বিনোদন – bongonewsbd24.com

দ্বিতীয়বার মা হলেন শবনম বুবলী, কন্যাসন্তানের নাম রাখলেন শার্লিন খান
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান তিনি।

বুবলী জানান, গত ১১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার কোলজুড়ে আসে একটি ফুটফুটে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শার্লিন খান’। জন্মসংক্রান্ত তথ্যেও বাবা হিসেবে চিত্রনায়ক শাকিব খানের নাম উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

বিষয়টি নিশ্চিত করে বুবলী গণমাধ্যমকে জানান, “আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন ভালো ও সুস্থ আছে। গত ১১ মে তার জন্ম হয়েছে। বোনকে পেয়ে শেহজাদও অনেক খুশি।”

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা জুটি।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

কারিনা কায়সারের দাফন সম্পন্ন, শোকাহত পরিবার ও ভক্তরা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানাবাড়ির আঙিনায় জানাজা শেষে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকার বাসা থেকে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা শেষ বিদায়ে অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার (১১ মে) রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ৮ মে রাত থেকে তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। অবশেষে গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পরিবার, সহকর্মী ও লাখো ভক্ত অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরে। কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিথর দেহে দেশে ফিরলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।

রোববার (১৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে কারিনাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ। এ সময় কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকে স্তব্ধ হয়ে পড়েন উপস্থিত স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও।

বিমানবন্দরে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মিডিয়াকর্মীরা কথা বলতে চাইলে শোকাহত কায়সার হামিদ কোনো মন্তব্য করতে পারেননি। পরে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাসার উদ্দেশে রওনা হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, লিভার-সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে কায়সার হামিদ লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।”

তিনি আরও বলেন, “যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।”

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে Christian Medical College Vellore হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে সামাজিক মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক”
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : লিভারের জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়ার পর লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সময় যত গড়াচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে পরিবার ও ভক্তদের মধ্যে।

মেয়ের সর্বশেষ অবস্থা জানিয়ে তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে ভারতে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভিসাও হাতে পেয়েছেন। আজ বিকেলেই এয়ার অ্যাম্বুলেন্স এসে কারিনাকে চেন্নাই নেওয়ার কথা রয়েছে।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক চাপে পড়েছেন পরিবারটি। কায়সার হামিদ জানান, হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে তিনি ও তার স্ত্রী নিজেদের ফিক্সড ডিপোজিট ভেঙেছেন এবং একটি জমি বিক্রির প্রক্রিয়াও শুরু করেছেন।

এর আগে গত ৯ মে কারিনার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসায় অবহেলার কারণে হঠাৎ লিভারে সংক্রমণ দেখা দেয়। পরে নতুন করে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে তার লিভার ফেইলিউর হলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এমন সংকটময় পরিস্থিতিতে সরকারসহ সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন কায়সার হামিদ। তার একটাই আর্তি—মেয়েটি যেন বেঁচে ফিরে আসে।

রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকা আলোচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে পথচলা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার দিতে হাজির হন চমক। রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের জন্য কাজ করা—বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য থেকেই তার এই সিদ্ধান্ত। তিনি মনে করেন, বিএনপির প্ল্যাটফর্ম তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেবে।

সাক্ষাৎকার শেষে চমক জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন নিয়ে এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে চমক বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন যাত্রা শুরুর কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সমর্থকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়া রুকাইয়া জাহান চমকের এই রাজনৈতিক অভিষেক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত তিনি বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬
নিজস্ব প্রতিবেদক : সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন ও র‍্যাফেল ড্রসহ সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা ছিল। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান আয়োজকরা।

অংশগ্রহণকারী সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিশুদের অংশগ্রহণ ও বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আর ডি এস সিনেমাটিক এবং কে পি মুভিজের আসন্ন ছবি “আস্তারাগ”
বঙ্গ নিউজ বিডি কলকাতা প্রতিনিধি : আজ ৫ই জানুয়ারি সোমবার, বেলগাছিয়ার রাজবাড়ী প্রাঙ্গনে, ৩রা জানুয়ারি শনিবার , ঠিক দুপুর ১টায় আর ডি এস সিনেমাটিক এবং কে পি মুভিজের পক্ষ থেকে সকলকে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে, “আস্তারাগ” আসন্ন ছবির শুটিং শুরু হয়।

পরিচালক অভিজিৎ বিশ্বাস এর, এই ছবিতে অভিনয় করেছেন, মি:কৌশিক গাঙ্গুলী, মিসেস দোলন রায়, শ্রীমা ভট্টাচার্য সহ অন্যান্যরা,

দর্শকদের জন্য একটি সুন্দর ছবি উপহার দিতে চলেছে খুব শীঘ্রই আর ডি এস সিনেমাটিক এবং কে পি মুভিজ, তারি শুটিংয়ের পহরা রাজবাড়ী প্রাঙ্গনে একঝাঁক অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পীদের উপস্থিতিতে।

“আস্তারাগ “একটি শক্তিশালী এবং আবেগঘন চলচ্চিত্র যা ব্যক্তিগত স্মৃতিকে কঠোর সামাজিক বাস্তবতার সাথে মিশ্রিত করে অবহেলিত সম্প্রদায়ের মধ্যে বেঁচে থাকা। শোষণ এবং শক্তির সত্যকে লিপিবদ্ধ করা , তবে গবেষণার সময় তার জীবন এক অপ্রত্যাশিত মোর নেয়, তিনি এমন এক নারীর সাথে দেখা করেন যার মুখ গভীর স্মৃতি ফিরিয়ে আনে।

এই চলচ্চিত্রটি নারী পাচার এবং পতিতালয়ের নারীর বাধ্য করার ব্যবস্থার একটি খাঁচা এবং মর্মস্পর্শী চিত্রায়ন হিসেবে ফুটে উঠেছে, এটি কঠোর সত্যগুলি দেখায়।, বলপ্রয়োগ সহিংসতা এবং মর্যাদার ক্ষতি, একি সাথে প্রতিটি নারীর হৃদয়ে বেঁচে থাকা স্বাধীনতার শান্ত আশাকে ধারণ করে।

ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন শেলি , শেলি শক্তিশালী কিন্তু দুর্বল, আহত কিন্তু অবাধ্য, তিনি বেঁচে থাকার জন্য, প্রতিদিনের সংগ্রাম ,নারীদের মধ্যে বন্ধন এবং অন্ধকারতম স্থানে থাকা আনন্দের ছোট ছোট মুহূর্তগুলিকে প্রকাশ করেন।।

”আস্তারাগ” কেবল একটি চলচ্চিত্রের চেয়েও বেশি কিছু হতে চায়, এটি সমাজের প্রতিচ্ছবি, একটি গভীর ব্যক্তিগত গল্পের সাথে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে একত্রিত করে।

ছবিটির মূলে রয়েছে ক্ষতি পুনরাবিস্কার এবং আশা, এটি সহানুভূতি জাগিয়ে তুলতে কথোপকথনকে উৎসাহিত করতে দর্শকদের মনে করিয়ে দিতে চায়।। ছবিটির মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত লুকিয়ে রয়েছে, যাহা দর্শকদের মনে নাড়া দেবে।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোকের ছায়া
বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

চিত্রনায়িকা শবনম বুবলী তার শোক জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবিসহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সংগীতশিল্পী নগরবাউল জেমস তার শোকবার্তায় লিখেছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন- আমিন।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে।’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।’

নির্মাতা আশফাক নিপুন তার শোকবার্তায় লিখেছেন, ‘আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।’

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। এ জন্যই তিনি আপসহীন নেত্রী।’

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।’

বেগম খালেদা জিয়া, যিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

এদিকে, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অসীম সংগ্রাম, নেতৃত্ব ও দেশসেবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের নানা প্রান্তের মানুষ শোক প্রকাশ করেছেন।

ফিল্ম ক্লাবের নির্বাচনে সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল বিজয়ী
আসলাম ইকবাল : চলচ্চিত্র অঙ্গনের বিনোদনমূলক সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লি.-এর দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর বেলা ২টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই নির্বাচনের আগে সকাল ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়। সভাপতি পদে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী পান ১৯৮ ভোট।

নির্বাচনে সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এডমিন অপূর্ব রায়।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিতরা:

অপূর্ব রায় – ২৪৮

রিয়ানা রহমান পলি – ২৪০

এম.এ. কামাল – ২২৯

মোজাহারুল ইসলাম ওবায়েদ – ২২৭

শানু শিবা – ২২৬

মো. আব্দুল্লাহ জেয়াদ – ২১৫

সাফি উদ্দিন সাফি – ২১৪

জাহাঙ্গীর সিকদার – ২০৪

মো. শাহ আলমগীর বাচ্চু – ২০৩

মোরশেদ খান হিমেল – ২০২

নির্বাচন কমিশন

এবার নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে।

প্রধান নির্বাচন কমিশনার: সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু

কমিশনাররা:

এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া।

রাত ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবার মোট ভোটার সংখ্যা ছিল ৬৭৬ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৭৫ জন।

নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস ম্যানেজার মো. রুকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব।

স্থিরচিত্র: মোস্তাফিজুর রহমান মিন্টু।