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিনও তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা মৌসুমের সর্বনিম্ন হিসেবে ধরা হয়। কুয়াশা কিছুটা কমলেও সূর্যের আলোয় তেমন উষ্ণতা মিলছে না।

দিনের তাপমাত্রাও খুব একটা বাড়ছে না। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি। দিন-রাতের তাপমাত্রার এই বড় পার্থক্য শীতের অনুভূতি আরও তীব্র করছে।

সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর, নিম্নআয়ের পরিবার, শিশু ও বয়স্করা। রাস্তাঘাট, চায়ের দোকান ও বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে অনেকে ঠান্ডা কাটানোর চেষ্টা করছেন। দিনমজুররা জানাচ্ছেন, ভোরে কাজে বের হওয়াই এখন বড় কষ্টের—হাত-পা জমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা স্থায়ীভাবে কমে থাকায় সামনে আরও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় এ শীত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফেনীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফেনীতে প্রবল বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া ৩ নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারও মানুষ।

বুধবার (৯ জুলাই) সরেজমিনে এ দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।

এ দিকে রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলা।

পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন জানিয়েছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকায় ৩টি, শালধর এলাকায় একটি ও ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় একটি ও ফুলগাজীর দেড়পড়া এলাকার দুটি স্থানে ভেঙেছে। এ ছাড়াও কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় দুটি, বেড়াবাড়িয়ায় একটি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পরশুরামের স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ঘরে পানি ঢুকতে শুরু করে। গত বছরের বন্যাতেও সব জিনিসপত্র নষ্ট হয়েছে। বছর না ঘুরতে আবার আমাদের বাড়ি পানিতে ডুবলো।

পরশুরাম উপজেলার ইউএনও আরিফুর রহমান বলেন, মাঠপর্যায়ে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মানুষজন এখনো আশ্রয়কেন্দ্রে আসছে না। বিভিন্ন পয়েন্টে ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ফুলগাজী উপজেলার ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, উপজেলায় ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থানে ভাঙনের তথ্য পেয়েছি। এরইমধ্যে শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। বুধ ও বৃহস্পতিবারও জেলাজুড়ে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাঁধ ভাঙনের শঙ্কা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৬টি স্থান ভেঙে গেছে। এর মধ্যে মুহুরী নদীর ফুলগাজী অংশে দুটি ও সিলোনিয়া নদীর পরশুরাম অংশে চারটি। ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৪০০ করে মোট ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মাঝে রান্না করা খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ঢাকাসহ নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় আভাস
বঙ্গ নিউজ বিডি ২৪ ডেস্ক: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কতা হিসেবে ৯ জেলার নদীবন্দরগুলোকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, আঘাত হানবে কবে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দেশে গত ৫ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিল মে মাসে। গত বছরের ২৭ মে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ‘রিমাল’। আম্ফান, মোখার মতো ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছিল মে মাসেই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে, এবার একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা রয়েছে।

সোমবার (১৯ মে) সকাল এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

তিনি আরও লিখেছেন, একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা আছে। আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুইটি নাম হলো ‘শক্তি’ ও ‘মন্থা’। ফলে, আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে ২০২৫ সালের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার ওপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার দুয়েকদিন আগেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মে’র মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি। তবে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।