ঢাকা – bongonewsbd24.com

ট্রাকের চাপায় আটকে গেলেন সানজিদা-বাবলা
বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।

আওলাদ হোসেন মোট ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫টি। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন।

পিটার হাস বিএনপির চর: বিচারপতি মানিক
বঙ্গনিউজবিডি ডেস্ক: আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির চর হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘২১ আগস্টের ভুক্তভোগী পরিবার, জিয়ার শাসনকালে রাষ্ট্রীয় গুমের শিকার এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাসের শিকার ব্যক্তি ও পরিবারবর্গ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত সার্জেন্ট হাশেম মজুমদারের সন্তান মামুনুর রশীদ মামুন, আকবর আলী খানের সন্তান মুনীম, চাকরিচ্যুত সার্জেন্ট আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিকের সন্তান মাসুমা বেগম বক্তব্য রাখেন।

মানববন্ধনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও সাম্প্রতিক ‘অগ্নিসন্ত্রাসের’ সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ১৯৭৭ সালে জাপানি বিমান হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে জিয়াউর রহমান ১৫শ মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর সদস্যকে হত্যা করেছেন। তাদের কোনো বিচার করা হয়নি। নিয়মমতো পরিবারের কাছে তাদের লাশও হস্তান্তর করা হয়নি। তাদের হত্যা করে জিয়াউর রহমান মানবাধিকারের চরম লঙ্ঘন করেছিলেন। জাতীয় চার নেতাকে অসহায় অবস্থায় জেলখানায় হত্যা করেছেন। তার পথ ধরেই খালেদা জিয়া শাসন করেছেন। তখন কেউ মানবাধিকার লঙ্ঘনের কথা বলেননি।

তিনি বলেন, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির চর হিসেবে কাজ করছেন। তিনি কখনো ১৯৭৭ সালে নিহত ১৫শ ব্যক্তির স্বজনদের কথা শোনেননি। মানববন্ধনে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো, তার মরণোত্তর বিচার এবং জিয়ার আমলে হওয়া সব হত্যা যাচাইয়ে কমিশন গঠন করার দাবি জানান সাবেক এই বিচারপতি।

মানববন্ধনে ‘মায়ের কান্না’ সংগঠনের আহ্বায়ক মো. কামরুজ্জামান লেলিন বলেন, যারা গাড়ি পুড়িয়ে গ্রেফতার হয়, তাদের ব্যাপারে মানবতা লঙ্ঘিত হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? জিয়ার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর অনুসারী মুক্তিযোদ্ধাদের হত্যা করা। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের এক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। তখন দেশের সুশীল সমাজ ও সংগঠনগুলো মানবাধিকারের কথা বলেনি।

শিগগিরই ঢাকার ৩৩ থানার ওসি বদলি
বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ওসিকে বদলির পরিকল্পনা করা হয়েছে। রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব ওসিকে বদলি করা হবে তারা ছয় মাসের বেশি সময় ধরে তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই ডিএমপিতে এ রদবদল হচ্ছে।

দুয়েকদিনের মধ্যে এ বদলির আদেশ হতে পারে বলে ডিএমপির একটি সূত্র জানিয়েছে। ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি।

গত ৩০ নভেম্বর ইসির এক চিঠির পরিপ্রেক্ষিতে ডিএমপি যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগির ইসিতে পাঠানো হবে।

জাবি ছাত্রকে মারধরকারী চার আনসারকে বহিস্কার
বঙ্গনিউজ বিডি ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইনকে মারধরকারী চার আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা জেলা আনসার কমান্ডার আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিনি বলেন, ‘মোহর আলী, ওমর ফারুক, রমজান আলী ও যুগল সরকারের ‍বিরুদ্ধে অভিযোগ আসায় তাদেরকে আনসার থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল খরচের দায়িত্ব নিবে আনসার। আমরা এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’

এর আগে মারধরের ঘটনায় চারদফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দেয়া শর্তগুলো হলো- মারধরের শিকার শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা, দোষীদের স্থায়ী বহিষ্কার করা ও গ্রেফতার করা এবং স্মৃতিসৌধে অনৈতিক কাজ বন্ধ করা।

শিক্ষার্থীদের দেয়া এসব শর্ত মেনে নেয়ার পর মহাসড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

বাসাবাড়িতে যাব, ফাইন করব: মেয়র আতিক
বঙ্গনিউজবিডি ডেস্ক : এডিস মশা নিধনে শুরু হয়েছে বিশেষ অভিযান। রোববার (১১ জুলাই) থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এই অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এডিস মশার জন্ম ড্রেনে হয় না, এডিস মশা জন্ম খালে হয় না। এটি অত্যন্ত অভিজাত একটি মশা। এরা অভিজাত এলাকাতেই বংশ বিস্তার করছে। নির্মাণাধীন ভবনেই ৬২ শতাংশ ডেঙ্গু মশার চাষ হয়। সুতরাং যে সকল বাসাবাড়িতে ডেঙ্গুর চাষ হয় আমরা সে সকল বাসাবাড়িতে যাব এবং ফাইন করব। ফাইন ছাড়া কোন গতি নাই।

শনিবার (১০ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এডিস মশা নিধনে বিশেষ চিরুনি অভিযান উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন মেয়র। এসময় পাশে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল ইসলাম প্রমুখ।

আতিকুল ইসলাম বলেন, আগামীকাল থেকে আমাদের ৫৪টি ওয়ার্ডে ডেঙ্গুর বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। আপনারা দেখেছেন কিভাবে বাসাবাড়িতে মশা লালন পালন করছি। বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মগুলোতে মশা লালন পালন করছি। ইতিমধ্যে রিহ্যাব সভাপতি এবং গৃহায়নের নেতৃবৃন্দকে ডেকেছি তাদের বলে দিয়েছি দায়িত্ব নেওয়ার জন্য।

তিনি বলেন, এডিস মশা বিশেষ করে কনস্ট্রাকশন যে বাসা বাড়ি আছে ৬২ শতাংশ এডিস মশাই এই বাসা বাড়িতে চাষ হয়। সুতরাং যে সকল বাসাবাড়িতে ডেঙ্গুর চাষ হয় আমরা সেসকল বাসা-বাড়িতে যাব এবং ফাইন করব। ফাইন ছাড়া কোন গতি নাই।

মেয়র বলেন, করোনার সময় হওয়ায় অনেক বাসাবাড়ির উপরে আমাদের লোকদের উঠতে দেওয়া হচ্ছে না। নিচ থেকে গেইট বন্ধ করে দেওয়া হচ্ছে। বাসার মালিকদের উদ্দেশ্যে বলেন, আমরা শুধু আপনাদের বাসার ছাদ চেক করব, গ্যারেজ চেক করব, আপনারা কোন অব্যবহৃত জিনিস রেখেছেন কি না? চেক করব এব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। পাশাপাশি সকল হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেন, যে সকল হাসপাতালে ডেঙ্গু রোগী আছে আপনারা আমাদের ডিএনসিসিকে অবহিত করুন। রোগীরাও আমাদেরকে জানান। আমাদের লোক গিয়ে ওই রোগী বাসার আশপাশে স্প্রে করে দিয়ে আসবে।

মেয়র বলেন, এডিস মশা জন্ম হয় পরিষ্কার পানিতে। কারো দোষারোপ না করে বাড়ির আঙিনা পরিষ্কার করি।

লোক দেখানো অভিযান বলে নাগরিকদের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা অ্যাপসের মাধ্যমে প্রত্যেক বাসা চিহ্নিত করছি। প্রত্যেকটি বাসার ঠিকানা আমাদের কাছে আছে। এটা লোক দেখানো নয়। আমাদের কাছে তালিকা আছে ১৭২০টি বাসায় যেখানে গতবার লার্ভা পেয়েছি তাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মনিটরিং করছি অ্যাপসের মাধ্যমে। গতকাল (শুক্রবার ৯ জুলাই) পর্যন্ত ঢাকাতে ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে উত্তরের ৩৩ জনকে ভর্তি করা হয়েছে। আমাদের কথা একজনও যেন ভর্তি করতে না হয়।

মেয়র বলেন, নির্মাণাধীন ভবনে যেখানে শ্রমিকরা থাকেন তাদের খাটের তলায় পর্যন্ত লার্ভার চাষ। গুলশানের অভিজাত এলাকায় আপনারা (ভবনের মালিকরা) একটু কষ্ট করে বাসাগুলোতে দেখেন।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যার বাড়ি তাকেই দায়িত্ব নিতে হবে, যে ফ্লাটের মালিক তাকেই দায়িত্ব নিতে হবে, ডেভেলপার কোম্পানিকেই দায়িত্ব নিতে হবে। তাহলে ৬৫ শতাংশ মশা কমে আসবে। নগরবাসীর প্রতি অনুরোধ করব এডিস মশার জন্ম ড্রেনে হয় না, এডিস মশার জন্ম খালে হয় না, এটি অত্যন্ত অভিজাত একটি মশা। অভিজাত এলাকাতেই বংশ বিস্তার করছে।

ঢাকায় গ্রেফতার আরও সহস্রাধিক
বঙ্গনিউজবিডি ডেস্ক : সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে বাইরে বের হওয়ায় সপ্তম দিনে এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।পাশাপাশি মোবাইল কোর্টে ৩১৮ জনকে ১৬০০৭৯০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ সপ্তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এসব ব্যক্তিদের গ্রেফতার ও জরিমানা করা হয়।

শিথিল হয়ে আসছে কঠোর লকডাউন!
বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার ঘোষিত কঠোর লকডাউন অনেকটাই শিথিল হয়ে আসছে। জীবন-জীবিকার তাড়নায় ঘর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন সাধারণ মানুষ। যার কারণে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে ধরাও পড়তে হচ্ছে। চলতি মাসের এক তারিখ থেকে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনে রাজধানীর প্রধান সড়কগুলো ছিল ফাঁকা। অতি প্রয়োজনীয় গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহনই চোখে পড়ছিল না। পাড়া-মহল্লার অলি-গলিতেও খুব একটা কোলাহল দেখা যায়নি। কিন্তু দুই-এক দিন পর থেকেই পাল্টাতে থাকে দৃশ্য। রাজপথে বাড়তে শুরু করে যানবাহন ও মানুষের উপস্থিতি।

অলি-গলিতেও জমতে শুরু করে আড্ডা। আর এভাবে পর্যায়ক্রমে প্রথম দফা লকডাউনের শেষ দিনে অর্থাৎ গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে শুধু যানবাহনের চাপই নয়, বরং যানজটের সৃষ্টি হয়েছে। আগে যে ট্রাফিক পুলিশ, সিগন্যালগুলো ছেড়ে চেকপোস্ট শুরু করেছিলেন, সেই ট্রাফিক পুলিশই বুধবার গাড়ির চাপ বেশি থাকায় সিগন্যাল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে কিছু কিছু রাস্তায় গাড়ির চাপ কম থাকায় সেখানে চেকপোস্ট পরিচালনা করেছে। এ দিকে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় বুধবার ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যা ছিল গত ছয় দিনের মধ্যে সংখ্যায় সর্বোচ্চ। এ ছাড়া ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা।

বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, তেজগাঁও সাতরাস্তা, পল্টন, মতিঝিল, এলিফ্যান্ট রোড ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, লরি, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ অধিক সংখ্যায় যানবাহন চলাচল করতে দেখা যায়।

মিরপুর থেকে মতিঝিল যেতে গিয়ে দেখা যায় রোকেয়া সরণিতে প্রচুর যানবাহন। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও কাভার্ড ভ্যানের সংখ্যাই ছিল বেশি। গত ছয় দিনের তুলনায় বুধবার রাস্তায় ছিল অনেক রিকশা। এতদিন রিকশাচালকরা যাত্রী না পেলেও বুধবার তাদের যাত্রীর কমতি ছিল না। বিজয় সরণি প্লেন সিগন্যালের কাছে এসেই পড়তে হয় যানজটে। যদিও খুব বেশি সময় সেখানে দাঁড়াতে হয়নি। এরপর বিজয় সরণি পৌঁছলে পড়তে হয় ট্রাফিক জ্যামে। সেখানে প্রায় ৫ মিনিট পর সিগন্যাল ছাড়ে ট্রাফিক পুলিশ। অথচ গত ছয় দিন এখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের তেমন কোনো কাজ ছিল না। তারা সার্জেন্টদের সাথে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

বুধবার দায়িত্বরত একজন ট্রাফিক সদস্য বলেন, যানবাহন কম থাকায় গত ছয় দিন চেকপোস্টে দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু লকডাউনের দিন বাড়ার সাথে সাথে মানুষ ও যানবাহন বাড়তে শুরু করে। এখন তো চেকপোস্ট ছেড়ে সিগন্যাল পরিচালনার কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। একইভাবে সিগন্যালে পড়তে হয়েছে লিংক রোডের সাতরাস্তার মাথায়। সেখানেও কিছু সময় অপেক্ষা করে সাতরাস্তা মোড়ের দিকে যেতেই পড়তে হয় চেকপোস্টে। ওই চেকপোস্টে গাড়ির চাপ বেশি থাকায় পুলিশ কোনো গাড়িকে ভালোভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে পারছিল না। যার কারণে সবাই চলে যাচ্ছিল। দায়িত্বরত পুলিশকে কয়েকটি মোটরসাইকেল আটকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

ইনামুল নামে একজন বাইকার বলেন, মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষেধ জানি। কিন্তু আর পারছি না। ঘরে খাবার নেই। পকেটে টাকা নেই। কী করব। বাঁচতে তো হবে। তাই বাঁচার তাগিদে মামলার ভয় মাথায় নিয়েই রাস্তায় বেরিয়েছি।

এ দিকে কঠোর লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ১১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করেছে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। এ নিয়ে গত এক সপ্তাহের লকডাউনে রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৪ হাজার ১৮৭ জন।

ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখারুল ইসলাম জানান, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয়েছে।

ঢাকার রাস্তায় এক দিনে ১১০২ জন গ্রেপ্তার
বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় আজ বুধবার রেকর্ড ১ হাজার ১০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদিন ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা করা হয়েছে। পাশাপাশি ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, লকডাউনের সপ্তম দিন বুধবার ওই ব্যক্তি ও যানবহনের বিরুদ্ধে নিয়ম না মানার অপরাধে ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় অভিযান চালানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয় এবং ১ হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অকারণে বের হয়ে রাজধানীতে আটক-গ্রেপ্তার ৭৫৫
বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ প্রথমদিনে ৭৫৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় তাদেরকে আটক ও গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। আটক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ৮টি বিভাগ আইনি ব্যবস্থা নিয়েছে।

এদের মধ্যে অকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এ ছাড়া চলমান বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছে ২৫৮ জন। নিয়মিত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের প্রথম দিনে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়।

এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।