বরিশাল – bongonewsbd24.com

আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনায় এডহক কমিটি গঠন *জিএম আতায়ে রাব্বি সভাপতি – অভি সদস্য নির্বাচিত*
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর অন্যতম বিদ্যাপীঠ আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনায় এডহক কমিটি গঠন করা হয়েছে।যার স্মারক নং -১৪৯২ এতে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বরিশাল চেম্বার অব কর্মাসের বর্তমান পরিচালক জিএম আতায়ে রাব্বীকে(বিভাগীয় কমিশনার, বরিশাল কর্তৃক মনোনীত) সভাপতি নির্বাচিত করা হয়েছে একই সাথে বরিশালের আঞ্চলিক দখিনের প্রতিবেদন পত্রিকার সম্পাদক ও জাতীয়তাবাদীব সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম অভিকে (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করে,শিক্ষক প্রতিনিধি হিসেবে রোকসানা বেগমকে শিক্ষক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামকে পদাধিকারবলে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। ১৯ মে ২০২৬ বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইউনুছ আলী অত্র কমিটির অনুমোদন দেন।বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাইফর রহমান সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।এই কমিটির মেয়াদ হবে আগামী ৬ মাস এবং সরকারের বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির প্রবিধানমালা মোতাবেক এই কমিটি বিদ্যালয়ের পুর্নকালীন মেয়াদে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা শফিকুল ইসলাম মনিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশাল। ১০ মে রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাত ৯ টায় উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও দিনকাল বরিশালের ব্যুরোচীফ হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীরের সন্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, মরহুম ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর পুত্র রোহান, বরিশাল প্রেসক্লাবের সদস্য কেএম এনায়েত হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ। সভায় মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সদস্য ও সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান, মাসুদ রানা, প্রিন্স তালুকদার, আরিফুর রহমান, আম্মার হোসেন আম্মান, রিয়াজ পাটোয়ারী, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কেএম হাসান আশ্রাফি রেশাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত
​নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ মে-২০২৬ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​​দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়া হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে ত্যাগী নির্যাতিত নিবেদিত সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে যাওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য একটি ‘গুরুতর’ সংকেত।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশালের সিনিয়র সহসভাপতি দৈনিক দিনকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন নিউজ-এটিএন বাংলার বরিশাল প্রধান হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে

​”১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র সাময়িকী বাতিলকরণ অধ্যাদেশ জারির মাধ্যমে মাত্র চারটি দৈনিক পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বিতর্কিত অধ্যাদেশ বাতিল করে পুনরায় পত্রিকা প্রকাশের সুযোগ করে দেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন।”

​তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল, যা থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

​জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর। তিনি সংগঠনের সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া অপেশাদারিত্ব দূর করতে এবং সাংবাদিকদের মানোন্নয়নে সরকারি পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন।

আলোচনা সভায় ​দৈনিক ভোরের আকাশের বরিশাল প্রধান ও ফোরামের কার্যনির্বাহী সদস্য মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের সংবাদকর্মী ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

​নাজমুল ইসলাম (আজকের দৈনিক)

​শামসুদ্দোহা (বার্তা সম্পাদক, বরিশাল বার্তা)

​প্রিন্স তালুকদার (দক্ষিণাঅঞ্চল), ​আরিফুর রহমান (দৈনিক দক্ষিণাঞ্চল)

​আম্মান হোসেন (ক্রাইম টাইমস),

​রিয়াজ পাটোয়ারী, ​মো. মনির হোসেন (দৈনিক দখিনের খবর) কেএম হাসান আশ্রাফি রেশাদ (বরিশালের কথা) সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা মোঃ শফিকুল ইসলাম ইন্তেকাল করায় তিনি সহ কার্যকরী কমিটির অনেক সদস্য আলোচনা সভায় অংশ গ্রহণ করতে পারে নাই।

সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত সংবাদকর্মীদের প্লাটফর্ম জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল গঠন করা হয়েছে। শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে দৈনিক বরিশাল বার্তা সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন কে সভাপতি, দৈনিক দিনকালের হুমায়ন কবির কে সহসভাপতি এবং দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর কে সাধারন সম্পাদক করা হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হলেন সহসভাপতি যথাক্রমে সমকালের খোন্দকার মনিরুজ্জামান, দৈনিকদখিনের প্রতিবেদন এর রাইসুল ইসলাম অভি কে যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সময়’র এসএম জুলফিকার কে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ ওবায়দুল ইসলাম উজ্জ্বল, দপ্তর সম্পাদক হিসেবে সুমন হালদার আশীষ, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া জিসান, ক্রিড়া সম্পাদক, কে.এম হাসান আশ্রাফী রেশাদ।

