সারাদেশ – bongonewsbd24.com

খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : সোমবার (৮ জুন) থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত খুলনার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) শেখ মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএমপি সূত্র জানায়, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে খুলনা থানা ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৯ জন, লবণচরা থানা ৪ জন, হরিণটানা থানা ২ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা ২ জন, খানজাহান আলী থানা ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জন রয়েছেন। অভিযানে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অভিযান চলছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল্লা বা স্কুলের মাঠে। যুগের পরিবর্তনে সেই চিরচেনা আড্ডা এখন বন্দি হয়েছে স্মার্টফোনের স্ক্রিনে। ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার চ্যাট, টিকটক লাইভ কিংবা অনলাইন গেমিংয়ের মতো প্ল্যাটফর্মগুলোই নতুন প্রজন্মের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।

প্রযুক্তির আশীর্বাদের আড়ালেই ডালপালা মেলছে এক অন্ধকার অধ্যায়। যার নাম কিশোর গ্যাং সংস্কৃতি। অপরাধের নীলনকশা তৈরি থেকে শুরু করে মারাত্মক মোবাইল আসক্তি, সবকিছু মিলিয়ে এক ভয়াবহ সংকটের মুখে বর্তমান প্রজন্ম। আইনশৃঙ্খলা বাহিনী, সমাজবিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাংগুলোর দল গঠন, সদস্য সংগ্রহ, প্রতিপক্ষকে হুমকি দেওয়া এবং অপরাধের পরিকল্পনা করার মূল হাতিয়ার হয়ে উঠেছে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম।

র্যাবের দেওয়া তথ্যমতে, গত ছয় বছরে দেশে প্রায় ১ হাজার ১২৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর একটি বড় অংশই ধরা পড়েছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন বিশ্লেষণ করে দেখা গেছে, তারা মূলত ফেসবুক, মেসেঞ্জার, টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত।

কোথাও কোথাও গ্যাংয়ের প্রভাব জাহির করতে, অস্ত্রের ছবি প্রদর্শন করে প্রতিপক্ষকে ভয় দেখাতে এবং নতুন সদস্য সংগ্রহেও ব্যবহার করা হয়েছে এই সামাজিক মাধ্যমগুলো। বিশেষজ্ঞরা বলছেন, টিকটক বা ফেসবুকে সস্তা ও সাময়িক জনপ্রিয়তা পাওয়ার অন্ধ প্রতিযোগিতাই অনেক কিশোরকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক পথের দিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটেরব সহকারী অধ্যাপক — ড. মো. তৌহিদুল হক বলেছেন “আমাদের দেশে এখন যার যেমন খুশি সেভাবেই মোবাইল বা ডিভাইস ব্যবহার করার অবাধ সুযোগ পাচ্ছে। প্রাথমিক স্তরের একজন শিক্ষার্থীও অ্যান্ড্রয়েড ফোন ও উচ্চগতির ইন্টারনেট পেয়ে যাচ্ছে।”

সমাজবিজ্ঞানীদের মতে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে কিশোরদের আচরণে মারাত্মক নেতিবাচক পরিবর্তন আসছে। তারা ক্রমে আক্রমণাত্মক হয়ে উঠছে এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণে তাদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা এবং বুদ্ধিভিত্তিক বিকলাঙ্গতার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে এখন নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়েছে।

অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে ঐতিহাসিক আইন পাস করেছে। আইন অমান্য করলে প্ল্যাটফর্মগুলোকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। ফ্রান্সও ১৫ বছরের কম বয়সিদের জন্য একই ধরনের বিল পাস করেছে। এ ছাড়া স্পেন, ব্রিটেন, নরওয়ে ও চীনসহ বহু দেশে বিভিন্ন বয়সভিত্তিক বিধিনিষেধ বা ‘মাইনর মোড’ চালু রয়েছে।

ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭৯টি দেশে (৪০ শতাংশ শিক্ষা ব্যবস্থায়) স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ক্লাসে ফোনের একটিমাত্র নোটিফিকেশনের কারণে মনোযোগ হারালে, শিক্ষার্থীদের পুনরায় পাঠে ফিরতে প্রায় ২০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি প্রযুক্তি নিষিদ্ধ করা সবসময় যৌক্তিক বা কার্যকর নয়। আধুনিক শিক্ষাব্যবস্থায় অনলাইন শিক্ষা, জরুরি যোগাযোগ ও ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য প্রযুক্তির প্রয়োজন রয়েছে। এই বাস্তবতায় অস্ট্রেলিয়ার মতো কঠোর আইনের দেশেও ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিডস এবং গুগল ক্লাসরুমকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেছেন, অনেক শিশু মোবাইলে ফ্রিল্যান্সিং বা বই পড়ার মতো গঠনমূলক কাজও করে। তাই জেন-জি পরবর্তী প্রজন্মের বিকাশকে অস্বীকার না করে তাদের মনস্তত্ত্ব বুঝতে হবে। ঢালাও নিষেধাজ্ঞার ফলে অনেক কিশোর-কিশোরী সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

এই সংকট থেকে বাঁচতে শিশুদের সুস্থ ও স্বাভাবিক সামাজিক জীবনে ফিরিয়ে আনা এবং ডিভাইসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো জরুরি হয়ে পড়েছে। প্রযুক্তির সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত
আদালত প্রতিবেদক : হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করার কথা জানিয়েছেন মামলার বাদীপক্ষ।

গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে মামলার এই আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে মামলাটি খারিজ করে দেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত তাঁর আদেশে বলেছেন—আসামিরা সরকারের অংশ ছিলেন এবং মামলায় যে সমস্ত ধারা আনা হয়েছে, তা আসামিদের ওপর প্রযোজ্য নয়। এই কারণেই মামলাটি খারিজ করা হয়েছে। তবে তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

মামলার বাদী এমপি শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, এটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে করা মামলা নয়। তাঁর নির্বাচনী এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একজন সংসদ সদস্য হিসেবে জনগণের স্বার্থে বিষয়টি আদালতের সামনে আনা তিনি নিজের দায়িত্ব মনে করেছেন। যাদের অবহেলায় এসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।

মামলার অন্য আসামিরা হলেন:

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সাইদুর রহমান।

সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার মূল অভিযোগসমূহ:

আবেদনে উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূস উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও তাঁর চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে, যা হত্যাকাণ্ডের শামিল। অন্য আসামিরাও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে যথাসময়ে হামের ভ্যাকসিন (টিকা) আমদানি না করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, যা নাগরিকদের মৌলিক অধিকার হরণের সমান।

আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করে আসছিল। কিন্তু ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি বন্ধ করে দেয়। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শুরু করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়।

ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা ও ক্ষয়ক্ষতির খতিয়ান:

মামলার আবেদনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের গত ২০ মে প্রকাশিত একটি সাক্ষাৎকারের সূত্র উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছিল, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং বর্তমান ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এর ফলে দেশে বিপুলসংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবেই অন্তত ৬১০ জন শিশু মারা গেছে। হাসপাতালের বাইরে আক্রান্ত ও মৃত শিশুদের একটি বড় অংশ এই পরিসংখ্যানে আসেনি। এই মানবিক বিপর্যয়ের কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়।

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ৯ জুন দাউদকান্দি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-০৯) দায়ের করা হয়। মামলার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া (১৯)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (০৮ জুন ২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মে/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং-এর মতো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।

এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য চাঞ্চল্যকর মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি। একই সাথে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন সিএমপি প্রধান।

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন কমিশনার।

পারফরম্যান্সের স্বীকৃতি: পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ সদস্যরা

মে/২০২৬ মাসে কর্মক্ষেত্রে চমৎকার ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য সিএমপির বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তাদের তালিকা:

ক্যাটাগরি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা কর্মরত থানা/বিভাগ

সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই সোহেল আহমেদ কোতোয়ালী থানা

সর্বোচ্চ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী এসআই মিজানুর রহমান চৌধুরী বায়েজিদ বোস্তামী থানা

সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারকারী

এসআই কাজী মনিরুল করিম

এসআই নাসিম উল হক ইমরান

কোতোয়ালী থানা

বাকলিয়া থানা

ক্লুলেস/চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন

এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ার

এসআই মোবিনুল ইসলাম

চান্দগাঁও থানা

ডবলমুরিং থানা

বিশেষ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ইন্সপেক্টর আজিজুল হক ডিবি-উত্তর বিভাগ

বিশেষ মাদকদ্রব্য উদ্ধারকারী ইন্সপেক্টর মোঃ আফতাব হোসেন ডিবি-পশ্চিম বিভাগ

বিদায়ী সংবর্ধনা

সভায় বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (এমটি) জনাব অমল চন্দ-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানান সিএমপি কমিশনার।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা
সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে।

সোমবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে –

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।

. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন সহ এই ৬ দফা দবি তুলে ধরেন। অন্যতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১ টার পর থেকে সকল একাডেমিক কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন। কুলেন্দু শেখর দাস

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর বর্ণালীর মোড়, রাস্তার পাশে সেলিম বিক্রি করছে আখের রস ।

প্রচন্ড তাপপ্রবাহে মানুষ একটু তৃপ্তির জন্য পান করছে আখের রস। এই আখের রসের রয়েছে প্রচুর উপকারিতা । দাম মাত্র ২০ টাকা গ্লাস।

আখের রস লিভার ভাল রাখে

যখন কোনো ব্যক্তির জন্ডিস হয়, তখন তাকে আখের রস দেওয়া উচিত। আখের রস লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি লিভার সুস্থ রাখে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বারায় ।

আখের রস পান করলে, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীর শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ফলে অনেক ধরনের অসুস্থতা থেকে শরীর রক্ষা পায়।

আখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীরের বিপজ্জনক কোলেস্টেরলের মাত্রা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট ভালো রাখে।

গ্রীষ্মকালের কড়া রোদ এবং ঘামের কারণে ত্বকের উজ্জ্বলতা হারায়। আখের রস ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

আখের রস ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। আখের মধ্যে রয়েছে উচ্চ মাত্রার সুক্রোজ, যা ক্ষত সারাতে সাহায্য করে। এটি মুখের দাগ দূর করে এবং শরীরের বিষাক্ত বা টক্সিক উপাদান পরিষ্কার করে।

আখের রসে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম রয়েছে- এই সমস্ত উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। রাস্তার পাশে খুব সহজেই আপনার হাতের কাছেই আছে এই মূল্য বান আখের রস ।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।​আজ ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৪:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। ডিএনসি-র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)-কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

​ প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকা, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা।​ বিকেল ০৪:০০ থেকে ০৪:৩০ ঘটিকা, ০৭ জুন ২০২৬।

​মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)।২০ পিস ইয়াবা ট্যাবলেট।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান তারেক ওরফে পাতান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে রক্ষা এবং মাদক কারবারিদের সম্পূর্ণ নির্মূল করতে চলমান এই বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার ও গতিশীলভাবে অব্যাহত থাকবে।

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন
নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে গঠিত বিএনপি মিডিয়া সেল-ফেনীর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার চলতি মাসের গত ৫ জুন এ কমিটির অনুমোদন দেন। ৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার ছলিম উল্লাহ মেজবাহকে আহ্বায়ক এবং একাত্তর টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান সিদ্দিক আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে। উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধ মফিজুর রহমান, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক ফেনীর প্রয়াসের সম্পাদক প্রফেসর মো. ইলিয়াছ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিয়াউদ্দিন সোহাগ। গত ৩১ মে ফেনী শহরের এসএসকে রোডস্থ সূচনা সেন্টারে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত মিডিয়া সেল ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রচার, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকান্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা
আবুল হাসনাত তুহিন ফেনী:-এ সময়ের তরুণ কবিদের মধ্যে পরিচিত ও আলোচিত মুখ ফেনীর কবি মোহাম্মদ কুতুবউদ্দিন। শুক্রবার ৫ জুন এই কবিকে ঘিরে রাজধানীতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।এ দিন রাজধানীর ফার্মগেটে অন্যধারা সাহিত্য সংসদের ৪৫৩ নং আড্ডার সভাকবি হন তিনি। কবি সৈয়দ রনোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের শক্তিমান কবি শাহীন রেজা। উদ্বোধক হিসেবে ছিলেন ছড়াকার আতিক হেলাল ও সভাপতিত্ব করেন কবি ইব্রাহিম ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, কবি কুতুবউদ্দিন আধ্যাত্মিকতার মোড়কে একজন মানবতার কবি। তার সৃষ্টিশীল ও সমকালীন কবিতায় আমরা তাই খুঁজে পাই।তিনি আরও বলেন, একজন কবি যেই সময়েই বাস করেন না কেন প্রত্যেক কবিকেই দ্রোহ ও মানবতার সিঁড়ি দিয়েই কবিতার সড়ক নির্মাণ করতে হয়, কুতুবউদ্দিন সেই দিকটি ভালোভাবেই রপ্ত করেছেন। ইতোমধ্যে কুতুবুদ্দিনের কবিতা দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সাবলীলভাবে পৌঁছে যাচ্ছে। তিনি তার অনুজপ্রতিম কবি কুতুবউদ্দিনকে তার স্নেহধন্য ও শুভকামনা নিবেদন করেন। কবি সৈয়দ রনো বলেন, একজন কবি কতটা ভালো লেখেন, কতটা সময়কে রপ্ত করে তার লেখনী শিল্পকে তরান্বিত করে মানবতার মানচিত্র রচনা করছেন তা আজ কবি কুতুবউদ্দিনের কবিতা শুনে ও পড়ে অবগাহন ও ঋদ্ধ হলাম। তিনি আরও বলেন, আজ আড্ডার মধ্যমণি হিসেবে না পেলে আজকের কবি কুতুবউদ্দিনকে চেনাই হতো না। এই কবিকে আজ আড্ডার মধ্যমণি করতে পেরে ‘অন্যধারা সাহিত্য সংসদ’ স্বার্থক ও অভিভূত । এ সময় আরও বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোজাফফর, কবি আব্দুল মজিদ, কবি হাসান কামরুল, কবি লিলিশেঠ, কবি কল্যাণ চক্রবতী, কবি সালেক, কবি রকিব লিখন , কবি আবুল খায়ের, কবি ডাক্তার সাবিনা ইয়াসমিন, কবি সুমন রায়হান, অ্যাডভোকেট তওফিক, কবি আতিকুজ্জমান রামেন ও দেশের পঞ্চাশোর্ধ্ব দেশবরেণ্য কবি ও লেখকগণ।অনুষ্ঠান শেষে কবি কুতুবউদ্দিনকে অন্যধারা সাহিত্য সংসদ- এর পক্ষ থেকে একটি সম্মাননা স্বারক দেওয়া হয়।