ধর্ম – bongonewsbd24.com

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
জুমার নামাজ বা ‘শুক্রবারের নামাজ’ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ।(জুমু`আহ) শব্দটি আরবি । এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া ।

যেহেতু, সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন-মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সে দিনের যোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে ‘জুমার নামাজ’বলা হয়।

সপ্তাহের সেরা দিন শুক্রবার তথা জুমার দিন। এটি পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস। জুমা নামে পবিত্র কুরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে।

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।’ (সূরা জুমুআ, আয়াত : ১০)

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার ওপর সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাঁকে জান্নাতে স্থান দেয়া হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে।’(সহিহ মুসলিম : ১৪১০)

জুমার দিনের গুরুত্ব:

জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তায়ালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন এই দিনে। এই দিনেই হজরত আদম (আ.) ও হাওয়া (আ.)-কে জান্নাতে একত্র করেছিলেন এবং এই দিনে মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদ ও ইবাদত উপলক্ষে মসজিদে একত্র হয় বলে দিনটাকে ইয়াওমুল জুমাআ বা জুমার দিন বলা হয়।

জুমার নামাজ ফরজ হয় প্রথম হিজরিতে। রাসূলুল্লাহ (সা.) হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিনে মদিনা পৌঁছেন এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের ওয়াক্ত হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ।

জুমার দিনের ফজিলত:

আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মত গোসল করে প্রথম দিকে মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কুরবানি করল, দ্বিতীয় সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল, তৃতীয় সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কুরবানি করল। অতঃপর চতুর্থ সময়ে যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি কুরবানি করল। আর পঞ্চম সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম কুরবানি করল। অতঃপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুৎবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুৎবা শুনতে বসে যায়।’ (বুখারি: ৮৮১, ইফা ৮৩৭, আধুনিক ৮৩০)।

দশ দিনের গুনাহ মাফ হয়: জুমার দিনের আদব যারা রক্ষা করে তাদের দশ দিনের গুনাহ মাফ করে দেয়া হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ভালভাবে পবিত্র হল অতঃপর মসজিদে এলো, মনোযোগ দিয়ে খুৎবা শুনতে চুপচাপ বসে রইল, তার জন্য দুই জুমার মধ্যবর্তী এ সাত দিনের সাথে আরো তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ মাফ করে দেয়া হয়। পক্ষান্তরে খুতবার সময় যে ব্যক্তি পাথর, নুড়িকণা বা অন্য কিছু নাড়াচাড়া করল সে যেন অনর্থক কাজ করল।’ (মুসলিম: ৮৫৭)।

জুমার আদব রক্ষাকারীর দশ দিনের গুনাহ মুছে যায়:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার সালাতে তিন ধরনের লোক হাজির হয়। (ক) এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না। (খ) দ্বিতীয় আরেক ধরনের লোক আছে যারা জুমা’য় হাজির হয় সেখানে দু’আ মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। (গ) তৃতীয় প্রকার লোক হল যারা জুমা’য় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারও ঘাড় ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না, তার দুই জুমা’র মধ্যবর্তী ৭ দিনসহ আরো তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন।’ (আবু দাউদ: ১১১৩)।

প্রতি পদক্ষেপে এক বছরের নফল রোজা ও এক বছরের সারারাত তাহাজ্জুদ পড়ার সওয়াব অর্জিত হয়: যে ব্যক্তি আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো এক বছরের রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখা হয়।

আউস বিন আউস আস সাকাফী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন যে ব্যক্তি গোসল করায় (অর্থাৎ সহবাস করে, ফলে স্ত্রী ফরজ গোসল করে এবং) নিজেও ফরজ গোসল করে, পূর্বাহ্ণে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায় (অর্থাৎ কোন কিছুতে আরোহণ করে নয়), ইমামের কাছাকাছি গিয়ে বসে, মনোযোগ দিয়ে খুৎবা শোনে, কোন কিছু নিয়ে খেল তামাশা করে না; সে ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব।’ (মুসনাদে আহমাদঃ ৬৯৫৪, ১৬২১৮)।

দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা: জুমার সালাত আদায়কারীদের জন্য দুই জুমার মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ বেলা সালাত আদায়, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সব (সগিরা) গুনাহের কাফফারা স্বরূপ, এই শর্তে যে, বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে।’ (মুসলিম; ২৩৩)।

জুমার দিনে দোয়া কবুল: জুমার ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, এই দিনে এমন একটা সময় আছে, যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করেন।

আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাঁকে তা দান করবেন। (সহীহ মুসলিম : ৮৫২, মুসনাদে আহমাদ : ৭১৫১, আস্-সুনানুল কুবরা : ১০২৩৪)।

হজরত আনাস (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (মুসনাদে ইবনে আবি শাইবা : ৫৪৬০ , তিরমিজি : ৪৮৯)।

জুমার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমল:

গোসল করা। ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা। উত্তম পোশাক পরিধান করা। সুগন্ধি ব্যবহার করা। আগেভাগে মসজিদে যাওয়া। সূরা কাহফ তেলাওয়াত করা। মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা। ইমামের কাছাকাছি গিয়ে বসা। মনযোগ দিয়ে খুৎবা শোনা। খুৎবা চলাকালে কোনো কথা না বলা। দুই খুৎবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা। অন্য সময়ে দোয়া করা। কারণ এদিন দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) এর ওপর সারাদিন যথাসম্ভব বেশি দরূদ পাঠ করা।

নিয়ম:

জুমার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুমা এবং পরে চার রাকাত বা’দাল জুমা (সুন্নাত নামাজ) আদায় করতে হয়। যোহরের মত ব্যক্তি চাইলে এসময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারে। তবে এসব নফল নামাজ জুমার অংশ হিসেবে পড়া হয় না এবং তা আবশ্যকীয়ও নয় বরং ব্যক্তি তা স্বেচ্ছায় করতে পারে এবং না করলে তার দোষ হয় না।

জুমার নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যিক এবং তা একাকী আদায় করার নিয়ম নেই। কুরআনে জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেয়া হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি কারণবশত (যেমন খুব অসুস্থ ব্যক্তি) জুমা আদায় করতে না পারে তবে তার ক্ষেত্রে যুহরের নামাজ আদায় করা নিয়ম। তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির উপর, যেমন মুসাফির অবস্থায় জুমার আবশ্যকতা থাকে না এবং সেক্ষেত্রে যুহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হয়। তবে মুসাফির চাইলে জুমা আদায় করতে পারে।

খুতবা:

জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে।

জুমার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল খুতবা। এতে ইমাম সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কুরআন-হাদিসের আলোকে দিকনির্দেশনা দেন। যে ইমাম খুতবা দেন তাকে বলা হয় খতিব। এসময় দুইটি খুতবা দেয়া হয়। দুই খুতবার মাঝখানে অল্প কিছু সময়ের বিরতি নেয়া হয়। মসজিদের প্রতিদিনের ইমাম খুতবা দিতে পারেন বা জুমার দিন বিশেষ কেউ খুতবা দিতে পারেন। খুতবা সাধারণত আরবি ভাষায় দেয়া হয়। তবে কিছু স্থানে স্থানীয় ভাষায় খুতবা দেয়ার প্রথা দেখা যায়।

আর শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। যা আমাদের জন্য আল্লাহ এক অন্যতম রহমত। কোরআন-হাদিসে এ ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। তাই আমাদের মুসলমান হিসাবে জুমার নামায পড়া জরুরি। যারা জুমার নামাজ হতে বিমুখ থেকে অন্য কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখে। আল্লাহ তাআলা তার দিক থেকে বিমুখ থাকেন।

জুম্মার নামাজ না পড়লে যে শাস্তি:

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। (তিরমিযী,আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)।

অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমা ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক। (অর্থাৎ জুমার নামাজ আদায় করুক), নতুবা আল্লাহ তাআলা তাদের এই গোনাহের শাস্তিতে তাদের অন্তরের ওপর মোহর করে দেবেন। পরে তারা আত্মভোলা হয়ে যাবে। অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)।

তবে আবার রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গোনাহ। চার শ্রেণির লোক হল- ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সবাইকে নিয়মিত জুমার নামাজ আদায় করে ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমীন।

লেখক: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইমাম ও খতীব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

হজে গিয়ে ৩১ বাংলাদেশির মৃত্যু
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ ও হঠাৎ তৈরি হওয়া বিভিন্ন শারীরিক জটিলতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন বগুড়া সদরের মো. আ. করিম (৭৪)। মক্কায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৮ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিনের তথ্যানুযায়ী, সৌদি আরবে প্রাণ হারানো ৩১ জন বাংলাদেশির মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

চলতি বছরের ২১ এপ্রিল হজে গিয়ে প্রথম এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়তে থাকে। সর্বশেষ আজ আরো একজন হজযাত্রী শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা প্রদানে সার্বক্ষণিক কাজ করছে।

সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ বা ওমরাহ পালনকালে কেউ মারা গেলে মরদেহ সাধারণত সেখানেই দাফন করা হয়। মরদেহ দেশে ফেরত আনার সুযোগ খুবই সীমিত। প্রতিটি মৃত্যুর পর স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো।
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করে। শতাব্দীর অন্যতম এই বিরল জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনাটি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলার সঠিক দিক নির্ধারণের একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, এই বিশেষ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যার কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। এর ফলে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এই ছায়াহীন মুহূর্তটিকে কাজে লাগিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সূর্যের অবস্থান এবং ছায়ার দিক কোণ মেপে কিবলার সঠিক দিক নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে এই ঘটনাটি বছরে দুইবার ঘটে থাকে। আধুনিক বিজ্ঞানের যুগে এর জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ও শিক্ষাগত মূল্য অপরিসীম। তবে প্রাচীনকাল থেকেই এই বিশেষ দিনটিকে বিভিন্ন দেশের মসজিদের দিক বা কিবলা সংশোধনের কাজে ঐতিহাসিকভাবে ব্যবহার করে আসছেন গবেষকেরা।

সূত্র: সৌদি গেজেট

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, কোরবানি ও হজের আনুষ্ঠানিকতা শুরু
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার এই মহান উৎসব।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তুরস্কসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমরাও স্থানীয় সময় অনুযায়ী ঈদের আনন্দে অংশ নিচ্ছেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহায় পশু কোরবানির প্রচলন রয়েছে।

এদিকে, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হাজিদের ঈদুল আজহার কার্যক্রম শুরু হয়েছে। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তারা পশু কোরবানি করবেন। কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করবেন এবং কাবা শরিফে তাওয়াফের মাধ্যমে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল ও অন্যান্য হালাল পশু ক্রয় করে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানির ফোয়ারা, ছায়াযুক্ত বিশ্রামকেন্দ্র এবং শীতলীকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া হাজিদের যাতায়াত সহজ করতে প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে শান্তি, সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে পড়েছে। বিশ্বের কোটি কোটি মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন।

আরাফাতের ময়দানে হজের মূল খুতবা: মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও তাকওয়ার আহ্বান
মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফির খুতবা; হাজিদের জন্য বিশেষ দোয়া ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো হাজির উপস্থিতিতে পবিত্র হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে মক্কার নামিরা মসজিদ থেকে খুতবা শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। হজের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হজ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য নিদর্শন।

শায়খ আল-হুদাইফি মুসলিমদের কঠিন সময়ে ধৈর্য ধারণ, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হে মানুষ, আল্লাহকে ভয় করো। কারণ তাকওয়াই মানুষের পরকালীন মুক্তির পথ সুগম করে।”