এছাড়াও নির্বাহী সদস্য করা হয়েছে কেএম এনায়েত হোসেন, এম. রহমান, জুবায়ের ইবনে ইউসুফ, আরিফুর রহমান, ইলিয়াস আহমেদ, খালেদুল ইসলাম ইমন।

বরিশাল ডিসি অফিসে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামির সাথে প্রার্থী
বরিশাল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও স্থগিত এরমধ্যে নগরীর আলোচিত স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) হত্যা মামলার অন্যতম আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) উপস্থিতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের সাথে সম্প্রতি আদালত থেকে জামিনে আসা লিটু হত্যা মামলার ৫ নং আসামি মিল্টনকে প্রকাশ্যে দেখা গেছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের যাচাই-বাছাই কার্যক্রমের সময় এ দৃশ্য ফুটে উঠে।

সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে- বরিশাল-৪, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের মোট ২১ জন প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই করা হয়। দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল হয়। একই আসনে এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

আবার প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ (বি) ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়।

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতির কারণে, বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বরিশাল-১, বরিশাল-২ ও বরিশাল-৩ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, ‘প্রথম ধাপে তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল ও দুটি স্থগিত করা হয়েছে।’ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ জুলাই সন্ধ্যায় নগরীর কাশিপুর বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে লিটু কে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পরের দিন ১ আগস্ট বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসা. মুন্নি (৩৫)।

২০২৫ সালের ৬ আগস্ট বেলা সাড়ে তিনটায় মিল্টনকে নগরীর কাউনিয়া বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বরিশাল এয়ারপোর্ট থানা ও ডিবি পুলিশ। মিল্টন নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে কুপিয়ে জখম করে বলে বাদি এজাহারে উল্লেখ করেন।

২০২৫ সালের ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন (৫ নং আসামি) কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আসামি আলাউদ্দিন ও নিজামের নেতৃত্বে মামলার বাদি বরিশাল বৈ.ছা.আ. এর সাবেক সমন্বয়ক মারযুক অপহরণ ও হামলার শিকার, নিরাপত্তাহীনতায় পরিবার
বরিশাল প্রতিনিধি : বরিশালে জুলাই বিপ্লবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার আসামি আলাউদ্দিন আলো ও নিজামউদ্দিনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আবদুল্লাহকে গত ২৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বরিশাল নগরীর বিবির পুকুর পার এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। থানা পুলিশ জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬.১৫ ঘটিকার দিকে মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলো ও নিজামউদ্দিন এর নেতৃত্বে একদল আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী মারযুক আবদুল্লাহকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। খবর পেয়ে বরিশাল কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বরিশাল জিলা স্কুলের সামনে থেকে মারযুককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বরিশাল মহানগরের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহযোগিতা করে। তাদের নেতৃত্বে হামলাকারীদের প্রতিরোধ করা সম্ভব হয় বলে জানা যায়।

উক্ত সংগঠনটির নেতৃবৃন্দের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হলে তারা জানান,

> “মারযুক আবদুল্লাহর উপর এই বর্বর হামলা গণতন্ত্র ও মানবাধিকারের উপর নগ্ন আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের নিকট দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

তারা আরও যোগ করেন,

> “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দমননীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে,যাতে ভবিষ্যতে আর কোনো মারযুক আব্দুল্লাহকে এইভাবে নির্যাতনের শিকার না হতে হয়।একজন জুলাই যোদ্ধার ওপর এরকম হামলা আমরা কখনোই মেনে নেবো না।”

