নির্বাচন – bongonewsbd24.com

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল
নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময়ের তিন বছর পূর্ণ হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।

বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।

এছাড়া বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, মাহবুবা হাকিমসহ মোট ১২ জন।

নির্বাচন কমিশনের এ গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। যাচাই-বাছাই শেষে বিএনপির জমা দেওয়া সকল মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

বিএনপি সমর্থিত বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এতে সংরক্ষিত নারী আসনের লড়াইয়ে বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার পথ সুগম হলো। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশার জয়
বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫০টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন (ফুলকপি) পেয়েছেন ৪৯২ ভোট। রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া বিভিন্ন সময়ে এ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির শীর্ষ নেতারাও।

আদালতের মামলার কারণে তিন আসনের ফল স্থগিত, নির্দেশনা জারি ইসির
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক ফলাফল নির্ধারণ হলেও তিনটি আসনের ফলাফল আপাতত ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

স্থগিত রাখা আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ভূত) সংক্রান্ত আপিল বিভাগের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফলও প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে ইসি।

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্ভূত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট তিন আসনের ফলাফল আদালতের রায়ের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটিই একসঙ্গে। সেই দিনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়। দেশের সব বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে চিঠিটি ইতোমধ্যেই পৌঁছেছে।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে—ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কেউই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল বহনের অনুমতি পাবেন।

ইসি বলছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য ভোটকেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করা, গোপন ব্যালট রক্ষা এবং কোনো ধরনের অনিয়ম বা গুজব ছড়ানো ঠেকানো। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

কিন্তু বাস্তব রাজনীতির ময়দানে এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্নও উঠছে। একদিকে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বার্তা দিচ্ছে; অন্যদিকে ভোটকেন্দ্র থেকে মোবাইল দূরে রাখার সিদ্ধান্তকে কেউ কেউ দেখছেন তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে। বিশেষ করে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় ভোটার উপস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা—সব মিলিয়ে বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। গণভোট একসঙ্গে হওয়ায় গোপন বুথের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোবাইল নিষেধাজ্ঞা একদিকে যেমন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে, তেমনি ভোটারদের আস্থার প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ। ভোটের দিনে ভোটারদের মনে যেন ভয় বা অনিশ্চয়তা তৈরি না হয়—সেটিই হবে কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ভোট নয়; এটি হবে গণতন্ত্রের ওপর আস্থার পরীক্ষা। মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত সেই পরীক্ষায় আস্থা বাড়ায়, নাকি সন্দেহ—তা নির্ধারিত হবে ভোটের মাঠেই।

তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশের প্রায় ১৩ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

সিইসি জানান, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা তফসিলে স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ধাপ।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা মাঠে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনী প্রতিশ্রুতি, ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে তখন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন।

এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার এবার ভোট দেবেন। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে প্রস্তুতি শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী, মাঠ প্রশাসন এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হবে, যাতে ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা যায়।

তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়
নিজস্ব প্রতিবেদকঃ দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায়। নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ পুরো নির্বাচনী কর্মপরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও আরও জোরদার হবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, পোলিং সেন্টার চূড়ান্তকরণ, প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে। তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণাকে ঘিরে উত্তেজনা ও আলোচনা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও তফসিল ঘোষণার আগেই তাদের কর্মসূচি ও কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হবে ‌

ইসির ৫ দলের নাম ফাঁস; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক।। নতুন রাজনৈতিক দল নিবন্ধনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কয়েকটি দৈনিক পত্রিকায় পাঁচ দলের নাম প্রকাশিত হওয়ায় তৈরি হয়েছে জল্পনা-কল্পনা ও শঙ্কা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশনের বৈঠক। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া। তবে বৈঠক শেষে ইসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। অথচ দৈনিক ডেসটিনি, দৈনিক খবরের কাগজ ও দৈনিক রূপালী বাংলাদেশসহ কয়েকটি গণমাধ্যমে “এনসিপি সহ ৫ দল পাচ্ছে নিবন্ধন” শিরোনামে খবর প্রকাশিত হয়।

এমন সংবাদ প্রকাশে হতবাক হয়েছেন নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনেকেই অভিযোগ করেছেন, কমিশনের ভেতরের তথ্য আগেভাগেই বাইরে চলে যাওয়া স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলের নেতা বলেন, “আমাদের বাদ দিয়ে যদি অন্যদের নিবন্ধনের তথ্য আগে থেকেই প্রকাশ পায়, তবে কমিশনের ভেতরে গোপন যোগাযোগ ছাড়া তা সম্ভব নয়। এতে প্রক্রিয়াটি হাইজ্যাক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”