খুতবায় তিনি তৌহিদের গুরুত্ব তুলে ধরে বলেন, পরকালের সর্বোত্তম প্রস্তুতি হলো এক আল্লাহর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। একই সঙ্গে তিনি হাজিদের সততা অবলম্বন, মিথ্যাচার ও গিবত থেকে বিরত থাকার নসিহত করেন।

খুতবার শেষাংশে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তিনি দোয়া করেন, “হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের জন্য হজের সব কার্যক্রম সহজ করে দিন এবং নিরাপদে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তাওফিক দান করুন।”

খুতবা শেষে হাজিরা মসজিদে নামিরায় একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এরপর তারা হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার বিশেষ গুরুত্ব রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এই স্থানেই প্রদান করেছিলেন।

আরাফার ময়দান থেকে হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ সম্প্রচার
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফার ময়দানে পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আরাফার নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ৯ জিলহজ, যা ‘ইয়াওমে আরাফা’ বা ‘আরাফা দিবস’ হিসেবে মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এদিন লাখো হাজি আরাফার ময়দানে সমবেত হয়ে ইবাদত, জিকির ও দোয়ায় মশগুল রয়েছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্-নিমাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক।”

মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর মিনায় অবস্থানরত হাজিরা দলে দলে আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দানের গুরুত্ব অপরিসীম। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় খুতবার অনুবাদ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বছর বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নিচ্ছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

আরাফার ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান রুকন। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে অবস্থান করে দোয়া ও ইবাদতে সময় অতিবাহিত করবেন। এরপর তারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।

আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা চলমান রয়েছে সৌদি আরবে। আজ (মঙ্গলবার) ৯ জিলহজ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১৫ লাখের বেশি মুসল্লি ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহর দরবারে ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন রয়েছেন।

হজ পালনের উদ্দেশ্যে আগত হাজিরা এর আগে মিনায় অবস্থান করে হজের প্রস্তুতিমূলক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ইহরামের সাদা পোশাকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মিনা, আরাফাত ও আশপাশের এলাকা। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি হজযাত্রী হজে অংশ নিয়েছেন।

হজের বিধান অনুযায়ী, আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। এরপর তারা মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং রাতযাপন করবেন সেখানে।

আগামী ১০ জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং ফরজ তাওয়াফ ও সাফা-মারওয়ার সায়ি সম্পন্ন করবেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ তিন জামারায় কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ।

পবিত্র হজকে কেন্দ্র করে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি সদস্য।

সূত্র: আল-জাজিরা

আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইসলামী বর্ষপঞ্জির অন্যতম মর্যাদাপূর্ণ মাস জিলহজ। বিশেষ করে এ মাসের প্রথম ১০ দিনকে ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ হিসেবে গণ্য করা হয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জিলহজের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য সময়ের আমলের চেয়ে অধিক প্রিয়।

এই বরকতময় দিনগুলোর অন্যতম হলো ৯ জিলহজ বা ইয়াওমে আরাফাহ। এদিন হজযাত্রীরা আরাফার ময়দানে অবস্থান করেন। প্রতিবছর এই দিনকে ঘিরে মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—আরাফার রোজা কি নিজ দেশের চাঁদ অনুযায়ী পালন করা হবে, নাকি সৌদি আরবে হাজিদের আরাফায় অবস্থানের দিন অনুযায়ী?

হাদিসে আরাফার রোজার ব্যাপারে বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমি আল্লাহর কাছে আশা করি, আরাফার দিনের রোজা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।” (সহিহ মুসলিম)

ফিকহি গবেষণায় দেখা যায়, চার মাযহাবের অধিকাংশ আলেম স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদের সময় নির্ধারণকে গ্রহণযোগ্য মনে করেন। হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি মাযহাবের বিশিষ্ট ফকিহরা বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার পার্থক্যকে শরিয়তসম্মত বলে উল্লেখ করেছেন।

ইমাম নববী (রহ.) ও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রহ.)-সহ বহু আলেমের মতে, ভৌগোলিক অবস্থানভেদে চাঁদ উদয়ের সময় ভিন্ন হওয়া স্বাভাবিক এবং প্রতিটি অঞ্চলের জন্য তাদের নিজস্ব চাঁদ দেখার বিধান প্রযোজ্য হতে পারে।

