খুলনা – bongonewsbd24.com

খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩৩ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা বিশিষ্ট সিটি মেডিকেল কলেজ ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই খুলনা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ারফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে।

ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল হাসপাতাল ভবনে আগুন লাগার কারণে উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। :::

কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১১ জুন সকাল ১০.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট -১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৪ জন, সোনাডাঙা থানা-০১ জন, লবণচরা থানা-০১ জন, হরিণটানা থানা-০৬ জন, খালিশপুর থানা-০২ জন দৌলতপুর থানা-০১ জন, আড়ংঘাটা থানা-০১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৪ ঘন্টার তথ্যাদি:

গত ১০ জুন সন্ধ্যা ১৮.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট-২৭ জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা-০২ জন, লবণচরা থানা-০২ জন, হরিণটানা থানা-০৭ জন, খালিশপুর থানা-০৪ জন, দৌলতপুর থানা-০২ জন, আড়ংঘাটা থানা-০২ জন এবং খানজাহান আলী থানা-০১ জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়! গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস,চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : আজ ১১ জুন ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়!

সভায় সম্মানিত কমিশনার মহোদয়, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ও জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। তাই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। তিনি বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না আসা একটি ইতিবাচক দৃষ্টান্ত ও অর্জন, এই সুনাম ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে। কোনো রিকশাচালক, চালক বা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না বরং জনগণের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ হচ্ছে ট্রাফিক পুলিশ, কারণ তাদের প্রতিটি কার্যক্রম, জনগণ সরাসরি প্রত্যক্ষ ও মূল্যায়ন করে থাকেন আর এজন্যই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, নিষ্ঠা এবং ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরোও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন, ২০২৬ খ্রি.) ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, ইভটিজিং, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনার ফুলতলা উপজেলা থানা পুলিশ মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ফুলতলার পয়গ্রাম হাফরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে ১৫৪ পিস ইয়াবাসহ মনিরা বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। তিনি ফুলতলা বাজারের সুতা পট্রি রোড়ের মেহনাজ-মিনহাজ ফ্যাসানের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজানের স্ত্রী।

পুলিশ জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় মিজানের স্ত্রী মাদক ব্যবসায়ী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদ ও ঘর তল্লাশি করলে তার জিম্মায় থাকা ১৫৪ পিচ ইয়াবা বের করে দেয়।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ফুলতলা থানা অফিসার ইনচার্জ ওসি জনাব তৌহিদুল ইসলাম বলেন,

মাদক সেবনকারী এবং মাদক ব্যাবসায়ী দেশ ও সমাজের শত্রু তাদের কোনো প্রকার ছাড় দেও হবে না,

তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) খুলনা জেলা ইউনিট। ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে পথচারী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মাধ্যমে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন BDRCS খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি জনাব এস. এ. রহমান বাবুল। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা তীব্র গরমে কষ্টে থাকা মানুষের হাতে সহায়তার সামগ্রী তুলে দেন এবং হিটস্ট্রোক ও তাপদাহ থেকে সুরক্ষায় সচেতনতামূলক বার্তা প্রদান করেন।

আয়োজকদের মতে, রোদে দীর্ঘ সময় কাজ করা ও চলাচল করা মানুষের জন্য সামান্য এই সহায়তাও অনেক বড় স্বস্তি হতে পারে। মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে BDRCS খুলনা জেলা ইউনিট সবসময় দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

পাঁচদিন ব্যাপী এই আয়োজন ফুলতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলমান থাকবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হবে এবং তাপদাহ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

BDRCS খুলনা জেলা ইউনিট সকলকে পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলা এবং তীব্র গরমে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে কেএমপি ও অন্যন্য বিশেষায়িত পুলিশ ইউনিট
শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা : খুলন শহরের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ কমিশনার কেএমপি খুলনার সভাপতিত্বে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে যৌথভাবে বিশেষ অভিযান পরিচলনা সিদ্ধান্ত গৃহিত হয়।

এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্র্যব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন: খুলনা জেলা, ৩ এপিবিএন খুলনা সহ যৌথভাবে অংশগ্রহণ করবে। যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে।

ফুলতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে তাঁতী দলের খাদ্য সামগ্রী বিতরণ
শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী তাঁতী দল ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও গরীব অসহায়দের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, ফুলতলা উপজেলা তাঁতী দলের আহবায়ক মোঃ আলমগীর হোসেন মোল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহাগ জমাদ্দারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মোল্যা নান্না, আহসানুল হক লড্ডন, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোড়ল, বিএনপি নেতা মোল্যা মহাসিন, শিক্ষক নাসির উদ্দিন, সিরাজ মোড়ল, আলমগীর ফারাজি, শেখ হাবিবুর রহমান লিপন, এস এম ফয়সাল হোসেন, মোঃ মামুন মোল্যা প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফুলতলা সিরাতুনব্বী (সঃ) মহিলা করমি মাদ্রাসার নায়েবে মুহতামিম ও ইফা শিক্ষক মুফতি মাওঃ ফজলুল করিম অনুষ্ঠানে দেড় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খুলনায় দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় মোঃ রাশেদ নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাশেদ জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। পেশায় রাজমিস্ত্রী।

‎লবণচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আজ সকালে লবণচড়া থানার কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন চারটি মোটরসাইকেল যোগে রাশেদকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা।

পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। রাশেদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।

এর আগেও রাশেদকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটেছে বলে পুলিশ ধারণা করেছেন।

হত্যাকাণ্ডে জড়িতদের আটকের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

খুলনায় পড়াশোনা নির্বিঘ্ন করতে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনায় স্কুল-কলেজের শিষর্ক্ষাথীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ ১/৬/২৬ সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের র্কমর্কতাবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক ও শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।