চট্রগ্রাম – bongonewsbd24.com

বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বন্দর পরিস্থিতি। জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এই টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্কপ। সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বয়কারী এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এনসিটির মতো একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ টার্মিনাল কোনো বিদেশি অপারেটরের হাতে দেওয়া দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এটি সম্পূর্ণ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত।

অন্যদিকে, ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক ও শ্রমিক দল নেতা হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানান:

“বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা সরকারকে আমাদের আপত্তির কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছি। সরকার যদি সাধারণ শ্রমিক ও দেশের মানুষের পালস বুঝতে না পারে, তবে কঠোর আন্দোলন শুরু হবে। দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসী বন্দর রক্ষায় মাঠে নামবে।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের একই স্মারকে ‘দুই নীতি’: বিভ্রান্তি চরমে

এনসিটি নিয়ে চলমান বিতর্কের ঘি ঢেলেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন-১ অধিশাখা থেকে গত ৪ জুন ইস্যু করা দুটি চিঠি। একই তারিখ ও একই স্মারক নম্বর সম্বলিত চিঠি দুটিতে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা দেওয়া হয়েছে:

প্রথম চিঠি: এতে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নিতে হবে। তবে তাদের আগ্রহ না থাকলে পুরো প্রক্রিয়া বাতিল করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে।

একই স্মারকের অন্য চিঠিতে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বরাত দিয়ে বলা হয়, ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা অবশ্যই অব্যাহত রাখতে হবে।

একই সময়ে একই বিষয়ে এমন পরস্পরবিরোধী ও রহস্যজনক নির্দেশনার পর বন্দর প্রশাসন ও অংশীজনদের মনে গভীর সংশয় তৈরি হয়েছে। সরকারের প্রকৃত অবস্থান আসলে কী, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের এই বিতর্কের মধ্যেই এনসিটি পরিচালনার জন্য একটি নতুন বিকল্প প্রস্তাব এসেছে। বিএনপির সাবেক দুজন সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এনসিটির সাবেক একটি অপারেটর মিলে গঠিত তিন দলীয় একটি দেশীয় কনসোর্টিয়াম যৌথভাবে টার্মিনালটি পরিচালনার আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই দেশীয় কনসোর্টিয়ামের দেওয়া প্রস্তাবটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি লাভজনক এবং বন্দরবান্ধব।

চলতি বছরের শুরুতেও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার তোড়জোড় শুরু হলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও স্কপের তীব্র আন্দোলনের মুখে বন্দর অচল হওয়ার উপক্রম হয়েছিল। সে সময় বাধ্য হয়ে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে টার্মিনালটি বন্দরের নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথায় আবারও সেই একই উদ্যোগ নেওয়ায় ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া জানান, “আমরা এনসিটি পরিচালনার জন্য একাধিক পক্ষ থেকে প্রস্তাব পেয়েছি। দেশের স্বার্থ রক্ষা করে প্রচলিত আইন ও বিধি মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে, বন্দর কর্তৃপক্ষ সেটাই বাস্তবায়ন করবে।

তবে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হলে চট্টগ্রাম বন্দর আবারও বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (০৮ জুন ২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মে/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং-এর মতো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।

এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য চাঞ্চল্যকর মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি। একই সাথে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন সিএমপি প্রধান।

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন কমিশনার।

পারফরম্যান্সের স্বীকৃতি: পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ সদস্যরা

মে/২০২৬ মাসে কর্মক্ষেত্রে চমৎকার ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য সিএমপির বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তাদের তালিকা:

ক্যাটাগরি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা কর্মরত থানা/বিভাগ

সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই সোহেল আহমেদ কোতোয়ালী থানা

সর্বোচ্চ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী এসআই মিজানুর রহমান চৌধুরী বায়েজিদ বোস্তামী থানা

সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারকারী

এসআই কাজী মনিরুল করিম

এসআই নাসিম উল হক ইমরান

কোতোয়ালী থানা

বাকলিয়া থানা

ক্লুলেস/চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন

এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ার

এসআই মোবিনুল ইসলাম

চান্দগাঁও থানা

ডবলমুরিং থানা

বিশেষ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ইন্সপেক্টর আজিজুল হক ডিবি-উত্তর বিভাগ

বিশেষ মাদকদ্রব্য উদ্ধারকারী ইন্সপেক্টর মোঃ আফতাব হোসেন ডিবি-পশ্চিম বিভাগ

বিদায়ী সংবর্ধনা

সভায় বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (এমটি) জনাব অমল চন্দ-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানান সিএমপি কমিশনার।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ
পারভেজ বাঙালী , চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ জুন) সকালে এই ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত রুবেলকে (৪৫) হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক রুবেল পেশায় একজন অটোটেম্পো চালক।

ভুক্তভোগী শিশুটির পিতা ও অভিযুক্ত রুবেল একই রুটে গাড়ি চালানোর সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সূত্রে রুবেল প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। আজ সকালে শিশুটির মা কর্মস্থলে থাকার সুযোগে রুবেল তাদের বাসায় আসে।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির বাবা জানান, “আমি ও আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। বৃষ্টি নামায় রুবেল আমাকে গাড়ি বের করতে বললেও আমি রাজি হইনি। এরপর সে চলে গেছে ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। হঠাৎ মেয়ের কান্নাকাটি ও চিৎকারে আমার ঘুম ভাঙলে সে বিস্তারিত জানায়। আমি তখনই রুবেলকে খুঁজতে বের হই, কিন্তু ততক্ষণে সে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করা হয়।”

ঘটনাটি জানাজানি হলে ছোটপুল কাঁচাবাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী রুবেলকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্লোরিডায় নয়, মশার ডোবায় সমাধান খুঁজতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চসিক মেয়র ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর নাকচ; জনসম্পদের অপচয় নয়, দেশীয় বাস্তবতায় উদ্ভাবনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপ পর্যালোচনা করে তিনি এ সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের নাগরিকদের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী মনে করেন, মশক নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি জানতে বিদেশ সফরের প্রয়োজন নেই। বরং বাংলাদেশের নগর ও গ্রামীণ বাস্তবতায় থেকেই এ সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সফর প্রস্তাব নাকচ করে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ব্যয় সংযম, জবাবদিহিতা এবং বাস্তবমুখী প্রশাসনিক সংস্কৃতির বার্তা দিয়েছেন। এমন এক সময়ে এ সিদ্ধান্ত এলো, যখন সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সমালোচনা রয়েছে।

জনগণের করের অর্থ কিংবা বিদেশি পৃষ্ঠপোষকতায় অপ্রয়োজনীয় ভ্রমণের পরিবর্তে মাঠপর্যায়ে কাজ করে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তার এই অবস্থান প্রশাসনের জন্য একটি সুস্পষ্ট বার্তা—সমস্যার সমাধান কাগুজে সফরে নয়, বাস্তব কর্মক্ষেত্রে।

সরকার সংশ্লিষ্ট মহল মনে করছে, মশক নিয়ন্ত্রণে বিদেশি অভিজ্ঞতা গ্রহণের চেয়ে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনকে আরও কার্যকরভাবে কাজে লাগানোই হবে দীর্ঘমেয়াদি সমাধানের পথ।

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি
পারভেজ বাঙালী, চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি।চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে আজ ২৬ মে (মঙ্গলবার) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডস্থ ছিন্নমূল ১নং গেইট চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম এবং ওই এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন—

“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা তৎপর থাকতে হবে। যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং ডিউটির মান বাড়াতে তিনি প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের এই বিশেষ মুহূর্তে সিএমপি কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), সিএমপি।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

এ সময় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই কড়া নজরদারি ও তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার, বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার।
পারভেজ রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি।চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সক্রিয় সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগ। শুক্রবার (২২ মে) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান থানার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ শুভ (২২) এবং একই থানার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মোঃ সুমন (৩৩)।

ডিবি পুলিশ জানায়, সিএমপি কমিশনারের দিকনির্দেশনায় শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দুই আসামির হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন (একটি খালি) এবং ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলগুলোর গায়ে ‘MADE IN USA’ এবং ‘CHINA’ লেখা রয়েছে।

রাজু হত্যাকাণ্ড ও স্মার্ট গ্রুপে গুলিবর্ষণে সম্পৃক্ততা

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল। এই অস্ত্র ব্যবহার করে তারা চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে সম্প্রতি চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় চাঁদার দাবিতে ‘স্মার্ট গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনার সাথে এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া, বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার সাথেও তারা জড়িত ছিল বলে তথ্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ শুভ ও মোঃ সুমনের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রাম জেলার রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
পারভেজ রহমান,চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি :  চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর জিইসি মোড় হতে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও এর আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আজ ১৮ মে ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল, মিটিং বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য সিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি । চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর ২০২৬-২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনটি স্থাপিত হওয়ার পর এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আলতাফ হোসেন শাওন মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়ির সহ-সভাপতি রিয়াজুল হাসান রাশেদ বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েল। এবং সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল। এছাড়া কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মিফতাহ উদ্দিন সিকদার টিটু, ইমরান চৌধুরী বাবলু,মোখলেসুর রহমান জাহিদসহ। ১৫ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৮৭ সদস্য বিশিষ্ট এই বিশালাকার কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন:

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: পারভেজ বাঙালী।

সহ-সভাপতি ও অর্থ সম্পাদক: সুজন কুমার রায়

দপ্তর সম্পাদক: শাখাওয়াত হোসেন সজীব

ক্রীড়া সম্পাদক: মোঃ জিয়াউল ইসলাম রাজু

প্রচার সম্পাদক: ইমাম হোসেন কুদ্দুস

সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আরবীন সুমন

নবনির্বাচিত সভাপতি মোঃ শাহাদাত হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, “বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ একটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই কমিটির মাধ্যমে আমরা বন্দর থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করব এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

কমিটির তালিকায় একঝাঁক তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে যা আগামী দিনে বন্দর থানা এলাকায় সংগঠনের ভিত্তি মজবুত করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

উপদেষ্টামণ্ডলীর প্রধান সদস্য  ও চট্টগ্রাম মহানগর যুবদলের, সাবেক  সহ- সম্পাদক

মিফতাহ উদ্দীন সিকদার টিটু, তার বক্তব্যে বলেন

বন্দর থানা \\\\\’বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ\\\\\’ আয়োজিত এই সভায় উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

আমরা এই সংগঠনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, তাঁর সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতি তাঁর আপসহীন মনোভাবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। উপদেষ্টা হিসেবে আমার পরামর্শ থাকবে—আমাদের এই সংসদ যেন কেবল নামেই সীমাবদ্ধ না থাকে, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

নব নির্বাচিত সভাপতি (মোঃ শাহাদাত হোসেন) আরো বক্তব্য বলেন।

আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি।

বন্দর থানা চট্টগ্রাম মহানগরের এই নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হলো—আমাদের প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল এবং আদর্শিক হিসেবে গড়ে তোলা। আমরা একটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক লক্ষ্য নিয়ে এই সংসদ গঠন করেছি। আমাদের কাজ হবে জিয়া পরিবারের অবদান এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা। আসুন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে আমরা সবাই এই সংগঠনকে চট্টগ্রামের একটি মডেল সংগঠনে পরিণত করি।

নব নির্বাচিত, সাধারণ  সম্পাদক (আলতাফ হোসেন শাওন) তার বক্তব্য বলেন।

আজ আমাদের এই সংসদ স্থাপনের মাধ্যমে আমরা এক নতুন যাত্রা শুরু করলাম। সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি, সংগঠনের প্রাণ হলো তার কর্মীরা।

আমি আমাদের উপদেষ্টামণ্ডলী ও সভাপতির নির্দেশনায় সংগঠনের প্রতিটি কর্মসূচিকে সফল করতে বদ্ধপরিকর। আমরা শুধু সভা-সমাবেশ নয়, বরং দুস্থদের সহায়তা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সংসদকে গণমুখী করে তুলব। প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। কমিটির আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি।”

নবনির্বাচিত, সিনিয়র সহ-সভাপতি  জনাব, রিয়াজুল হাসান রাশেদ বাবু তার বক্তব্য বলেন।

আমরা এই খালেদা জিয়া স্মৃতি সংসদের সাথে যুক্ত হয়েছি দেশনেত্রীর প্রতি ভালোবাসা এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা সততার সাথে পালন করব। বন্দর থানার প্রতিটি অলিগলি এবং সাধারণ মানুষের মাঝে আমাদের আদর্শ ছড়িয়ে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সভাপতির হাতকে শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ থেকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে সবসময় প্রস্তুত আছি।

উপদেষ্টা মণ্ডলী

ক্র. নং নাম পদবী

১ মিতফতাহ্ উদ্দীন সিকদার টিটু উপদেষ্টা

২ ইমরান চৌধুরী বাকলু উপদেষ্টা

৩ ওমর ফারুক উপদেষ্টা

৪ সিরাজুল ইসলাম ভূঁইয়া উপদেষ্টা

৫ জহিরুল ইসলাম বাবু উপদেষ্টা

৬ মোখলেসুর রহমান জাহিদ উপদেষ্টা

৭ মোঃ গোলাম নবী আপেল উপদেষ্টা

৮ পঙ্কজ দাশ উপদেষ্টা

৯ সাখাওয়াত হোসেন উপদেষ্টা

১০ মাঈন উদ্দিন মঈন উপদেষ্টা

১১ নাজিম উদ্দিন মামুন উপদেষ্টা

১২ মোঃ মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা

১৩ মোঃ রেজাউল করিম চৌধুরী উপদেষ্টা

১৪ উজ্জ্বল কুমার চৌধুরী উপদেষ্টা

১৫ মীর মোশারফ হোসেন রাকিব উপদেষ্টা

কার্যকরী কমিটি

১ মোঃ শাহাদাত হোসেন সভাপতি

২ রিয়াজুল হাসান রাশেদ বাবু সিনিয়র সহ

সভাপতি।

৩ তাজুল ইসলাম রংবেল সহ সভাপতি

৪ জসিম উদ্দিন সহ সভাপতি

৫ মোঃ আজম সহ সভাপতি

৬ কামরুল হাসান চৌধুরী সহ সভাপতি

৭ মোঃ হেলাল উদ্দিন সহ সভাপতি

৮ মুমিন উদ্দিন পলাশ সহ সভাপতি

৯ নুরুল আলম সিকু সহ সভাপতি

১০ জহিরুল ইসলাম সহ সভাপতি

১১ আমিনুর রহমান মফিজ সহ সভাপতি

১২ শফি উদ্দিন লিটন সহ সভাপতি

১৩ আবুল বশর রানা সহ সভাপতি

১৪ আকতার হোসেন রবিন সহ সভাপতি

১৫ মোঃ মাহবুবুল আলম মাহবুব সহ সভাপতি

১৬ আলতাফ হোসেন শাওন সাধারণ সম্পাদক

১৭ আবু বক্কর সিদ্দিকী জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক

১৮ শাহিন ইকবাল,

যুগ্ম-সম্পাদক,

১৯ ইব্রাহিম আনোয়ার দীপ যুগ্ম সম্পাদক

২০ মহসীন হোসেন মুন্না যুগ্ম সম্পাদক

২১ মোঃ সোহেল যুগ্ম সম্পাদক

২২ মোঃ আকতার হোসেন যুগ্ম সম্পাদক

২৩ মোঃ শফিক যুগ্ম সম্পাদক

২৪ মোঃ শামিম সহ সাধারণ সম্পাদক

২৫ মোঃ ইউছুপ সহ সাধারণ সম্পাদক

২৬ আবুল হোসেন সুজন সহ সাধারণ সম্পাদক

২৭ মোঃ মনির হোসেন সহ সাধারণ সম্পাদক

২৮ মোঃ মোজাম্মেল হক সহ সাধারণ সম্পাদক

২৯ মোঃ সোহেল হাওলাদার সহ সাধারণ সম্পাদক

৩০ মোঃ রহমত সহ সাধারণ সম্পাদক

৩১ মোঃ হানিফ সহ সাধারণ সম্পাদক

৩২ মোঃ রুবেল সহ সাধারণ সম্পাদক

৩৩ মশিউর রহমান ফারুক সহ সাধারণ সম্পাদক

৩৪ ইমাম হোসেন উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক

৩৫ তারেক খান সহ সাংগঠনিক সম্পাদক

৩৬ সাজ্জাদ হোসেন নিরব সহ সাংগঠনিক সম্পাদক

৩৭ দাউদ হোসেন আরমান সহ সাংগঠনিক সম্পাদক

৩৮ মোঃ রাফি সহ সাংগঠনিক সম্পাদক

৩৯ সাখাওয়াত হোসেন সজীব দপ্তর সম্পাদক

৪০ মোঃ মিজান সহ দপ্তর সম্পাদক

৪১ নিজামুল হক সামিদ সহ দপ্তর সম্পাদক

৪২ মোঃ জিয়াউল ইসলাম রাজু ক্রীড়া সম্পাদক

৪৩ মোঃ ইমরান রনি সহ ক্রীড়া সম্পাদক

৪৪ ইমরান হোসেন শিমুল সহ ক্রীড়া সম্পাদক

৪৫ মোঃ জুয়েল সহ ক্রীড়া সম্পাদক

৪৬ মোঃ নাঈম সহ ক্রীড়া সম্পাদক

৪৭ সুজন কুমার রায় অর্থ সম্পাদক

৪৮ জহিরুল ইসলাম রাসেল সহ অর্থ সম্পাদক

৪৯ সুমন নাথ সহ অর্থ সম্পাদক

৫০ ইমাম হোসেন কুদ্দুস প্রচার সম্পাদক

৫১ আলামিন পাটোয়ারী সহ প্রচার সম্পাদক

৫২ মোঃ আনাছ সহ প্রচার সম্পাদক

৫৩ নাজমুস সাকিব প্রকাশনা সম্পাদক

৫২ মোঃ মাসুদ সহ প্রকাশনা সম্পাদক

৫৩ পারভেজ বাঙ্গালী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

৫৪ মোঃ সাইফুল খান সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

৫৫ মোঃ মাহিন সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

৫৬ মোঃ আরবিন সুমন সাংস্কৃতিক সম্পাদক

৫৭ মোঃ রাকিব সহ সাংস্কৃতিক সম্পাদক

৫৮ মোঃ মাসুদ আলম ধর্ম বিষয়ক সম্পাদক

৫৯ ফাহিম মোর্শেদ আপ্যায়ন সম্পাদক

৬০ মুহিবুল ইসলাম সহ আপ্যায়ন সম্পাদক

সদস্যবৃন্দ

ক্র. নং নাম পদবী

৬১ লিটু দাশ সিনিয়র সদস্য

৬২ মোঃ জাবেদ হোসেন সদস্য

৬৩ মোঃ ইসমাইল সদস্য

৬৪ মোঃ জাহাঙ্গীর সদস্য

৬৫ মোঃ শরীফ সদস্য

৬৬ মোঃ জামাল সদস্য