সমসাময়িক যুগের প্রখ্যাত আলেম শাইখ আবদুল আজিজ ইবনে বায (রহ.) ও শাইখ মুহাম্মদ ইবনে সালিহ আল-উসাইমিন (রহ.)-ও স্থানীয় চাঁদের ভিত্তিতে আরাফার রোজা পালনের পক্ষে মত দিয়েছেন।

তবে কিছু আলেমের মতে, যেহেতু ইয়াওমে আরাফাহর মূল সম্পর্ক আরাফার ময়দানে হাজিদের অবস্থানের সঙ্গে, তাই সৌদি আরবে যেদিন হাজিরা আরাফায় অবস্থান করবেন, সেদিনই রোজা রাখা অধিক উত্তম। যদিও অধিকাংশ ফকিহ এই মতকে তুলনামূলক সীমিত মত হিসেবে বিবেচনা করেছেন।

বাংলাদেশের অধিকাংশ আলেম, মুফতি ও ইসলামি গবেষকের মত অনুযায়ী, দেশের ঘোষিত ৯ জিলহজেই আরাফার রোজা পালন করাই অধিক প্রচলিত ও গ্রহণযোগ্য আমল।

আলেমরা বলছেন, এ বিষয়ে মতপার্থক্য থাকলেও মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ঐক্য বজায় রাখা জরুরি। আরাফার রোজার মূল শিক্ষা হলো তাকওয়া, তওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা।

মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা
মক্কা, সৌদি আরব: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কা ও মিনা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লির মিনায় সমবেত হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

সোমবার (ইয়াওমুত তারবিয়া) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজযাত্রীরা মক্কার নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশে রওনা হন। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণ করে তারা তালবিয়া পাঠ করতে করতে ‘তাঁবু নগরী’ হিসেবে পরিচিত মিনায় পৌঁছান।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে এসেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সৌদি আরবের কয়েক লাখ অভ্যন্তরীণ হাজি।

হজের নিয়ম অনুযায়ী, হাজিরা সোমবার দিন ও রাত মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। মঙ্গলবার (৯ জিলহজ) ফজরের পর তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। আরাফাতে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে বিবেচিত। সেখানে হাজিরা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন।

পরদিন বুধবার (১০ জিলহজ) কোরবানির মাধ্যমে হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহা উদযাপন। পরবর্তী সময়ে হাজিরা তাওয়াফ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এদিকে হজ মৌসুমে মক্কা ও আশপাশের এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ছায়াযুক্ত বিশ্রামস্থল, কুলিং সিস্টেম, উন্নত চিকিৎসা সেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হজ ব্যবস্থাপনায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী বিশেষ সুবিধা পেয়েছেন। পাশাপাশি যাতায়াত, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক।

তথ্যসূত্র: সৌদি গেজেট, আরব নিউজ ও দুনিয়া নিউজ।

মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতে সমাবেশ ২৬ মে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রোববার (২৪ মে) স্থানীয় সময় এশার নামাজের পর লাখো ধর্মপ্রাণ হজযাত্রী পবিত্র মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দেবেন।

হজের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী, ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ ও খুতবা।

এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের আগমনে ইতোমধ্যে মক্কা, মিনা ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে।

হজের নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সৌদি আরব সরকার ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের হজ মিশনও হাজিদের সার্বিক সহযোগিতায় কাজ করছে। মিনায় হাজিদের আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‘তাঁবুর শহর’ হিসেবে পরিচিত মিনায় পৌঁছানোর মধ্য দিয়েই হজের মূল কার্যক্রম শুরু হয়। সেখানে হাজিরা তালবিয়া, জিকির-আজকার ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করবেন। এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

চলতি বছরের হজ কার্যক্রম ১২ জিলহজ পর্যন্ত কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে।