খেলা – bongonewsbd24.com

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। বৃষ্টির বাধা ও নানা প্রতিকূলতা পেরিয়ে মাঠে ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও টিম স্পিরিট দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও উল্লেখ করেন, তাসকিন ও মোস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আমাদের এই পরম কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরও উঁচুতে এগিয়ে যাবে।

মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী এই ক্লাবটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার নিয়েছে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্বকাপ চলাকালীন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে তারা। আজ ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, যার ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল এই মোহামেডানের হাত ধরে। তাই ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের আবেগ আপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, “মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনায় সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে বাংলাদেশ। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।”

বাংলাদেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে নিজের পরিবারের একটি মজাদার ঘটনাও উল্লেখ করেন তিনি। আমিনুল হক বলেন, “কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম, তখন আমার স্ত্রী বলছিল— ‘এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই’।

আমার মেয়েকেও বলছিল এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।”

মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব ছিলেন, তখনই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস
বঙ্গ নিউজ বিডি,অনলাইন ডেস্ক, ঢাকা

বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের জন্য আনন্দের খবর নিয়ে এলো টি স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন দর্শকদের দেখানোর এই ধারাবাহিকতা টি স্পোর্টসকে দেশের ফুটবলের আসল ঠিকানা হিসেবে আবারও প্রমাণ করল।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর দিল টি স্পোর্টস। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের এক নম্বর স্পোর্টস চ্যানেলটি। বিশ্বকাপের মতো মহাযজ্ঞ নিয়মিত পর্দায় এনে টি স্পোর্টস আবারও প্রমাণ করল—দেশীয় দর্শকদের কাছে ফুটবল মানেই টি স্পোর্টস।

৪৮ দলের অংশগ্রহণে ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে দেশজুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বিশ্বকাপ। আর এই মহাযজ্ঞের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরবে টি স্পোর্টস।

ম্যাচের সরাসরি সম্প্রচার, বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে শুরু করে এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টি স্পোর্টস দর্শকদের জন্য এক পূর্ণাঙ্গ বিশ্বকাপ অভিজ্ঞতার আয়োজন করবে। যা ভক্তদের মাঠের উত্তেজনার একদম কাছাকাছি নিয়ে যাবে।

টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘ফিফা বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যা সব সীমানা ছাড়িয়ে বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথে। বাংলাদেশের কোটি কোটি আবেগী ফুটবল ভক্তদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় এই আয়োজনটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। টি স্পোর্টসে আমাদের লক্ষ্য শুধু খেলা সম্প্রচার করা নয়, বরং বিস্তারিত কভারেজ, বিশেষজ্ঞদের মতামত, নতুন ধাঁচের অনুষ্ঠান এবং সবার জন্য সহজলভ্য করার মাধ্যমে আমরা একটি স্মরণীয় বিশ্বকাপ অভিজ্ঞতা তৈরি করতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, দেশের ফুটবল ভক্তরা আবারও ফিফা বিশ্বকাপের জন্য টি স্পোর্টসকেই তাদের আসল ঠিকানা হিসেবে বেছে নেবেন।’

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা অনন্য। প্রতিটি বিশ্বকাপেই এখানকার রাস্তাঘাট, পাড়া-মহল্লা ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, মেতে ওঠে উৎসবের আমেজে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে টি স্পোর্টস নিশ্চিত করবে যেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ ফুটবলের এই শ্রেষ্ঠ মঞ্চের রোমাঞ্চ, নাটকীয়তা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলোর অংশীদার হতে পারে।

টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘বিশ্বমানের খেলাগুলোকে বাংলাদেশী দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই টি স্পোর্টসের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপকে দেশের প্রতিটি ফুটবল ভক্তের কাছে সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত। এই মাইলফলকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সম্প্রচারক হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সাথে এটি বিশ্বমানের কন্টেন্ট, উদ্ভাবন এবং দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে আমাদের নিরলস বিনিয়োগেরই প্রতিফলন।’

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব লাভ করা দেশজুড়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যাত্রায় আরও একটি বড় মাইলফলক। মানসম্পন্ন সম্প্রচার, নতুন প্রযুক্তি ও দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে টি স্পোর্টস বাংলাদেশের ক্রীড়া সম্প্রচার শিল্পে প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে।

ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্মরণীয় সব মুহূর্ত, ঐতিহাসিক ম্যাচ এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার এই এক মাসের ফুটবল রোমাঞ্চে শামিল হতে দেশের সব ফুটবল ভক্তকে আমন্ত্রণ জানাচ্ছে টি স্পোর্টস।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয়
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৯ জুন : অবশেষে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।

এর আগে ওয়ানডেতে দুই দলের ২২ দেখায় বাংলাদেশের একমাত্র জয় ছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ম্যাথিউ শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান ফেরান মার্নাস লাবুশেনকে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

অধিনায়ক জশ ইংলিস ১৯, কুপার কনোলি ৩৫ এবং অ্যালেক্স ক্যারি ৪৭ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একমাত্র ক্যামেরন গ্রিন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ৬৬ বলে অপরাজিত ৫২ রান করেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। তিনি ৪ উইকেট শিকার করেন। মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

৪২.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯১ রান। এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

মোসাদ্দেকের ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য এবং নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।

সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ।
নিজস্ব প্রতিবেদক, ৯ মে, ঢাকা: ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন ও উৎসাহ জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের সাথে সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে হ্যাটট্রিক শিরোপা লড়াইয়ে হেরে গেলেও নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের জন্য বিশেষ বার্তা ও নিরবচ্ছিন্ন সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন।

ফুটবলারদের সাথে সাক্ষাৎ শেষে আমিনুল হক জানান, বাংলাদেশ নারী ফুটবল দল তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করেছে এবং মেয়েরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মাঠে লড়াই করেছে। ফাইনালে হেরে গেলেও এই পারফরম্যান্স দেশের ফুটবলের অগ্রযাত্রাকেই প্রমাণ করে। তিনি উল্লেখ করেন, বিজয়ে আনন্দ প্রকাশ করা এবং হেরে গেলে হতাশা প্রকাশ করা বা মুখ ফিরিয়ে নেওয়া আমাদের সাধারণ প্রবণতা। কিন্তু তাঁর কাছে মনে হয়েছে বাংলাদেশ দল হারেনি, বরং ফুটবলের জয় হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, পত্রিকার ছবি দেখে বাংলাদেশ দলের পরাজয়ের বিষয়টি জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাঁকে ডেকে নির্দেশনা দেন যেন দ্রুত খেলোয়াড়দের সাথে দেখা করে তাঁদের উৎসাহিত করা হয়, যাতে কোনো ফুটবলার হতাশাগ্রস্ত না হন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ও পরামর্শক্রমেই তিনি বাফুফে ভবনে প্রতিভাবান নারী ফুটবলারদের সাথে কথা বলতে এসেছেন।

পরাজয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেকোনো পরাজয়ই ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা জাগিয়ে তোলে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সাময়িক এই পরাজয় কষ্ট দিলেও দীর্ঘমেয়াদে তা দেশের ফুটবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে এবং দিন দিন নারী ফুটবলাররা আরও দুর্দান্ত পারফর্ম করবে বলে তিনি প্রত্যাশা করেন।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার
রিয়াজুল হক সাগর, রংপুর। বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক : মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হবে।একই সঙ্গে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সবুজ খান বলেন,“বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধও তৈরি করে। বাংলাদেশে একজন বিসিএস ক্যাডারের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হতে পারেন একজন সফল ক্রীড়াবিদ। জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী তার উদাহরণ। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও একজন ফুটবলার ছিলেন। তাই এই বয়সেই তরুণদের নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে।”

ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান আনন্দ প্রকাশ করে বলেন,“আমরা নিয়মিত বিকেলে খেলাধুলা করি। নতুন ফুটবল পাওয়ায় আমাদের উৎসাহ ও দায়িত্ব দুটোই বেড়ে গেল। এখন আরও নিয়মিত অনুশীলন করতে পারব।”

কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (৫ জুন) পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়। ফুটবল পেয়ে ক্লাবের অধিনায়ক রাব্বি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই উপহার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, “মাদক ও অনলাইন গেমিংয়ের সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো খেলাধুলা। সুস্থ সমাজ গঠনে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। খেলাধুলা একদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করে, অন্যদিকে এটি পেশা হিসেবেও সম্ভাবনাময় ক্ষেত্র। আমাদের জেলার গর্ব ইমরুল কায়েস জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মাধ্যমে সেই সম্ভাবনারই প্রমাণ রেখেছেন।”

তিনি আরও বলেন, “তরুণদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে এগোতে চায়। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে খেলাধুলাও হতে পারে উজ্জ্বল ভবিষ্যতের পথ।”

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, “এই তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণদের খেলাধুলায় আরও সক্রিয় করা। শুধু আনন্দের জন্য নয়, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবেও ভাবতে হবে। বিশ্বকাপের সময় উন্মাদনা সৃষ্টি করাই শেষ কথা নয়; নিয়মিত অনুশীলন ও পরিকল্পনার মাধ্যমে ফুটবলও হতে পারে কর্মসংস্থান ও সাফল্যের একটি বড় ক্ষেত্র।”

স্থানীয়রা মনে করছেন, খেলাধুলার সরঞ্জাম ও উৎসাহের অভাবে অনেক প্রতিভাবান কিশোর-তরুণ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। এমন উদ্যোগ তাদের আবার মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তারা।

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : ছেলেদের ফুটবলে সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের এক অনন্য মাইলফলকের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। গোয়াতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

দেশের গর্বিত এই নারী ফুটবলাররা ভারতের মাটিতে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”-এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মেয়েদের এই গৌরবময় যাত্রার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গতকাল সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২-১ গোলের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান। একই সাথে আজ গোয়ার মাঠে মেয়েদের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো দেশের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন এবং নারী ফুটবলারদের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মাহবুবুর রহমান।

এই প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই এবং নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হয়েছে, যেখান থেকে পরবর্তীতে গতিশীল ৮ জনকে নিয়ে একটি আকর্ষণীয় ‘বীচ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী তার শৈশবের স্মৃতি চারণ করে বলেন যে, এক সময় তিনিও সিলেট অঞ্চলের বিমান কাপ ও মামণি গোল্ড কাপের মতো টুর্নামেন্টে অংশ নিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান তরুণ খেলোয়াড়দের হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আগামী জুলাইয়ের মধ্যে দেশের আটটি বিভাগ ও দুটি অঞ্চলসহ মোট ১০টি অঞ্চলের প্রতিভাবান শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ের ক্রিকেট, ফুটবল, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

১২ থেকে ১৪ বছরের এই শিশুরা যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ফুটবল স্টেডিয়ামের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাবে, তখন তাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে যাবে এবং তারা বর্তমান জাতীয় তারকাদের মতো হওয়ার অনুপ্রেরণা পাবে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: সিএমপিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।
পাড়ভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ জুন) বিকাল ৩:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। আসন্ন এই হাই-ভোল্টেজ ম্যাচটি যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

সমন্বিত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভায় ম্যাচের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্টেডিয়ামে দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত কৌশল নির্ধারণ করা হয়।

সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন:

“ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ দর্শক ও বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সিএমপি বদ্ধপরিকর।”

সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

সভায় সিএমপির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), সিএমপি।

জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), সিএমপি।

জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর), সিএমপি।

জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), সিএমপি।

এছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যাচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়াম এলাকা এবং খেলোয়াড়দের যাতায়াতের রুটে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যেন নগরবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটে এবং ম্যাচও নির্বিঘ্নে সম্পন্ন হয়।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফুটবলে বড় পরিবর্তন, আইএফএবির নতুন নিয়মে লাল কার্ড থেকে ভিএআরের বিস্তৃত ক্ষমতা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ২০২৬ ফিফা বিশ্বকাপেই প্রথমবারের মতো বড় পরিসরে এর প্রয়োগ দেখা যাবে।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজ কলিনা জানিয়েছেন, বর্ণবাদ ও বৈষম্য রোধ, সময় অপচয় কমানো এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এসব যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে প্রতিপক্ষকে আপত্তিকর বা বর্ণবাদী মন্তব্য করেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। তবে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আলাপচারিতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে তাকে তাৎক্ষণিক লাল কার্ড দেখানো হবে। কোনো কোচ বা দলের কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ত্যাগে উৎসাহিত করলে তারাও একই শাস্তির মুখে পড়বেন। এ ধরনের ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

সময় নষ্টের প্রবণতা ঠেকাতে থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার ক্ষেত্রে নতুন ৫ সেকেন্ডের কাউন্টডাউন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোলরক্ষক সময়মতো গোল-কিক নিতে ব্যর্থ হলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রেও এসেছে কঠোরতা। ফোর্থ অফিসিয়াল বোর্ড প্রদর্শনের পর মাঠ ছাড়তে যাওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে নিকটতম বাউন্ডারি লাইন দিয়ে মাঠ ত্যাগ করতে হবে। অন্যথায় তার পরিবর্তে নামতে যাওয়া খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে।

চোটপ্রাপ্ত আউটফিল্ড খেলোয়াড়ের চিকিৎসার পর তাকে বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত খেলোয়াড় কিংবা বিশেষ কিছু পরিস্থিতিতে এই নিয়ম শিথিল থাকবে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির পরিধিও বাড়ানো হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড প্রদান কিংবা ভুল কর্নার কিকের সিদ্ধান্ত সংশোধনের জন্য ভিএআর ব্যবহার করা যাবে। এছাড়া কর্নার বা ফ্রি-কিকের আগে আক্রমণভাগের খেলোয়াড়ের ফাউল শনাক্ত করতেও ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দুই অর্ধে বাধ্যতামূলকভাবে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে। সাধারণত প্রতি অর্ধের ২২ মিনিটের কাছাকাছি সময়ে এই বিরতি দেওয়া হবে, যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত পানি পান করতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় অন্য খেলোয়াড়রা কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে সাইডলাইনে যেতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।

ফুটবল বিশ্লেষকদের মতে, নতুন এসব নিয়ম খেলার শৃঙ্খলা বৃদ্ধি, সময় অপচয় কমানো এবং ম্যাচ পরিচালনায় আরও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।