চাকরির খবর – bongonewsbd24.com

মেধা ও যোগ্যতায় কক্সবাজার জেলায় নিয়োগ পেলেন ৩২ জন পুলিশ কনস্টেবল
কক্সবাজার থেকে:কামরুন তানিয়া : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ এঁর নিবিড় তত্ত্বাবধানে ২২ মে ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার, কক্সবাজার জেলা।

কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২জন প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৬৮০ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৩দিনের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩২৭ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ কমিটি তারমধ্য হতে চূড়ান্ত পর্যায়ে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন।

স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অশ্রু সংবরণ করতে পারেননি। জীবনের প্রথম সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা পুলিশের প্রতি । প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সাফল্যের কান্না এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, উপস্থিত অনেকের চোখেও জমে উঠেছিল অশ্রুজল।

পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রত নিয়ে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিন পদে লোক নিচ্ছে হুয়াওয়ে বাংলাদেশ
ইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স বিভাগের তিনটি পদে লোক নিচ্ছে দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড)। অভিজ্ঞ প্রার্থীরা আগামী ১১ই মার্চ ২০২৪-এর মধ্যে পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পদগুলি হলো সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএচফসি) ও কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স)।

ট্রাবেলশুটিং, কনফিগারেশন পরিবর্তন, ফিচার ডেপলয়মেন্ট এবং এলটিই (লং টার্ম ইভোলিউশন) টিডিডি (টাইম-ডিভিশন ডুপ্লেক্স)-এর মতো টেকনিক্যাল প্রজেক্ট পরিচালনা হবে সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার পদের দায়িত্ব। এই পদের জন্য সিএসই/ইইই/ইসিই/ইটিই-তে ন্যূনতম স্নাতক ডিগ্রি ও মাল্টি-ভেন্ডর ওয়্যারলেস প্রোডাক্ট মেইনটেন্যান্সসহ টেলিকম খাতে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতার প্রয়োজন হবে।

বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএফসি) পদটিতে নির্বাচিত হতে হলে বিডিং, ঝুঁকি মূল্যায়ন, বাজেট, পূর্বাভাস নির্ণয় ও কর্মদক্ষতা বিশ্লেষণে আর্থিক দক্ষতা থাকতে হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে ক্লায়েন্টের সাথে সম্পর্ক বজায় রাখা, আর্থিক নির্ভুলতা নিশ্চিত করা এবং কমপ্লায়েন্সে সহযোগিতা করা। প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স) পদটির জন্য পেমেন্ট ফলো-আপ, ট্যাক্স কমপ্লায়েন্স ও অ্যাকাউন্ট রিসিভেবল (এআর) ক্লিয়ারেন্সসহ অন্যান্য দক্ষতার প্রয়োজন হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং এবং ট্রেজারি টিমের সাথে সমন্বয়, কালেকশন গ্যাপ বিশ্লেষণ এবং এলসি কমপ্লায়েন্স নিশ্চিত করা। এই পদের জন্যও আবেদনকারীদেরও কমপক্ষে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নীচের লিঙ্কগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:

https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei116.htm

https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei118.htm

https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei117.htm

টেলিকম এবং আইএসপি শিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপটে হুয়াওয়ে পেশাজীবীদেরকে অসাধারণ এক যাত্রার অনন্য সুযোগ দিচ্ছে। উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি উৎসাহব্যঞ্জক কাজের পরিবেশের পাশাপাশি ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিয়ে থাকে।

বাংলাদেশ সেনাবাহিনীতে ১০৯ পদে চাকরির সুযোগ
বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর অজস্র পদে চাকরির নতুন নিয়োগ সার্কুলার বের হয়েছে। সেনাবাহিনী ১০৯টি পদের ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আপনারা যারা আগ্রহী তারা আবেদন করতে পারবেন আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে।

সদ্য প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিলিয়ান শাখায় ১১তম হতে ২০তম গ্রেডে লোকবল নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে বিভিন্ন সেনানিবাসে আবেদন করতে হবে। তবে সেনাসদর দপ্তরে আদেনপত্র পাঠালে গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন সেনানিবাসে কাজের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই নিয়োগের জন্য দালাল বা প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নিয়োগের জন্য টাকা লেনদেনের প্রস্তাব দেয়, তাকে নিকটস্থ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতেও বলা হয়েছে।