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, মারযুকের উপর এই হামলার নেতৃত্ব দিয়েছে মিশু এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন আলো ও অবৈধ ভোটার বিহীন আওয়ামী সরকারের এমপি হাফিজ মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী মোঃ নিজামউদ্দিন শিকদার, আওয়ামী লীগের দোসর এবং স্বৈরাচারের দালাল মামুনুর রশীদ নোমানী। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত ছিল বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠভাজন মঈন জমাদ্দারের ভাই সোহেল জমাদ্দার, নূর ইসলাম কাউন্সিলরসহ মামলার এজাহারভুক্ত একাধিক পলাতক আসামী।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা মারযুক আবদুল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করে আসছিল। এর পূর্বে মারযুক জুলাইয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষোভ থেকে এই হামলা। পাশাপাশি মামলা প্রত্যাহারের হুমকি থেকে শুরু করে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। এমনকি গণমাধ্যমে তাকে বিতর্কিত করার লক্ষ্যে নানা ধরনের মিথ্যা প্রচারণাও চালানো হয় ইতোপূর্বে বলে জানান মামলার বাদি মারজুক আব্দুল্লাহ।

জুলাইয়ের পক্ষের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, হামলার সঙ্গে জড়িত কুখ্যাত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সতর্ক করে বলেছেন,

> “এই হামলা শুধু একজন জুলাইয়ের সহযোদ্ধার ওপর নয়, বরং মুক্তচিন্তা ও ন্যায়বিচারের উপর আঘাত। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো জুলাইয়ের সহযোদ্ধার ওপর আমরা আর কোনো অন্যায় বরদাশত করব না।”

বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তাধীন বলে জানা গেছে।

‘ঘটনাস্থলে লিটুকে ডেকে নিয়ে আসে পুলিশ, আর সেই পুলিশের সামনেই খুন হয় লিটু’
বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল বিমান বন্দর থানা পুলিশ তদন্তের নামে ডেকে নিয়ে তাদের সামনে দায়েরকৃত মামলার আসামিরা সহ তাদের সাঙ্গপাঙ্গরা মিলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু (৩২) কে প্রকাশ্যে হত্যার পাশাপাশি বসতঘর ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। লিটুকে বাঁচাতে গিয়ে তার ভাই-বোন ও মা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে। বর্তমানে কিছু সংখ্যক আসামি জামিনে এসে মামলার বাদি সহ নিহত লিটুর পরিবারের সদস্যদের খুন ও গুমের হুমকি দেয়ায় নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বসবাস করছে।

এমন অভিযোগ এনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত লিটুর বোন ও দায়েরকৃত মামলার বাদি মুন্নি আক্তার (৩৫)। সংবাদ সম্মেলনে মুন্নির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই সুমন সিকদার।

তিনি বলেন, চলতি বছরের ৩১ জুলাই কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় পুলিশের কাছ থেকে লিটুকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে হত্যার পাশাপাশি বসতঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ। পরদিন অর্থাৎ ১ আগস্ট বরিশাল বিমান বন্দর থানায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে আমি একটি হত্যা মামলা দায়ের করি।

হামলার সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই দিনই আমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। হামলায় আমার এক পা, ভাইয়ের এক হাত এবং মায়ের হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছি। তবে আগের তুলনায় আমি কিছুটা সুস্থ হওয়ায় সংবাদ সম্মেলন করতে এসেছি।

সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্য- আমি চাই পুরো ঘটনা সিআইডি কর্তৃক সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ন্যায্য বিচার এবং সাংবাদিক ভাইয়েরা সরেজমিনে তদন্ত করে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন করে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। কেননা থানা পুলিশের ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম এখনও আড়ালেই রয়ে গেছে। থানা পুলিশ আগেও আসামিদের পক্ষ হয়ে কাজ করেছে এখনও কূট কৌশলে আসামিদের পক্ষে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত লিটু হত্যা মামলার আসামিদের গ্রেফতার করছেন অন্য দপ্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেখানে বিমান বন্দর থানা পুলিশের সরাসরি কোন ভূমিকা নেই।

হত্যা মামলা দায়ের হবার প্রায় এক সপ্তাহ পর্যন্ত সকল আসামিরা এলাকার নিজ বসতঘরে থাকলেও থানা পুলিশ তখন তাদের ধরেনি। ৬ আগস্ট মামলার ৫ নং আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) গ্রেফতার হবার পরই এলাকা ছেড়ে অন্যত্র পালাতে শুরু করে আসামিরা। এই মিল্টন আমার ভাইয়ের ডান হাত কেটে ফেলার পর পরবর্তীতে অন্যান্য আসামিরা লিটুকে পিটিয়ে কুপিয়ে জখম করে। আর আমার স্বামী ও দেবরের পক্ষ হয়ে মিল্টন তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হত্যার পাশাপাশি ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ হত্যার ঘটনায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে মো. রিয়াজ খান মিল্টনকে বহিষ্কার করা হয়।