তথ্যমতে, এবার ইসিতে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছিল। প্রাথমিক যাচাইয়ে ১২১টি দলের আবেদন বাতিল হয়। মাঠপর্যায়ের যাচাই শেষে চূড়ান্ত তালিকায় আসে ২২টি দল। এর মধ্য থেকে কাদের নিবন্ধন দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কমিশন।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে। তবে প্রতীক বরাদ্দসংক্রান্ত বিধিমালা এখনো আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে বিদেশ সফরে আছেন। রাজনৈতিক মহল ও বিশ্লেষকরা আশা করছেন, দেশে ফিরে তিনি তথ্য ফাঁসের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের এক বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের ১৮ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। ভোট হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা করা হলে তফসিলের পর থেকে নির্বাচন আয়োজনের জন্য ৫৭ দিনের মতো সময় পাবে ইসি। প্রবাসী ভোটারদের সুবিধার্তে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের মধ্যবর্তী সময় ১০ দিন বেশি রাখা হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি শেষ হয়েছে বুধবার (২৭ আগস্ট)। ইসি জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়েছে। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে জমা পড়ে।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।

পাবনা ও সিরাজগঞ্জ জেলার আসনবিন্যাস নিয়েও দাবি উঠেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

তিন সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে সংস্কার কমিশন
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত তিনটা জাতীয় নির্বাচনে ঘটে যাওয়া অনিয়ম ও ব্যত্যয়গুলো চিহ্নিত করা হবে। এরপর কিছু সুপারিশমালা তৈরি করে উপদেষ্টামণ্ডলীর কাছে উপস্থাপন করবে কমিশন, এমন মন্তব্য করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান বদিউল আলম মজুমদার।

বিগত তিন নির্বাচনের ক্ষেত্রে কী অগ্রাধিকার দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই যেসব অনিয়ম, ব্যত্যয় ঘটেছে, এগুলো আমরা চিহ্নিত করবো। ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও আমরা চিহ্নিত করবো। নির্বাচনী প্রক্রিয়াটা তো একদিনের বিষয় নয়। এটা একটা সাইকেল। এ সাইকেল পর্যালোচনা করে ব্যত্যয় যা করেছে তা চিহ্নিত করে সুপারিশ করবো। স্থানীয় নির্বাচন কখন হবে, এটাও আমাদের এখতিয়ার বহির্ভূত।

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন কি-না এমন প্রশ্নে সুজন সম্পাদক বলেন, আমাদের সুপারিশ থাকবে। তবে সে কথা বলার সময় এখনো আসেনি। আমরা কর্মকর্তা এবং কমিশনের বিষয়ও পর্যালোচনা করবো।

আমরা যথাসময়ে কাজ শুরু করেছি। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এ ওয়েবসাইট নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এটা আগামী এক সপ্তাহের মধ্যেই করা হবে।

বদিউল আলম মজুমদার বলেন, এখন আইন-কানুন বিধিমালা পর্যালোচনা করছি। যাতে আমাদের সুস্পষ্ট ধারণা হয় এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সংস্কার করতে পারি। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেইজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব, সুপারিশ চাইবো। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।

ওয়েবসাইটে কী বিষয়ে মতামত চাইবেন, সংবিধান নিয়ে কোনো আলোচনা করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। সুনির্দিষ্ট কোনো কিছু নয়। যেদিন আমরা সুপারিশ সরকারের কাছে পাঠাবো, সেদিন এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সবচেয়ে বড় আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও আমরা গভীরভাবে পর্যায়ে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা মাদার অব ‘ল’। এরপর সীমানা পুনর্র্নিধারণ আইন আছে, ভোটার তালিকা আইন আছে, ইসি সচিবালয় আইন আছে, এরকম অনেক আইন আছে। আমাদের স্থানীয় সরকার নির্বাচন আইন আছে। সেগুলো নিয়েও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে সে বিষয়ে সুপারিশ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষক এমন অনেক কাজ বিস্তৃত, যেগুলো আমরা পর্যালোচনা করবো। কমিশনের নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে আমরা আশাকরি তখনই উনাদের একটা খসড়া দিতে পারবো।

‘না’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবকিছুই বিবেচনায় নেবো। যত মতামত আসবে যত পর্যালোচনা করবো। নির্বাচন বিষয়ে যে কেউ যেকোনো মতামত দিতে পাবরেন। উন্মুক্ত মতামত নেওয়া হবে। আমরা তো নিশ্চিত করতে পারবো না যে কেউ অপকর্ম করবে না। তবে আমরা গার্ডরেল তৈরি করবো। সিঁড়ির পাশ দিয়ে যেমন বেরিয়ার থাকে। কেউ যেন পড়ে না যায়। কিন্তু কেউ যদি ঝাঁপ দিতে চায় তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমরা সাধ্যমত চেষ্টা করবো এমন সব সুপারিশ করার, যেন একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়।