বিচিত্র খবর – bongonewsbd24.com

বীরগঞ্জ আলোচিত যমজ দুই বোন মনি-মুক্তার জন্মদিন ২২ আগস্ট তারা ১৭ বছরে পা দিতে যাচ্ছে।
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :মনি-মুক্তা চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দুই বোনকে আলাদা করা হয়।

বাংলাদেশে প্রথম অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথককরণ করা হয়।

আর ঝুঁকিপূর্ণ এ চিকিৎসায় বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক এ আর খানের সাফল্য বিশ্বদরবারে চিকিৎসাবিজ্ঞানকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।

এই সাফল্যের ইতিহাস বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পালের মেয়ে মনি-মুক্তা।

মা-বাবার কোলে নানা চড়াই-উতরাই পেরিয়ে মনি-মুক্তা এখন ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে।

প্রতিবছর বাবা মা ভাই বোন সহ শিক্ষক ও তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশীরা ঘরোয়া পরিবেশে জন্মবার্ষিকী উৎযাপন করে। এবারো ২২ আগষ্ট শুক্রবার সন্ধ্যা নিজ বাড়িতে উৎযাপন করা হবে মনি-মুক্তার জন্মদিন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মনি-মুক্তা বলে, আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। দেশবাসীর দোয়া এবং সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।

জয় প্রকাশ পালের স্ত্রী কৃষ্ণা রাণী পালের গর্ভে ২০০৯ সালের ২২ শে আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে সিজারিয়ান সেকশনে অস্ত্র পাচারের মাধ্যমে মনি এবং মুক্তা জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়।

পরে রংপুরের চিকিৎসকগণ ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গিয়ে যমজ বোনকে অস্ত্র পাচারের মাধ্যমে পৃথক করার পরামর্শ দেন।

তাদের পরামর্শ ক্রমে ২০১০ সালের ৩০ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে মনি-মুক্তাকে ভর্তি করা হয়।

অতঃপর ২০১০ সালের ০৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অপারেশনের মাধ্যমে মনি-মুক্তা ভিন্ন সত্ত্বা লাভ করে। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।

বরিশালের কাশিপুরে আওয়ামী পন্থী ইউপি সচিব আঃ করিম সহ দুই বিএনপি নেতার ষড়যন্ত্রের শিকার দলের চার বিএনপি নেতা
বরিশাল ব্যুরো ॥ বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়ন বিএনপির দুই শীর্ষ নেতা ও আওয়ামী পন্থি ইউপি সচিবের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন সাবেক সচিব আবুল হোসেন হাওলাদারের ভাই কাশিপুর চৌমাথা বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেনসহ দলের মোট চার নেতা। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলী আহম্মেদ মিয়া ও সদস্য সচিব মো. হুমায়ুন কবির ওয়াসিম সহ ইউপি সচিব মো. আব্দুল করিম ভিজিএফ এর বরাদ্দকৃত ৪ মেট্রিক টন চালের ৪’শ কার্ড আত্মসাৎ করতে গিয়ে স্থানীয় জনতার হাতেনাতে ধরা পরে। বিষয়টি সম্পর্কে সোমবার (১৭ মার্চ) বেলা বারোটায় স্থানীয় গণ্যমান্য প্রায় এক ডজন মানুষ সদর উপজেলা নির্বাহী কার্যালয়, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস ও বরিশাল জেলা প্রশাসক ও ছাত্র প্রতিনিধিদেরকে অবহিত করেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৮ মার্চ) বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাশিপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর বরাদ্দকৃত সকল চালের কার্ড বাজেয়াপ্ত করেছেন এবং পরবর্তীতে নতুন করে কার্ড বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে ইউপি সচিব মো. আব্দুল করিম।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রবীণ নেতা আব্দুল হক সিকদার বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার কর্তৃক কাশিপুর ইউনিয়ন পরিষদে অসহায় গরিবদের মাঝে ১৪ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ আসে। ১৪শ ৩০টি কার্ডের মাধ্যমে চালগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হবে। এ লক্ষ্যে আওয়ামী পন্থী ইউপি সচিব মো. আঃ করিম চেয়ারম্যান ও মেম্বারদের নাম উল্লেখ করে একটি রেজুলেশন তৈরি করে। রেজুলেশনের ১৪ ও ১৫ নং সিরিয়ালে রয়েছে- কাশিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহম্মেদ মিয়া ও সদস্য সচিব হুমায়ুন কবির ওয়াসিমের নাম এবং স্বাক্ষর। এক নম্বরে কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন লিটন মোল্লার নাম থাকলেও তার স্বাক্ষর নেই। একইভাবে নাম থাকলেও স্বাক্ষর নেই মেম্বার মো. সুমন মীর, মো. রাসেল মল্লিক ও মো. আতিকুর রহমান সহ কয়েকজনের। যাদের স্বাক্ষর আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে।

কাশিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন হাওলাদার বলেন- শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদে আসি। গিয়ে দেখি ভিজিএফ কার্ড বিতরণের তালিকা তৈরি করা হয়েছে। তালিকার প্রথমেই চেয়ারম্যানের নামে বরাদ্দ রাখা হয়েছে ৪’শ কার্ড। চেয়ারম্যান ৫ আগস্টের পর পলাতক থাকায় ইউপি সচিব মো. আঃ করিম কে প্রশ্ন করি- রেজুলেশনে চেয়ারম্যানের নামে বরাদ্দ রাখা ৪’শ কার্ডের অনুকূলে রাজন নামের এক ব্যক্তি স্বাক্ষর দিয়ে চেয়ারম্যানের কার্ড রিসিভ করেছে। এই রাজন কে? ইউপি সচিব সুউত্তর দেয়নি। পরে জানতে পারি স্থানীয় চেয়ারম্যান অনুসারী আওয়ামী দোসর ছাত্রলীগ নেতা রাজন। ফ্যাসিবাদীদের ভিজিএফ চালের কার্ড দিলেন? বিষয়টি জানাজানি হলে চাকুরি বাঁচাতে ইউপি সচিব ওই ৪’শ কার্ড এনে নিজের কাছে রাখেন।

দেলোয়ার আরো বলেন, রোববার (১৬ মার্চ) সকাল ১১ টায় ইউপি সচিব পরিষদে বসে উপস্থিত সাংবাদিকদের সামনে ওই ৪’শ কার্ড বিতরণের জন্য রেজুলেশন খাতায় আমার নাম লিখে সেখানে স্বাক্ষর নেয়। এবং সবাইকে নিয়ে নিয়ে বিতরণের অনুরোধ করে। বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমার মুঠোফোনে কল করে বলেন, আপনি একা ৪’শ কার্ড নিয়েছেন কেন? উত্তরে আমি পুরো ঘটনার বিষয়টি অবগত করে বলি- কার্ডগুলো আমাকে সবার মাঝে বিতরণ করার জন্য দেয়া হয়েছে। তিনি আমার কথা শুনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিষয়টি জানানোর নির্দেশ দেন। সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টায় স্থানীয় গণ্যমান্য ১২/১৩ জনকে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাই। নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে প্রশাসনিক কর্মকর্তাকে বিষয়টি সর্ম্পকে অবগত করি। উপজেলা কার্যালয় থেকে চলে আসার পথে দেখতে পাই আলী আহম্মেদ মিয়া, ফরিদ উদ্দিন মোল্লা, হুমায়ুন কবির ওয়াসিম ও আব্দুল করিম একসাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করছেন।

দুইদিনের টানটান উত্তেজনা সর্বত্র ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি ছাত্র সমাজকে জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ ও মহানগর যুগ্ম সদস্য সচিব লাবণ্য আক্তার কে অবগত করলে তারা বিষয়টি নিয়ে বরিশাল জেলা প্রশাসক কে অবগত করেছেন বলে জানান। আবার কয়েক বাসিন্দা ঘটনাটি বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে মৌখিকভাবে জানিয়েছেন।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন মুন্সী বলেন- দীর্ঘ বছর ধরে ইউনিয়ন বিএনপির দায়িত্বে থাকা মো. আলী আহম্মেদ মিয়া ও সাধারণ সম্পাদক (বর্তমান সদস্য সচিব) মো. হুমায়ুন কবির ওয়াসিম নানা অপকর্মে লিপ্ত ছিল এবং আ.লীগের সাথে উঠবস করত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত উপজেলা নির্বাচনে প্রকাশ্যে এক আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেন যা সংগঠনের চরম নিয়ম পরিপন্থি। অপরদিকে বিএনপির কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী না হওয়া এবং অংশগ্রহণ না করার নির্দেশ থাকলেও কাশিপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশ নিয়েছিল আলী আহম্মেদ মিয়ার আপন ভাইয়ের ছেলে মো. জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান ফারুক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কবির আহমেদ পোষার ছেলে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল কবির রেজভী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এমদাদ হোসেন। এরা সকলেই আ.লীগের সাথে আঁতাত করে সক্রিয় ভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। আবার তাদেরকে নিয়েই কাশিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হওয়ায় ভিজিএফ সহ নানা বরাদ্দকৃত প্রকল্পে এমন ঘটনা ঘটেই চলেছে। যা বেশির ভাগ প্রকাশ্যে আসে না।