৬৭ মোঃ ফরহাদ সদস্য

৬৮ কাউছার আহমদ সদস্য

৬৯ মহিবুল ইসলাম সদস্য

৭০ আরাফাত হোসেন সদস্য

৭১ শান্ত সদস্য

৭২ সাইদুল সদস্য

৭৩ বিজন সদস্য

৭৪ রিপন সদস্য

৭৫ সিয়াম সদস্য

৭৬ সৌরভ সদস্য

৭৭ সাগর সদস্য

৭৮ আরাফাত সদস্য

৭৯ মাহমুদুল হাসান নিপুন সদস্য

৮০ মোঃ নুরুল আফছার ভূঁইয়া সদস্য

৮১ শরিয়াতুল্লাহ মানিক সদস্য

৮২ আনোয়ারুল ইসলাম শামীম সদস্য

৮৩ মোঃ আলী সদস্য

৮৪ মোঃ সাদ্দাম সদস্য

৮৫ রিফাত সদস্য

৮৬ কামরুল সদস্য

৮৭ জয় সদস্য

– সাজিদ সদস্য

– সানাউল সদস্য

জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।
পারভেজ রহমান , চট্টগ্রাম প্রতিনিধি : জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও তিন জাহাজ। বর্তমানে এই ৩ টি জাহাজ থেকে তেল খালাস চলছে। বিপিসি বরাত দিয়ে জানা যায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাহাজ তিনটি সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুত্র, বিপিসি

বিপিসি জানান, তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। বাকি দুটি জাহাজের মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

বিপিসি সুত্র আরো জানায়, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায়। ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে প্রবেশ করে। এরপর তেল খালাস শুরু হয়। এসব তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।পাশাপাশি ৬৬ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে এসেছে আরও দুই জাহাজ। এর মধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন, অপরটিতে রয়েছে ৩৪ হাজার টন ডিজেল। বর্তমানে তিন জাহাজ থেকে জ্বালানি তেল খালাস হচ্ছে।

৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১।
পারভেজ রহমান ,চট্টগ্রাম প্রতিনিধি : মিনহাজ উদ্দিন রাহিম ও আমির হোসেন। দুই ভাই মিলে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় চুরি,ছিনতাই, হামলাসহ নানা অপকর্ম করে বেড়াতো । ২০২৪ সালের ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন ডবলমুরিং থানায় হামলা হয়, তখন হালমাকারীদের সাথে মিশে তারা থানা থেকে একটি ৯ এমএম পিস্তল লুট করে। লুটের এই পিস্তলটি ব্যবহার করে দুই ভাই নানা অপরাধ অপকর্ম করে বেড়িয়েছে গোটা চট্টগ্রাম শহরেজুরে । তবে লুটের পিস্তলটি বেশিদিন আর হাতে ধরে করে রাখতে পারেননি । চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ একটি অভিযানে পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়।

লুট করা পিস্তলটিসহ মিনহাজ উদ্দিন রাহিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ১২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এই ব্যাপারে সিএমপির উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানার মতিঝর্না এলাকা থেকে মিনহাজ উদ্দিন রাহিমকে আটক করা হয় । মিনহাজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার চাচাতো ভাই আমির হোসেনসহ ডবলমুরিং থানা থেকে ১টি বিদেশী পিস্তল লুট করেছিল। পিস্তলটি তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিতে গলিতে অপরাধ কর্মকান্ড করার জন্য ব্যবহার করে আসছিলো । পিস্তলটি আমির হোসেনের বাসায় লুকানো ছিল । মিনহাজের দেয়া তথ্য মতে পুলিশ আমির হোসেনের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ এমএম বিদেশী তরাশ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। আমির হোসেন পালিয়ে যান।

তিনি আরও বলেন, আামির হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তাছাড়া মিনহাজ নগরে ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।