লিটু হত্যাকাণ্ডের ঘটনার আগের দিন অর্থাৎ গত ৩০/০৭/২০২৫ তারিখে দুই পক্ষ অর্থাৎ আমি এবং আমার স্বামী মো. জাকির হোসেন গাজী বিমান বন্দর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করি। আমার দায়েরকৃত মামলায় জাকির হোসেন গাজী সহ নামধারী ১৭ এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়। অপরদিকে জাকির হোসেন গাজী আমাকে সহ আমার ৪ ভাই বোনকে নামধারী এবং আরাে ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সূত্র পাত্রের কারণ ছিল- আমার অনুমতি ছাড়া স্বামী জাকির গাজী বিয়ে করেন। এর আগেও একাধিক বিয়ে করেছেন। যা নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

পরদিন অর্থাৎ গত ৩১/০৭/২০২৫ তারিখ জাকির হোসেন গাজীর দায়েরকৃত মামলা থেকে আমি সহ আমার ৪ ভাই-বোন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিনে বের হবার পর আমার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিমান বন্দর থানার এসআই শহিদুল ইসলাম কল দিয়ে আমাকে বলেন, আপনার মামলার আসামি ধরবো। আপনি বাড়িতে আসন এবং আসামিদের বাড়ি দেখিয়ে দেন। আমি বাড়ি যাবার পর দেখতে পাই প্রতিপক্ষরা আমার বসতঘরের চারপাশ ঘিরে রেখেছে। আর আসামিরা সকলেই পুলিশের সামনে ঘুরছে। আমার ভাই লিটু আমাদের সাথেই বাড়িতে ঢুকেছিল। পুলিশের সামনে আমার দায়েরকৃত মামলার আসামিরা সহ প্রায় শতাধিক লোকজন বসতঘর ভাঙচুর শুরু করলে তখন পুলিশ আমাদের খুনিদের সামনে রেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ সময় বসতঘরের গ্রিল ও দরজা ভেঙ্গে প্রবেশ করে লুকিয়ে থাকা লিটুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জাকির হোসেন গাজী ও তার ভাই মিলন গাজী সহ রিয়াজ হোসেন মিল্টন, নয়ন গাজী বিন্তু, রাসেল কাউসার, আনিস, মিরাজ, রাজিব, রাসেল, মুন্না, সুমন, কামাল, সানাউল কবির রেজবী ও রায়হান সহ অজ্ঞাত প্রায় অর্ধশত। অজ্ঞাতদের আমি দেখলে চিনবো।

কুপিয়ে জখম করার খবর পেয়ে ‘চলে যাওয়া পুলিশ’ আবার ঘটনাস্থলে আসে এবং পুলিশ আহত রক্তাক্ত লিটুকে উদ্ধার করে ঘর থেকে বাহিরে বের করে। উপস্থিত লোকজন পুলিশকে তখন বার বার বলেছিল- ভাই লিটুকে এখান (ঘটনাস্থল) থেকে নিয়ে যান, নয়তো কোন অঘটন ঘটবে। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর এসআই শহিদুল ইসলামের হাত থেকে লিটুকে ছিনিয়ে নিয়ে আমার দেবর মিলন গাজী পানিতে ঝাপ দেয়। এরপর হামলাকারী আসামীরা লিটুকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং আমি সহ আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার আগে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে দেখে ৯৯৯ এ কল দেই এবং বিমান বন্দর থানার সাবেক ওসি মো. জাকির হোসেন কে বার বার ঘটনাস্থলের পরিস্থিতির বিষয়ে মোবাইল ফোনে প্রায় ১০/১২ বার অবগত করেছি। প্রতিবারই সাবেক ওসি জাকির শুধু বলেছিলেন- আসতেছি আসতেছি।

অপরদিকে এ হত্যার সময় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আসামি ধরা ছাড়া নিয়ে বাণিজ্য শুরু করে বিমানবন্দর থানার সাবেক ওসি মো. জাকির হোসেন ও দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রিয়াজুল ইসলাম। বিষয়টি সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে অবগত করেছে এক ভুক্তভোগী। যা আমি স্থানীয় পত্রিকায় সংবাদ পড়ে এমন তথ্য পেয়েছি।