এদিকে এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়নের বিএনপি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ বলেন আলী আহমেদ ও হুমায়ূন কবির ওয়াসিম স্বাক্ষরিত রেজুলেশনে ফ্যাসিস্টের দোসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যানের নামে কি করে ৪’ কার্ড বরাদ্দ রাখা হয়েছে? সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ইউপি সচিবের কাছে জিজ্ঞেস না করে বরং উল্টো আত্মসাতকৃত উদ্ধার করা নেতৃবৃন্দকে ছিনতাইকারী আখ্যায়িত করে আত্মসাতকারীদের উৎসাহিত করছেন। প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানান সাধারণ মানুষ সহ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি দলের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী দুষ্ট চরিত্রের ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমেদ ও মহা বিতর্কিত হুমায়ুন কবির ওয়াসিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার জোড়ালো দাবি জানান তারা।

আওয়ামী ফ্যাসিস্টের দোসর ইউপি সচিব মো. আব্দুল করিম বলেন, ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন লিটন মোল্লার নামের অনুকূলে আগে থেকেই ছাত্রলীগ নেতা রাজন সব সময় স্বাক্ষর দিয়ে অনুদানগুলো নিতো। সেই সুবাদে তাকে দেয়া হয়েছিল। পরে ইউএনও স্যারের নির্দেশে সব বাদ দিয়ে নতুন করে কার্ড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে কার্ড ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

কাশিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলী আহমেদ মিয়া বলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর কার্ড বরাদ্দের বিষয় নিয়ে ইউপি সচিব আঃ করিম আমাকে ও সদস্য সচিব হুমায়ূন কবির ওয়াসিমকে ডাকে। আমরা দলমত নির্বিশেষে এলাকার দুস্থদের মাঝে কার্ড বিতরণের কথা বলি। পরে একপক্ষ এসে চেয়ারম্যানের এই ৪’শ কার্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ূন কবির ওয়াসিম বলেন, চেয়ারম্যানের ৪’শ কার্ড নিয়ে এলোমেলো পরিস্থিতির সৃস্টি হয়েছিল। এখন সব কার্ড বাতিল করা হয়েছে নতুন করে কার্ড দেয়া হবে।

শেরপুরে বিয়ে করতে এসে লাখ টাকা ক্ষতিপূরণ দিল বর পক্ষ
বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শেরপুরে বিয়ে করতে এসে লাখ টাকা ক্ষতিপূরণ দিল বর পক্ষ ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলেও বর পালিয়ে যাওয়ায় তার পরিবর্তে বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসে কনে পক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা দিয়েছে। গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দু’পক্ষই। এরমধ্যেই ঘটে বিপত্তি ও অবাক করা কান্ড। বরবেশে ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই! শুরু হয় হৈচৈ। তখন সবাই জানতে পারেন বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। পরে কনে পক্ষ রাজি না হলে এক লাখ টাকা খরচ বাবদ ক্ষতি পূরণ দিয়ে ফিরে যায় বর পক্ষ।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, পারিবারিকভাবে খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসেন। মেয়েটি গরিব হওয়ায় আমরা এলাকাবাসী নিজেরা টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এলে বিপত্তি দেখা দেয়। পরে রাত ৯ টার দিকে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।

বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শহীদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সম্মানের কথা চিন্তা করে আমি নিজেই বিয়ে করতে এসেছিলাম। যদি তাদের সম্মতি থাকত তাহলে বিয়ে করতাম।

মেয়ের মা জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম সে আসেনি। বড় ভাই বর সেজে আসায় আমরা মেয়েকে বিয়ে দেইনি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নেয়ায় কেউ কোন অভিযোগ দেয়নি।

অসময়ের আম, ৩ মাসে সোয়া কোটি টাকা বিক্রি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক: এসময়ে মৌসুমি আম বাজারে নেই বললেই চলে। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বপন আলী নামের এক চাষির বাগানে এখনো ঝুলছে প্রায় ৫০ মণ বারোমাসি কাটিমন জাতের আম। কিছু গাছে মুকুলও রয়েছে। অর্ধশত গাছে এসেছে আমের গুটি। সে আম বিক্রি হবে ভরা শীতকালে। এরই মধ্যে কাটিমন আম বিক্রি করে গত তিন মাসে আয় করেছেন সোয়া কোটির ওপরে ।

শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় চার বছর আগে ৫০ বিঘা জমি লিজ নিয়ে বারোমাসি কাটিমন জাতের আম চাষ শুরু করেন স্বপন আলী। তার ইচ্ছা ছিল শীতের সময়ে আম উৎপাদন করে বাজারজাত করার। সফলও হয়েছেন। স্বপনের বাগানের আমগুলো বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে ১২-১৫ হাজার টাকা মণ দরে ।

স্বপনের বাগানের কয়েকজন শ্রমিক বলেন, মৌসুমি আমের সময় কাজ করে বছরের বাকি সময় বসে কাটাতে হতো। স্বপন আলী অসময়ে আম চাষ করায় এখন আর আমাদের বসে থাকতে হয় না। সারাবছরই কাজ করতে পারছি।

স্বপন আলী বলেন, ‘আগে সিজনাল আম চাষ করতাম। কিন্তু কয়েক বছর ধরে সিজনাল আমের দাম পাওয়া যাচ্ছে না। তাই অনেক লোকসান করে বারোমাসি আম চাষ শুরু করেছি। গত তিন মাসে এক কেটি ৩০ লাখ টাকার আম বিক্রি করেছি। এখনো বাগানে ঝুলছে ৫০ মণেরও বেশি আম। কিছু গাছে মুকুল ধরেছে। সেগুলো বিক্রি হবে আরও দুই মাস পরে।’

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম। তিনি বলেন, অসময়ে আম চাষ করে চাষিরা অসাধ্যকে সাধন করেছেন। এখন সারাবছর এ জেলার আম পাওয়া যাবে। এতে লাভবান হবেন চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, গত কয়েক বছরে মৌসুমি আমে চাষিরা লোকসান করায় বারোমাসি আম চাষে ঝুঁকছেন। এতে লাভবানও হচ্ছেন অনেকে। বারোমাসি কাটিমন আম বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে। অসময়ে এ আম আরও বেশি উৎপাদন করা গেলে বিদেশে রপ্তানির দ্বার খুলবে। চাঙা হবে জেলার অর্থনীতি।

চলতি মৌসুমে এবার উপজেলায় বারোমাসি জাতের আম চাষ হয়েছে ৪১৫ হেক্টর জমিতে। আগামীতে বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিশ্বের সবচে’ বয়স্ক মানুষ মৌলভীবাজারের রামসিং গোঁড়
বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের সন্ধান মিলেছে মৌলভীবাজারে। এই মানুষটির নাম রামসিং গোঁড়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী এই ব্যক্তির বয়স এখন ১১৯ বছর। তার বাড়ি জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে। সেখানকার একটি চা বাগানে বসবাস করছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রবীণ পুরুষ যুক্তরাজ্যের লিভারপুল শহরের বাসিন্দা জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০০ বছর আগে রামসিং গোঁড়ের দাদা ও বাবা বুগুরাম গড় ভারতের মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন। শ্রীমঙ্গল পৌর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তের গ্রাম মেকানী ছড়ায় তারা বসবাস শুরু করেন। এখনো তারা সেই গ্রামেই বসবাস করছেন।

ভোটার আইডি কার্ডে দেখা যায়, রামসিং গোঁড়ের বয়স ১১৯ বছর। সেখানে তার জন্ম তারিখ লেখা রয়েছে ৬ আগস্ট ১৯০৫। বাবার নাম বুগুরাম গোঁড় ও মায়ের নাম কুন্তী গোঁড়। ভোটার আইডি নম্বর- ১০২৪৯১৩৩৮৪।

রামসিং গোঁড় জানান, তার বাবার আদি ভূমি ছিল ভারতে। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। তার দাদা ও বাবার হাতে প্রথম পুটিয়াছড়া চা বাগান সৃজন হয়। তার হাতে সৃজন হয় হরিণছড়া চা বাগান। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় ১৯১৪-১৫ খ্রিষ্টাব্দে তখন তিনি বাগানের চৌকিদার ছিলেন। ইংরেজ সাহেবদের কাছে এই যুদ্ধের কথা শোনেন। ১৯৩৯ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় ইংরেজদের কাছ থেকে সেই খবরও শোনেন তিনি।

তিনি আরও জানান, তিনি শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপিঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। তখন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এক পাশে পাকা ঘর, লোহার পিলার ছিল, অন্য পাশে ছিল ছনের ঘর। তখন তিনি মৌলভীবাজার সড়কের কোনো এক আচার্য্য বাড়িতে থেকে পড়তেন। সেসময় শ্রীমঙ্গলে পাকা সড়ক হয়নি।

রামসিং গোঁড়ের ভাষ্যমতে, পাকা ঘর বলতে শ্রীমঙ্গল পুরাতন বাজারে ত্রিপুরা রাজ্য ব্যাংক, রামরতন বানিয়ার বাসা ও জগন্নাথ জিউর আখড়ার পশ্চিমে ত্রিপুরা রাজার বাংলো (রাজ কাচারি) ছিল। মাঝেমধ্যে ত্রিপুরা রাজা হাতির পিঠে চড়ে ওই বাংলোয় এসে থাকতেন। সেখানে থেকে খাজনা আদায় করতেন। চা বাগানে নিজস্ব ট্রলি দিয়ে পাতা আনা-নেওয়া করা হতো। সেই ট্রলির লাইন স্থাপনও তিনি দেখেছেন।

শ্রীমঙ্গলের প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, রামসিং গোঁড় যে সব বর্ণনা দিয়েছেন তাতে নিঃসন্দেহে অনুমান করা যায়, তিনি একজন অতি প্রবীণ মানুষ। আমার বয়স এখন ৮০ বছর। ছোট বেলায় আমি পুরানবাজারে ত্রিপুরা রাজ্য ব্যাংকের ভগ্নাংশ দেখেছি। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ১৯২৪ খ্রিস্টাব্দে স্থাপিত হলেও প্রাথমিক শাখা স্থাপিত হয়েছে তারও অনেক আগে। যেহেতু ভোটার আইডি কার্ডে তার জন্ম লেখা রয়েছে ১৯০৫, সে হিসেবে তার ১১৯ বছর।

তিনি আরও বলেন, গিনেস বুকে তার নাম (রামসিং গোঁড়) পাঠানো উচিত। এ জন্য সরকারের পাশাপাশি চা বাগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে পারেন।

হরিণছড়া চা বাগানের ৮০ বছর বয়সী নিরেণ হাদিমা জানান, তিনি ১৯৬১ সালে হরিণছড়া চা বাগানের স্টাফ হিসেবে যোগ দেন। তখনই তিনি রামসিং গোঁড়কে দেখেছেন বৃদ্ধ।

একই এলাকার মণিকা ঋতিল বলেন, ‘আমার জন্ম ১৯১৭ সালে। আমি ছোট থেকে রামসিং গোঁড়কে দেখছি। তার শারিরিক গঠন ভালো। জীবনি শক্তিও অটুট রয়েছে। তার অনেক নাতিপুতি আছে।’

রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী বলেন, ‘লোকটাকে দেখতে মনে হয় অনেক প্রবীণ। এলাকার সবাই তাকে অতি বয়স্ক মনে করেন।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করেছি। তার কাছে এনআইডি র্কাড ছাড়া আর কোনো ডকুমেন্ট (নথি) নেই। কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ ও জন্ম সনদও নেই। তারপরেও আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বিষয়টি জানাবো।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক রেজুলেশন করে প্রস্থাবনা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে।’

যে শহরে দিনে অন্তত একবার হাসতেই হবে
বঙ্গনিউজবিডি ডেস্ক : ভালো থাকতে হলে হাসিখুশি থাকার চেয়ে সহজ উপায় আর হয়না। দিনের বেশিরভাগ সময় হাসিখুশি থাকলে একদিকে যেমন মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে, তেমনি আরো অনেক শারীরিক উপকার মেলে।

আর তাই মানুষকে হাসিখুশি রাখতে রীতিমত আইন জারি করেছে জাপান। দেশটির একটি শহরে থাকতে গেলে দিনে কম করে এবার হাসতেই হবে। এটাই নতুন আইন।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি এমন এক আইন প্রণয়ন হয়েছে জাপানের ইয়ামাগাতায়। এ শহরে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা কোনও পরামর্শ বা বার্তা নয়, রীতিমত আইনী নির্দেশ।

জাপানেরই একটি বিশ্ববিদ্যালয় গবেষণা করে জানিয়েছিল শরীরকে ভাল রাখা এবং মানসিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য হাসি অত্যন্ত জরুরি। প্রতিদিন হাসাও শরীরের জন্য অনেক উপকারি।

সেই গবেষণার কথা মাথায় রেখেই পদক্ষেপ করল ইয়ামাগাতা প্রশাসন। এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি, কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। এছাড়া প্রতিটি কর্মক্ষেত্রকেও হাসি-খুশিতে ভরা পরিবেশ গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসাবে পালন করতে হবে ইয়ামাগাতার বাসিন্দাদের।

এমনকি নতুন আইন প্রণয়নের পর ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে হাসির উপর গবেষণা শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় হাসিকে ভালো স্বাস্থ্য এবং দীর্ঘায়ু বৃদ্ধির জন্য উপকারি বলা হয়েছে।

তবে অনেক রাজনীতিবিদ এই নিয়মের বিরোধিতা করছেন। তারা বলছেন, এটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি যারা হাসতে পারে না তাদের উপর বিরূপ প্রভাব ফেলে।

জাপানের সাংবিধানিক ডেমোক্রেটিক পার্টি (সিডিপিজে) সদস্য সাতোরু ইশিগুরো বলেন, “আমাদের উচিত তাদের মানবাধিকার খর্ব না করা, যাদের অসুস্থতা বা অন্যান্য কারণে হাসতে অসুবিধা হয়।”

কিন্তু দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)বিরোধীদের পাল্টা জানিয়েছে যে, “আইন মানুষকে হাসতে বাধ্য করে না। এটি একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সম্মানের উপর জোর দেয়।”

স্থানীয় কর্মকর্তারাও স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন নিয়ম অনুযায়ী যারা দিনে অন্তত একবার হাসতে অক্ষম তাদের জন্য কোনও শাস্তির ধারা নেই।

আষাঢ় এলেও হারিয়ে যাচ্ছে বর্ষার স্মারক কদম
বঙ্গনিউজবিডি ডেস্ক: আষাঢ়ের প্রথম দিন আজ, বর্ষারও। কিন্তু প্রকৃতি থেকে যেন হারিয়ে যাচ্ছে চিরচেনা বর্ষার স্মারক কদম ফুল। কদমের হৃদয় রাঙিয়ে নেয়ার সুযোগ এখন শহুরে লোকের কমই আছে। শুধু শহর নয়, গ্রাম থেকেও হারিয়ে যাচ্ছে কদম। ভোলার লালমোহনে এখন আর চোখে পড়ে না চোখ জুড়ানো ঘন সবুজ পাতার মধ্যে সাদা-হলুদ মঞ্জুরি ফুলের চিরচেনা কদম গাছ।

এক সময় সব জায়গায় চোখে পড়ত কদম গাছ। বর্ষার আগমনের সাথে সাথে চোখে পড়ত সেই কদম ডালে ফোটা থোকা থোকা ফুল। বর্ষার আগমনী বার্তা নিয়ে আদিকাল থেকে কদম আমাদের প্রকৃতির শোভা বর্ধন করে আসছে। শুধু সৌন্দর্য্য নয়, ভেষজ গুণের পাশাপাশি কদমের রয়েছে অর্থনৈতিক গুরুত্বও।

বীজ থেকে চারা হয়। চারা গজানোর ১০-১২ বছরের মধ্যে ফুল ফোটে। আষাঢ় মাসে গাছে ফুল আসে। ফুলগুচ্ছ আকারে গোলাকার সাদা বর্ণের হয়ে থাকে। ফুলে সৌরভ না থাকলেও এর সাদা-হলুদ রঙ নজর কেড়ে নেয়। কদম গাছ অনেক লম্বা ও ছয়-সাত ফুটেরও বেশি চওড়া হয়ে থাকে। বন্যা ও খরা সহিষ্ণু গাছ শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে।

কদমের সাদা-হলুদ, পাতার সবুজ কোটি ডাল আন্দোলিত করে প্রকৃতিতে আসত বর্ষাকাল। কদম ছাড়া বর্ষা যেন বেমানান। প্রকৃতির ঐতিহ্য রক্ষায় সরকারি ও ব্যক্তি উদ্যেগে অন্য গাছের পাশাপাশি কদম গাছ রোপণ করা প্রয়োজন। হলুদ, শুভ্রতার সংমিশ্রণে গোলাকৃতির এই ফুল এখন কদম গাছে গাছে শোভা পাচ্ছে। কদম গাছের শাখে পাতার আড়ালে ফুটে থাকা অজস্র কদম ফুলের সুগন্ধ লোকালয় পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আর তাই তো কদম ফুলকে বলা হয় বর্ষার দূত।

কদম ফুলের আরেকটি নাম হচ্ছে নীপ।

জানা যায়, কদম ফুলের সৌন্দর্য্যরে মতোই আরো কিছু চমৎকার নাম রয়েছে। বৃত্তপুষ্প, সর্ষপ, ললনাপ্রিয়, সুরভী, মেঘাগমপ্রিয়, মঞ্জুকেশিনী, কর্ণপূরক, পুলকি এসবও কদম ফুলের নাম।

আরো জানা যায়, কদম নামটি এসেছে সংস্কৃত নাম কদম্ব থেকে। কদম্ব মানে হলো যা বিরহীকে দুঃখী করে। প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশজুড়ে রয়েছে কদম ফুলের আধিপত্য। মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যেও কদম ফুলের সৌরভমাখা রাধা-কৃষ্ণের বিরহগাথা রয়েছে।

কদম ফুল শুধু বর্ষায় প্রকৃতির হাসি নয়, এর রয়েছে নানা উপকারিতা। কদম গাছের ছাল জ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কোনো কোনো অঞ্চলে কদম ফুল তরকারি হিসেবে রান্না করেও খাওয়া হয়। কদম গাছের কাঠ দিয়ে দিয়াশলাই তৈরি করা হয়ে থাকে। বর্ষায় প্রকৃতির সতেজ-সজীব রূপ-রস যুগ যুগ ধরে মানুষের হৃদয় জয় করে এসেছে। বর্ষাকালে বৃষ্টির পানি সব আবর্জনা ধুয়ে-মুছে পরিষ্কার করে। বন্যার পানি পলিমাটি বয়ে এনে দেশকে করে সুজলা- সুফলা। তাই তো বর্ষা ঋতু এত কাব্যময়, প্রেমময়, ঐশ্বর্যশালী। তাই বর্ষাকাল বাঙালির চিরচেনা।

সবচেয়ে ছোট দিন আজ
বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ ২২ ডিসেম্বর। পৃথিবীর উত্তর গোলার্ধে আজ দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট। অর্থাৎ বাংলাদেশও আজ বছরের সবচেয়ে ছোট দিনটা দেখছে। কিন্তু দক্ষিণ গোলার্ধে আজ দীর্ঘতম দিন।

এদিকে বছরের দীর্ঘতম রাত কাটিয়ে আপনি এখন ক্ষুদ্রতম দিন অতিবাহিত করছেন। রাজধানী ঢাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে এবং অস্ত যাবে বিকেল ৫টা ১৭ মিনিটে।

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে।

দীর্ঘতম রাত অথবা ক্ষুদ্রতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ২১ জুন উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী। সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন।

এরপর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু।

এ দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে।

মৃত্যুর পরও রেহাই পায়নি শরীর, প্রদর্শিত হতো ‘সভ্য’ দেশে!
বঙ্গনিউজবিডি ডেস্ক: সার্টজি বার্টম্যান পৃথিবীর প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি মানব যৌন পাচারের শিকার হন। তাকে সারা বার্টম্যান নামেও ডাকা হয়। খুব ছোটবেলায় সারাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে বহু বার ‘মালিক’ বদল হয় সারার।

১৭৮৯ সালে দক্ষিণ আফ্রিকার ক্যামডেবুর কাছে একটি খোয়েখো উপজাতি পরিবারে জন্ম সারার। ইউরোপীয়দের একটি খামার বাড়িতে তার বাবা-মা পরিচারক হিসেবে কাজ করতেন। সারার বয়স যখন দুই বছর, তখন তার মা মারা যান। এর কিছুদিন পর বাবাও মারা যান।

মাত্র ২৬ বছর বেঁচেছিলেন সারা। সারার জীবনকাহিনি প্রায়শই বর্ণবাদী ঔপনিবেশিক শোষণ এবং কৃষ্ণাঙ্গ মানুষের প্রতি অমানবিক আচরণের উদাহরণ হিসাবে বিবেচিত হয়। সারাকে নিয়ে ইউরোপীয়দের মাতামাতির কারণ ছিল তার নিতম্বের অস্বাভাবিক আকার।

দাস হিসেবে যেভাবে বিক্রি হলেন সারা

কিশোরী বয়সে তারই উপজাতির এক যুবকের সঙ্গে বিয়ে হয় সারার। স্বামী ছিলেন বাদ্যকার। বিয়ের পর এক সন্তানের জন্ম দেন সারা। তবে জন্মের পর পরই সেই সন্তান মারা যায়। সারার যখন ১৬ বছর বয়স, তখন তার স্বামীকে ডাচ ঔপনিবেশিকরা হত্যা করেন। এরপরই তাকে পিটার উইলেম সিজার নামে এক ব্যবসায়ীর কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়।

সারাকে প্রথমে কেপটাউনে নিয়ে যান সিজার। সেখানে সিজারের ভাই হেনড্রিকের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ শুরু করেন সারা। ১৮১০ সালের ২৯ অক্টোবর ২১ বছর বয়সি সারাকে উইলিয়াম ডানলপ নামে এক চিকিৎসকের কাছে যৌথ অংশীদারিত্বের শর্তে বিক্রি করে দেন সিজার এবং তার ভাই। সারার সঙ্গে এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেন সিজার এবং ডানলপ। লেখাপড়া না শেখায়, কিছু না বুঝেই চুক্তি স্বাক্ষর করেন সারা।

সেই সময়ে ব্রিটেনে দাসপ্রথা বন্ধ হয়ে গিয়েছিল। আইনি মারপ্যাঁচের হাত থেকে বাঁচতে সারাকে দিয়ে এই চুক্তি সই করানো হয়। চুক্তি অনুসারে সারাকে সিজার এবং ডানলপের সঙ্গে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে ভ্রমণ করতে হবে। কাজ করতে হবে পরিচারিকা হিসাবে।

একই সঙ্গে এই চুক্তিতে এ-ও উল্লেখ ছিল যে, সিজার এবং ডানলপ চাইলে তাকে বিনোদনের উদ্দেশ্যে জনসমক্ষে প্রদর্শন করতে পারবেন। এই প্রদর্শনী থেকে আয়ের একটি অংশ পাবেন সারা। পাঁচ বছর পর তিনি চাইলে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে পারেন বলেও এই চুক্তিতে উল্লেখ করা হয়। তবে এই চুক্তির কোনো শর্তই মেনে চলা হয়নি। মৃত্যুর আগে পর্যন্ত সারা তার দাসত্ব জীবন কাটিয়ে উঠতে পারেননি।

নিতম্বের কথা বলে দর্শক টানার চেষ্টা

১৮১০ সালে ২৪ নভেম্বর লন্ডনের ইজিপ্টিয়ান হলে পিকাডেলি সার্কাসে সারাকে প্রথম জনসমক্ষে নিয়ে আসা হয়। পিকাডেলি সার্কাসের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করেন সিজার এবং ডানলপ। সারার নিতম্বের কথা বলে দর্শক টানার চেষ্টা করেছিলেন সার্কাস কর্তৃপক্ষ।

জনসমক্ষে সারার প্রতি সিজার এবং ডানলপের অমানবিক ব্যবহার ইংল্যান্ডের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সারাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধরে রাখার অভিযোগ আনা হয় সিজার এবং ডানলপের বিরুদ্ধে। আদালতে সারার সম্মতি নিয়ে করা চুক্তিপত্র বিচারকের কাছে তুলে ধরেন সিজার এবং ডানলপ। সবাইকে চমকে দিয়ে সারাও আদালতে জানান, তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন না তার ‘মালিকরা’। যদিও এর নেপথ্যে হুমকির অবদান ছিল বলেও অনেকে মনে করেন। সিজার এবং ডানলপকে সসম্মানে মুক্তি দেয় আদালত।

আদালতের বিচার প্রক্রিয়া এতটাই চর্চার বিষয় হয়ে উঠেছিল যে, সিজার এবং ডানলপের মুক্তির পর তাদের আয়োজিত প্রদর্শনীতে ‘অসভ্য’ সারাকে দেখতে উপচে পড়া ভিড় করতে শুরু করেন ‘সভ্য’ ইউরোপীয়রা। ১৮১২ সালে সারাকে নিয়ে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে প্রদর্শনী করা হয়। পরে আয়ারল্যান্ডের লিমেরিক সফরেও নিয়ে যাওয়া হয় সারাকে।

উপহাস করে ইউরোপীয়রা তার নাম দেন ‘হটেনটট ভেনাস’। রোমের প্রেম এবং উর্বরতার দেবী ‘ভেনাস’-কে কখনো কখনো শিল্প ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানে নারীদেহ বোঝাতে ব্যবহার করা হয়। খোয়েখো উপজাতির মানুষদের তাচ্ছিল্য করতে ‘হটেনটট’ শব্দটি ব্যবহৃত হত।

শহরে শহরে প্রদর্শনী হয় সারার

প্রায় চার বছর ইংল্যান্ডে রাখা হয় সারাকে। ১৮১৪ সালের সেপ্টেম্বরে সারাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয় এবং মোটা টাকায় বিক্রি করে দেওয়া হয় এস রেউক্স নামে এক ব্যক্তির কাছে। রেউক্সের প্রধান কাজ ছিল জন্তু-জানোয়ারদের নিয়ে শহরে শহরে প্রদর্শনী করা।

প্যারিস এবং আশপাশের এলাকাগুলোতে মানুষের বিনোদনের জন্য সারাকে ব্যবহার করতে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেন রেউক্স। এমনকি, কেউ চাইলে রেউক্সের অনুমতিতে বেশি টাকা দিয়ে সারাকে যৌন নিপীড়নও করতে পারতো। সারাকে কাজে লাগিয়ে সেই সময়ে প্রচুর অর্থ উপার্জন করেন রেউক্স।

১৮১৫ সালের ২৯ ডিসেম্বর প্যারিসে থাকাকালীনই অজানা কারণে মারা যান সারা। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৬ বছর। অনেকে মনে করেন সিফিলিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সারার মৃত্যুর পরেও প্যারিসের একটি জাদুঘরে তার শরীরের বিভিন্ন অংশ প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়। এর মধ্যে ছিল তার স্তন এবং জঙ্ঘাও। ১৯৭৪ সাল পর্যন্ত তার শরীরের বেশ কিছু অংশ জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যবহার করা হয়েছে।

১৯৯৪ সালে সারার দেহাবশেষ দক্ষিণ আফ্রিকায় ফেরত দেওয়ার অনুরোধ করেন সেখানকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা । ২০০২ সালের ৬ মার্চ সারার দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয় এবং পূর্ব কেপ প্রদেশের হ্যাঙ্কিতে তার কঙ্কাল সমাহিত করা হয়।

পপির স্বামী-সন্তান নিয়ে মুখ খুললেন জায়েদ খান
বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এফডিসির নির্বাচনের আগে জায়েদের বিরুদ্ধে ফেসবুক লাইভে পপি কথা বলেন। এতে তাদের দুজনের সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্য আসে।

এদিকে প্রায় তিন বছর ধরে অন্তরালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। শোনা যাচ্ছিল বিয়ে করে সংসার করছেন এ অভিনেত্রী। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো।

হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে।

পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।

পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি অবস্থায় রয়েছেন পপি। নেই পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ।