রাজনীতি – bongonewsbd24.com

বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :  নোয়াখালীর চাটখিল উপজেলায় হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে ‘নতুন বিএনপির’ দাপটে মূলধারার বিএনপি নেতাকর্মীরা অসহায় হয়ে পড়েছেন—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতারা। এ সময় তারা হামলা, মামলা, রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মাস্টার, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আবু এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী মহল নিজেদের ‘নতুন বিএনপি’ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানি চালাচ্ছে।

বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।” তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মূলধারার বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

একই সঙ্গে তারা অভিযোগ করেন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারেক আজিজ শিপনসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

শেষে তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলের মধ্যে ঐক্য ফিরে আসে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, নিজস্ব প্রতিবেদক।দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য জাতীয় বাজেটে রাষ্ট্রীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে শর্তসাপেক্ষে রাষ্ট্রীয় অর্থায়নের ব্যবস্থা করা প্রয়োজন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় অর্থায়নের ব্যবস্থা রয়েছে। এর ফলে দলগুলো ব্যক্তি বা গোষ্ঠীনির্ভর অর্থায়নের পরিবর্তে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হওয়ার সুযোগ পায় এবং গণতান্ত্রিক চর্চা আরও বিকশিত হয়।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা, বিকল্প নীতি প্রণয়ন এবং জনগণের দাবি-দাওয়া তুলে ধরার জন্য কার্যকর রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে অনেক নিবন্ধিত রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচনকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়; বরং দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিক অধিকার রক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাষ্ট্রীয় সহায়তা পেলে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব উল্লেখ করেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয় এবং তাদের আর্থিক কর্মকাণ্ড নিরীক্ষার আওতায় থাকে। ফলে কঠোর শর্ত, নিরীক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ প্রদান করা হলে জনগণের অর্থের অপব্যবহারের আশঙ্কা থাকবে না।

তিনি রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নিবন্ধন প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এমন অভিযোগ রয়েছে যে, অনেক ক্ষেত্রে নিবন্ধনের সব শর্ত পূরণ না করেও কিছু দল নিবন্ধন পেয়েছে। এ ধরনের অনিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করে।”

ইয়ারুল ইসলাম বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেমন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক বিকাশ প্রয়োজন, তেমনি প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ নিবন্ধন ব্যবস্থা। তাই রাজনৈতিক দলগুলোর জন্য সীমিত ও শর্তসাপেক্ষ রাষ্ট্রীয় অর্থায়ন এবং নিবন্ধন প্রক্রিয়ায় কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগ নেওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৫ জুন : রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আরও সক্রিয় ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও শিল্পখাতে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাত সাড়ে ৮টায় শুরু হওয়া বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। তিনি জানান, রোহিঙ্গা সংকট নিরসন এবং এর স্থায়ী সমাধানের বিষয়ে তুরস্কের সহযোগিতা কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যাংকিং খাতের সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জামায়াত আমির জানান, দেশের চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তুরস্ক সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি
শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :  গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বিএনপি সরকার সে অধিকার নিশ্চত করতে বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোন বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণ মানব কল্যান, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি গাজীপুর ১ আসনের সকল মন্দির ও শ্মশানে অনুদান দেবার প্রতিশ্রুতি দেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল হিন্দুধর্মাবলীদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করেন। দেশের সকল হিন্দুদের নিরাপত্তার জন্য বিএনপি পরিবার সব সময় পাশে থাকবে।

বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

বিয়ে অনুষ্ঠানে যোগদান শেষে বিএনপি কার্যালয়ের উদ্বোধন করলেন ড. খন্দকার মারুফ হোসেন, তৃণমূল শক্তিশালী করার আহ্বান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক দুই আয়োজনেই অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

শুক্রবার (৫ জুন) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিটতলা গ্রামে অনুষ্ঠিত একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন।

সামাজিক অনুষ্ঠান শেষে ড. মারুফ হোসেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল পর্যায়ের সংগঠনই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির রাজনীতি সবসময় জনকল্যাণমুখী ভূমিকা পালন করে এসেছে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নতুন কার্যালয় উদ্বোধনকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে ড. খন্দকার মারুফ হোসেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি করে।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এজিএস মামুন হোসেন ভূঁইয়া: দাউদকান্দির রাজনীতিতে নতুন উদ্দীপনা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান মো. মামুন হোসেন ভূঁইয়া। দলীয় অঙ্গনে তাঁর এই পদায়নকে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৪ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে মামুন হোসেন ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পদধারী নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতা-কর্মীদের আস্থা অর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে দাউদকান্দি উপজেলা ও পৌর এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়নের ধারাবাহিকতায় মামুন হোসেন ভূঁইয়ার এই পদায়ন গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এর মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বিকাশ এবং যুবসমাজকে আরও সংগঠিত করার ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি হবে বলেও তারা মনে করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। দেশের যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে কাজ করে যাব।”

দাউদকান্দির রাজনৈতিক মহলে মামুন হোসেন ভূঁইয়ার এই পদায়নকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার রাজনৈতিক কর্মীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তৃণমূল থেকে উঠে আসা একজন নেতার কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আগামী দিনে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

১১ মাস পর কারামুক্ত আইভী, বাসায় ফিরেই বললেন— মানবিক সরকার গঠনের প্রত্যাশা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রায় ১১ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসায় ফিরেছেন। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবনে পৌঁছান তিনি।

কারামুক্তির পর সেলিনা হায়াৎ আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। আমার মতো আরও অনেক নিরপরাধ মা কারাগারে আছেন, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।”

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, বুধবার বিকেলে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি বলেন, “রাত ১০টার দিকে আইভী কারাগার থেকে মুক্তি পান। আপিল বিভাগ পাঁচ মামলায় তার জামিন বহাল রাখার আদেশ দেওয়ার পর তা নারায়ণগঞ্জ আদালতে পৌঁছে। পরে ম্যাজিস্ট্রেট আদালতের অনুমোদন সাপেক্ষে জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়।”

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

আইভীর বিরুদ্ধে দায়ের করা মোট ১২টি মামলার মধ্যে প্রথম দফার পাঁচ মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ আপিল করে। পরে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে জামিন বহাল রাখেন। একইভাবে দ্বিতীয় দফার আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে জামিন বহাল থাকে।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতিও ছিলেন।

গাজীপুর সদর উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের সেবায় করতে চাই-আবু তাহের মুসুল্লি
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গাজীপুর সদর উপজেলা ও জেলা বিএনপির কাছে নিজেকে একজন পরীক্ষিত ও আস্থাবান নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি, গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক এবং বর্তমানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। নিজের কর্মদক্ষতা ও সততার কারণে তিনি ইতিমধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন। বর্তমানে তিনি অত্র উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রত্যন্ত অঞ্চলে নিবিড় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার নিরলস রাজনৈতিক ক্যারিয়ার ও পূর্বে নেওয়া উন্নয়নমূলক কাজের সুমূল্যায়ন করে স্থানীয় ভোটাররা তাকে ব্যাপক সমর্থন দিচ্ছেন। আগামী নির্বাচনে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় তিনি বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছেন।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও সাধারণ মেহনতি মানুষের সাথে কথা বলে জানা যায়, আবু তাহের মুসুল্লী দল-মত নির্বিশেষে সকলের সাথে হাসিমুখে মিশে যান। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। সাধারণ মানুষের মতে, উপজেলার সুষম উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবু তাহের মুসুল্লীর মতো একজন জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আবু তাহের মুসুল্লী একজন সৎ, উচ্চ শিক্ষিত, সাহসী, মেধাবী ও প্রতিবাদী ব্যক্তি তার দ্বারা এই উপজেলায় পূর্বে ও উন্নয়ন হয়েছে আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন করে রুপ রেখা আরও সৌন্দর্য হবে বলে আমরা মনে করি, তার মতো যোগ্য একজন চেয়ারম্যান আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি।

দলীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব আবু তাহের মুসুল্লি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন।তার নেতৃত্বে গত কয়েক বছরে সদর উপজেলায় সাংগঠনিকভাবে দল যেমন শক্তিশালী তেমনি ভোটাররাও আগ্রহী হয়েছে ধানের শীষের প্রতি। তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসার কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কষ্ট বোঝেন। তিনি এখানে অক্লান্ত পরিশ্রম করে বিএনপির দুর্গ গড়ে তুলেছেন।

এই সম্পর্কে আলহাজ্ব আবু তাহের মুসুল্লি বলেন, আমি এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ পেয়েছি, কতটুকু করতে পেরেছি তা আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমি আমার নয় আমি হবো জনতার এই ধারাবাহিকতায় আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর -৩ আসনের মাননীয় এমপি অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু’র একজন কর্মি হিসেবে কাজ করে যাচ্ছি। সংগঠন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করছি। তারা আমাকে যে দায়িত্ব দিয়ে এখানে পাঠাবেন, আমি সফলভাবে দায়িত্ব পালন করে আমার পূর্বের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে রামিসার বাবা হান্নান মোল্লা, দেখতে গেলেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ জুন ২০২৬

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। পাশাপাশি তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ভাইরাল পেরিকার্ডাইটিসে আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

হান্নান মোল্লার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি চিকিৎসক অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের কাছ থেকে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসপাতাল পরিচালকের সঙ্গে আলোচনা করে হান্নান মোল্লার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
স্টাফ রিপোর্টার | ঢাকা | ১ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক Tofail Ahmed আর নেই। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় চিকিৎসকরা বিষয়টি নাকচ করে তার চিকিৎসা চলমান থাকার কথা জানিয়েছিলেন।

বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদ ছিলেন এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।