আমার জানা মতে, লিটু হত্যার ঘটনায় এ পর্যন্ত র‍্যাব ও ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জাকির গাজী, মিলন গাজী, মিল্টন, জলিল, কামাল, রাজু, রাতুল, সুমন, মিরাজ, সোহাগ ও ইয়াসমিন সহ প্রায় এক ডজন মামলার আসামি। এরমধ্যে কয়েক আসামি জামিনে বেড়িয়েছে। আবার কিছুসংখ্যক আসামি হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়েছে।

বিমান বন্দর থানা পুলিশ যদি তাদের নৈতিক দায়িত্ব ঘটনার দিন পালন করতো তাহলে প্রকাশ্যে হত্যার পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতো না। আর যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছিল তাদের মধ্য “নারী ও শিশু নির্যাতন দমন আইনে” আমার দায়েরকৃত মামলার আসামিরা ছিল। অথচ পুলিশ ঘটনাস্থলে দর্শকের ন্যায় নিষ্ক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করেছিল। প্রয়োজনে পুলিশ ঘটনাস্থলে আরো পুলিশ আনতে পারতো এবং অন্য দপ্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা চাইতে পারতো। থানা পুলিশ আগেও আসামিদের পক্ষ হয়ে কাজ করেছে এখনও কূট কৌশলে আসামিদের পক্ষে কাজ করে যাচ্ছে বলে আমার বিশ্বাস। ঘটনার শুরুতে থানা পুলিশের প্রশ্নবিদ্ধ কার্যক্রম এবং হত্যা মামলা দায়েরের পর আসামি ধরা ছাড়া নিয়ে বাণিজ্য শুরু করে সেই তদন্তকারী কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত আশা করা যায় না।

উল্লেখ্য, কাশিপুর বিল্ববাড়ি এলাকার নজির শিকদারের মেয়ে মুন্নি ও নিহত লিটু। প্রায় দেড় যুগ পূর্বে এই এলাকায় এসে বসবাস শুরু করে। মূলত তারা ভোলা জেলার বাসিন্দা। জাকির ও মিল্টন এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকায় তাদের সবই আত্মীয়-স্বজন।

বরিশাল শেবাচিম সংস্কারে নানামুখী পদক্ষেপ নিল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক : রোগী সেবার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েক দিন ধরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক ছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের নিয়ে পৃথক বৈঠক করেছেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় , স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্য সমাধানের কার্যক্রম পরিচালনা করছেন।

টানা দুই সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলন ও তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে সকল পদক্ষেপ বাস্তবায়ন করছেন তার বিস্তারিত তথ্য প্রেস রিলিজের মাধ্যমে তুলে ধরেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

রবিবার ১০ আগস্ট পরিচালকের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তিনি উল্লেখ্য করেন, রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সকল স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। নতুন ৪৬ জন জনবল প্রাপ্তির পর বর্তমানে ট্রলি ম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সরকারি স্টাফদের। হাসপাতালে রোগী বহনের সকল পুরাতন ট্রলি মেরামত ও নতুন করে আরো ট্রলি প্রদান করা হয়েছে। ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম সকাল, বিকাল ও রাতে হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগে মনিটরিং করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ১০০টি সিলিং ফ্যান লাগানো, হাসপাতাল সকল টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অস্থায়ী ভাবে ৯০ জন হরিজন সম্প্রদায়ের সদস্যদের ব্যবস্থা করা, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের নিমিত্তে ৮টি অটোমেটিক মেশিন চলমান আছে। আরো ১২টি অটোমেটিক মেশিন আগামী সেপ্টম্বরের শেষ নাগাদ সরবরাহ করা হবে। হাসপাতাল জীবানুমুক্ত রাখার জন্য ২০টি স্প্রে মেশিন আনা হয়েছে। যা চলমান আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে হাসপাতালের সকল টয়লেটের দরজা ও জানালা মেরামত ও পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। নতুনভাবে আরো ১০০টি বেড ক্রয়াদেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বেড গুলো বসানো হবে। হাসপাতালে রোগীর দালাল, বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, হকার ছদ্মবেশে হাসপাতালে প্রবেশকারীদের দেখা মাত্রই ধরে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য দালাল, প্রতারক ও হকারকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে অবাধে প্রবেশ প্রতিহত করা হয়েছে। ছাত্র জনতার অভিযোগের ভিত্তিতে হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার ও একাধিক স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তের গঠিত কমিটির তদন্তের কাজ চলমান রয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স বসানো হয়েছে। অভিযোগ সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। হাসপাতালে নষ্ট লিফট মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা আরো জোরদার করার জন্য নতুন করে আরো অগ্নিনির্বাপক যন্ত্রের চাহিদা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। রোগী ও স্বজনদের সাথে ভাল ব্যবহারসহ সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল নার্সদের সতর্ক করা হয়েছে। গত ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ হাসপাতালের সকল নাসিং ইনচার্জ এর সাথে জরুরি সভায় এই সতর্ক বার্তা দেয়া হয়েছে। নির্মাণাধীন ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসা কেন্দ্রের কাজ নির্মাণ দ্রুত শেষ করে হস্তান্তরের বিষয়ে গত ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে উক্ত ভবন নির্মাণকাজ শেষ হবে। একই ভাবে দ্রুততার সাথে বরিশাল শিশু হাসপাতাল চালুর প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। যা ডিসেম্বরে হস্তান্তর হওয়ার কথা। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান, ৩য় ও ৪থ শ্রেনীর কর্মচারী এবং আউটসোসিং জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে জরুরি ভিত্তিতে টেলিথেরাপি, এমআরআইসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়া হাসপাতালের লিলেন প্লান্ট আধুনিকায়ন করণের নিমিত্তে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যে এই কাজ সম্পাদন করা হবে।

পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করেন , বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ কিয়দাংশ ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার অনেক রোগীসহ দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। ১৯৬৮ মাত্র ৫০০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয়ে ছিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি। ৫৮ বছর পর হাসপাতালটির অবকাঠামোগত তেমন উন্নতি হয় নি। বর্তমানে গড়ে প্রতিদিন নতুন ভাবে ৭০০ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে হাসপাতালে অন্তঃ বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসেন গড়ে প্রতিদিন ৩ হাজার রোগী। প্রতি ১ জন রোগীর সাথে তাদের স্বজন কিংবা দর্শনার্থী আসেন ৩ জন করে। মোট ৬ হাজার রোগীর সাথে ৩ জন করে স্বজন কিংবা দর্শনার্থী যোগ করলে ২৪ হাজার মানুষের সমাগম তার সাথে হাসপাতাল ও কলেজ ও হাসপাতালের ৫০০ চিকিৎসক, ১০০০ খানেক নার্স, হাসপাতালের প্রায় ৫০০ অন্যান্য স্টাফ, মেডিকেল কলেজের শিক্ষার্থী, আইএইচটি শিক্ষার্থী, নাসিং কলেজের শিক্ষার্থীসহ আরো ৬ হাজার সেবাদানকারী। ওই ২৪ হাজার রোগী ও দর্শনার্থীর সাথে এই ৬ হাজার মিলিয়ে প্রতিদিন ৩০ হাজার মানুষের সমাগম ঘটে এই হাসপাতালে। কিন্তু অবকাঠামোগত কোনো উন্নতি না হওয়ায় মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংড়া হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। শয্যা তুলনায় ছয় গুন রোগী ভর্তি হওয়ায় রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝে কিংবা বারান্দাতে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে এখানে পদায়নকৃত স্বল্প সংখ্যক চিকিৎসক ও নার্স এবং স্টাফদের।

ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি
ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল রবিবার ( ২৭ এপ্রিল )সকালে উপজেলার ২নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহাব আলী হাওলাদার,রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া প্রমুখ।

সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক,জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিব, বনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ভান্ডারিয়ায় ব্যবসায়ীর উপর হামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ
মোঃ মাসুম বিল্লাহ ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদেন মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সঞ্জয় দেবনাথের উপর ইলেকট্রিক ব্যাবসায়ী মানবেন্দ্র মুন্না বেলা সাড়ে ১১ টার দিকে নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তব্যা রাখেন ভান্ডারিয়া বন্দর ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ তালুকদার, ব্যাবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্না কে গ্রেফতার না করলে আজ রবিবার বন্দরের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মুন্নাকে যে ধরিয়ে দিবে তাকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে।