রংপুর – bongonewsbd24.com

রংপুরে বিএনপির নেতাকে থানার ভেতরেই পুলিশের নির্যাতনের অভিযোগ।
মাটি মামুন রংপুর : বুধবার (০৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভেতরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম রাকিবুল ইসলাম।

তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।মারধরের শিকার নেতা রাকিবুল ইসলাম দাবি করেছেন,থানার ভেতরে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের আগে নগরীর সিও বাজার এলাকার এক প্রেমিক যুগল নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। ওই যুগলকে উদ্ধারের পর বুধবার সন্ধ্যায় কোতয়ালী থানায় আনা হয়। ওই যুগলের পরিবারের অনুরোধে বিষয়টি মীমাংসা করতে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান। লাভলু নামে এক নেতার ডাকে থানায় যান নেতা রাকিবুল ইসলাম। অভিযোগ রয়েছে,থানায় গিয়ে রাকিবুল ইসলাম দেখতে পান, এক পুলিশ সদস্য ওই যুগলকে মারধর করছেন। তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানালে ওসি ও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত ও আহত হন। ঘটনার খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। একপর্যায়ে থানার কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় গেটের ভেতর থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। তখন তার শরীরে রক্তের দাগ ও আঘাতে একটি চোখ ফুলে থাকতে দেখা যায়। এ সময় রাকিবুল ইসলাম অভিযোগ করেন, উদ্ধার করা প্রেমিক যুগলকে থানার ভেতরে এক পুলিশ সদস্য মারধর করছিলেন। বিষয়টি দলের এক নেতাকে জানাতে তিনি ফোন করতে গেলে ওসি, উপপরিদর্শক (এসআই) ও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়।

এ সময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন,এখানে ওসি, এসআই আমাকে রাইফেল দিয়ে মারলো। বারবার তাদের অনুরোধ করেছি,পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব, বিএনপির একজন কর্মী। তারপরেও আমরা তারা আমাকে মেরে চোখটা কিরকম করল, মাথায় দুই জায়গায় মারছে। বন্দুক দিয়ে মারছে। আমার ফোন দুইটা কেড়ে নিছে। পুলিশের চরিত্র এখনো ফ্যাসিবাদীর মত রয়েছে আমি এর ন্যায্য বিচার চাই।

তিনি আরও অভিযোগ করেন মারধরের পর পুলিশ সদস্যরা তাকে জোর করে নিয়ে গিয়ে শরীরে লেগে থাকা রক্ত ধুয়ে দেন। এ সময় তিনি সাংবাদিকদের সামনে রক্তমাখা তুলা দেখান এবং শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন দেখান। খবর পেয়ে থানায় যান মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। পরে মারধরের শিকার ওই নেতাকে হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১ টার দিকে থানা থেকে ওই যুগলকে ছেড়ে দেওয়া হয়। এ সময় থানার ভেতরে ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, রাকিবকে পুলিশেরা ধরে মারলো, আমারও মাথায় ঘুষি তুলছিলো। ওই যে বাচ্চা দুইটাকে ধরে মারতেছে ও গিয়ে নিষেধ করল এজন্য।

এসময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অন্যরা জানান,ওসি নিজেই স্বেচ্ছাসেবক দল রাকিবুলকে নেতাকে পিটিয়েছে। এ সময় সাংবাদিকদের সাথে কথা না বলতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশনা দেন সামসুজ্জামান সামু।

অভিযোগের বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানের কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ সময় তিনি বলেন, উদ্ধার হওয়া প্রেমিক যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতি হলে তারা থামান।

শরীরে আঘাতের চিহ্ন ও কাপড়ে রক্তের দাগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভাই, অনেক সময় আম ছিলতে গিয়েও তো রক্ত বের হয়। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন,এরকম অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ
রিয়াজুল হক সাগর, রংপুর। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব
রিয়াজুল হক সাগর, রংপুর : শত কোটি টাকার প্রকল্পে চলছে বিশাল কর্মযজ্ঞ।

কিন্তু তন্নতন্ন করে খুঁজলেও প্রকল্প এলাকায় দেখা মিলবে না কাজের বিবরণীর সাইনবোর্ড। শত শত শ্রমিক কাজ করলেও তাদের চোখে-মুখে অজানা আতঙ্ক। সংবাদকর্মী দেখলেই যেন পাল্টে যায় দৃশ্যপট: তড়িঘড়ি করে সেচ যন্ত্র চালিয়ে পানি ছিটানো হয় স্লোপিংয়ের বস্তায়।

অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা নদীর তীর সংরক্ষণে গৃহীত ২৪৫ কোটি টাকার প্রকল্পে এভাবেই চলছে অনিয়ম আর দুর্নীতির রাজত্ব।

​লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার অতি ভাঙনপ্রবণ ১৯ কিলোমিটার এলাকায় দুই দফায় শুরু হওয়া এই প্রকল্পের কাজ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ কিলোমিটার অংশে দুর্নীতির চিত্র সবচেয়ে ভয়াবহ। বিদ্যানন্দের ডাংরাহাট, গাবুরহেলান ও রামহরি এলাকার প্যাকেজগুলোতে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কাই করছেন না ঠিকাদাররা।

দায়িত্বরতদের মধ্যে এক ধরণের অদ্ভুত লুকোচুরি খেলা লক্ষ্য করা গেছে। সাংবাদিক বা বাইরের কাউকে দেখলেই তারা সতর্ক হয়ে যান,যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​প্রকল্পের সিডিউল অনুযায়ী বালু সিমেন্টের প্রতিটি জিও ব্যাগের ওজন ১৭৫ কেজি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। গত ফেব্রুয়ারি হতে উপজেলার রামহরি মৌজায় সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ বস্তার ওজন ১৪২ থেকে ১৪৯ কেজির মধ্যে।

গাবুরহেলান এলাকায় গত সোমবার ১১ই মে দুটি বস্তা ডিজিটাল মেশিনে ওজন করে একই ধরণের ঘাটতি পাওয়া গেছে।

​স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,বস্তার ওজন তো কম দেওয়া হচ্ছেই,এমনকি প্রতিটি বস্তায় সিমেন্টের যে পরিমাণ থাকার কথা, তাও দেওয়া হচ্ছে না।

এভাবে কাজ হলে আগামী বর্ষায় এই বাঁধ বালির বাঁধের মতোই ধসে যাবে।

​অভিযোগ উঠেছে,প্রকল্পের কাজের নামে নদী থেকে বালু তুলে তা বাইরে বিক্রি করে দিচ্ছে ওই কাজের লেবার সর্দার আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

গাবুর হেলান এলাকার বাসিন্দা আক্তার হোসেন বলেন, এখানে রীতিমতো পুকুর চুরি হচ্ছে।

নিম্নমানের সিমেন্ট-বালু ব্যবহারের পাশাপাশি স্লোপিংয়ের দৈর্ঘ্যও কমিয়ে দেওয়া হচ্ছে,জিও ব্যাগ স্লোপিংয়ে লেপিং গ্যাপ করা হচ্ছে। দুর্নীতির মাত্রা এতোটাই চরম আকার ধারণ করেছে যে,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসামে এলাকাবাসীর তোপের মুখে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার নিম্নমানের জিও ব্যাগ চলমান প্রকল্পের বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তবে দু:খজনক বিষয় তিস্তার তীর সংরক্ষণ চলমান কাজের বিষয়ে এসডি মইদুল ইসলামের কাছে সাংবাদিক তথ্য চাইলে তিনি তথ্য দিতে গড়িমসি করেন।

সাংবাদিক অফিসে দেখা করতে চাইলে তিনি অফিসে ডাকেন পরে সাংবাদিক অফিসে গিয়ে দেখেন তিনি অফিসে নেই।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম সাংবাদিক কে জানান তিস্তানদীর তীর সংরক্ষণ কাজের অনিয়মের খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসডি কে পাঠিয়েছি,অনিয়মের সত্যতা পেলে সেন্ট সিমেন্টের বস্তা প্রয়োজনে বাতিল করে দিবো।

স্থানীয়দের অভিযোগ এভাবে কাজ চলতে থাকলে আগামী বর্ষায় নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়বে। স্থানীয়রা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক
রিয়াজুল হক সাগর, রংপুর : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মুগলিবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সীমান্তের পাশের জমিতে কর্মরত এক বাংলাদেশি ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে এটি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে উড়িয়ে থাকে। এর আগেও পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিজিবিকে এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার ফলে সীমান্তে বসবাসরত মানুষের মনে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে।

​এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রংপুর -১ আসনে যাচাই বাছাইয়ে জাতীয় পার্টির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা
রিয়াজুল হক সাগর, রংপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং ১টি মনোনয়নপত্র জাতীয় পার্টির অবৈধ ঘোষণা করা হয়েছে।

দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন–বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জননেতা রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টি এনসিপির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানায়, ৮টি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের জানান আমি মহামান্য আদালতে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করব আমি মনে করি ইনশাআল্লাহ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত চলে আসবে ন্যায্য বিচার পাবো ইনশাআল্লাহ। লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেব এবং আপনাদের দেওয়া মহামূল্যবান ভোটে বিজয়ী হব।

তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতির করা হবে না। কিন্তু আমার সামান্য ত্রুটি থাকার কারণে আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেছেন।

রংপুর বিভাগে সাড়ে ১১ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯৯১০টি অভিযানে ৩০২৭ টি মামলা ৩১৫২ জন গ্রেপ্তার
রিয়াজুল হক সাগর, রংপুর : সাড়ে ১১ মাসে ৯ হাজার ৯১০টি অভিযান পরিচালনায় ৩ হাজার ২৭টি মামলা, ৩ হাজার ১৫২ জন মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগ।

মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের দাবী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ধারাবাহিক ও সমন্বিত অভিযানের মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সংস্থাটি।

এ সময় জুড়ে বিভাগজুড়ে মোট ৯ হাজার ৯১০টি অভিযান পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে দায়ের করা হয় ৩ হাজার ২৭টি মামলা। এসব মামলায় ৩ হাজার ১৫২ জন মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, এসব অভিযানে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ রংপুর বিভাগে মাদক ব্যবসার বিস্তার ও ভয়াবহতার চিত্র স্পষ্টভাবে তুলে ধরেছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ১০ হাজার ৬০০ কেজি গাঁজা, সাড়ে চার হাজার বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম হেরোইন এবং সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা। এর বাইরে বিভিন্ন ধরনের অন্যান্য অবৈধ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে, যা দেশের সীমান্তবর্তী অঞ্চল হিসেবে রংপুর বিভাগকে মাদক চোরাচালানকারীদের

একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেয়।

অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অর্থ ও যানবাহনও জব্দ করা হয়েছে। মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৮ লাখ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ১৮টি মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস, ৩টি সিএনজি অটোরিকশা, ১০টি ইজিবাইক এবং ৬৪টি মোবাইল ফোন। এসব যানবাহন ও যোগাযোগের সরঞ্জাম দীর্ঘদিন ধরে মাদক পরিবহন, লেনদেন ও কারবারিদের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন বলেন, রংপুর বিভাগের আটটি জেলায় প্রতিদিন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই মাদক নির্মূল। এই লক্ষ্যে মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবার ও সামাজিক বন্ধন। সে কারণেই মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

নাগরিকরা বলছেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সচেতন করা এবং সুস্থ সংস্কৃতির চর্চা বাড়ানো জরুরি বলে মত দেন তারা।

রংপুর আইনশৃঙ্খলা বাহিনীর দাবী সীমান্তবর্তী জেলা হওয়ায় রংপুর বিভাগে মাদক প্রবেশের ঝুঁকি তুলনামূলক বেশি। ফলে এখানকার মাদকবিরোধী অভিযান শুধু আঞ্চলিক নয়, জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে এই সাফল্য ধরে রাখা গেলে ভবিষ্যতে একটি মাদকমুক্ত রংপুর গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

২ মাস পর স্কুল ছাত্রীকে ঢাকা গাজীপুর থেকে উদ্ধার কাহারোলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ। ধর্ষক গ্রেফতার
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধর্ষককে  থানা পুলিশ গ্রেফতার করে শনিবার ২৬ জুলাই সকালে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত আসামি বীরগঞ্জ উপজেলার তথাকথিত ঝাড়বাড়ী নিউজ পোর্টালের পরিচালক ও প্রসাদ পাড়া গ্রামের আরফান আলীর ছেলে মোঃ জাকির হোসেন (২৭)।

উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে সদ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে অপহরণ হয়।

এ ব্যাপারে কিশোরীর মা আকলিমা খাতুন কাহারোল থানায়  ১৫ মে ২০২৫ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে, মামলার মূল আসামি ধর্ষক জাকির হোসেনকে শুক্রবার বিকেলে  কাহারোল বাজার কদমতলা মোড় থেকে কাহারোল থানার এসআই একেএম সাব্বির হোসেন গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে  ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে কাহারোল ফিসারি গেটের সামনে থেকে  অপহরণ হলে কাহারোল থানা পুলিশ এজাহার ভুক্ত আসামি মোছাঃ মেরিনা আক্তার মিতু (২৮) কে ২৪ জুলাই  গ্রেফতার ও তার স্বীকারোক্তিতে  কাহারোল থানা পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার  শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তেলিহাটা ইউনিয়নের টেপীর বাড়ি পাড়ার মোছাঃ ফিরোজা বেগমের আসামি কর্তৃক ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিম জবানবন্দিতে জানায়, আসামি মেরিনা আক্তার মিতুর সহায়তায় ধর্ষক মোঃ জাকির হোসেন কিশোরীকে বিভিন্ন স্থানে আটক রেখে যৌন নিপীড়নের জন্য  বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনসহ গাজীপুরের নমীর গ্রীন রিসোর্টে  তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে।

কিশোরীর মা আকলিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। প্রথম দিন পরীক্ষাও দিয়েছে, দ্বিতীয় পরীক্ষার দিন সে অপহরণ হয়। আমার নাবালিকা মেয়ের যে এত বড় ক্ষতি করল আমি তাদের কঠিনতম শাস্তির দাবি করছি।

কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন  নিশ্চিত করে জানান, মামলার তদন্ত  ও এজাহার নামীয় আসামির স্বীকারোক্তিতে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। তদন্ত চলমান সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঠাকুরগাঁওয়ে ব্যপক আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :” দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, ঠাকুরগাঁও এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়। সোমবার সকালে শান্তির দূত পায়রা ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেন ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও’র উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

মেলায় স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষাসহ লিগ্যাল এইড অফিস, পুলিশ ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে। এখানে সেবাগ্রহীতার বিরাট লাইন চোখে পড়ে।

পরে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখের জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান,জেলা প্রশাসক ইশরাত ফারজানা , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দিন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল , জেলা আইনজীবী সমিতির সভাপতি এড জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এড মকদুুুম সাব্বির (মৃদুল), পিপি এড আব্দুল হালিম, জিপি সারোয়ার হোসেন ও পিপি (নারী ও শিশু) এনতাজুল হক প্রমুখ।

জাকির মোস্তাফিজ মিলু

নওগাঁয় নার্সিং এন্ড ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
উজ্জ্বল কুমার সরকার প্রতিনিধি নওগাঁ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিক, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।

তাদের এই যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকরা সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। তাই দ্রুত এই বৈষম্য দূর করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আগামী রবিবার থেকে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার হুশিয়ারি দেন তারা।

নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছরের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা।

আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি প্রতীক বলেন, আমরা গত কিছুদিন যাবত আমাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসতেছি।

কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আগামী শনিবারের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে রবিবার থেকে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

ঠাকুরগাঁওঃ বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার সকালে দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে ঘটে।

জানা গেছে, নিহত খায়রুন ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি।

সকালে খোলা দরজা দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের ভুট্টাক্ষেতে তার জুতা ও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে বাঁশঝাড়ে মরদেহ খুঁজে পান। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সুপার ও সিআইডি’র দল তদন্তে নেমেছে।

জাকির মোস্তাফিজ মিলু