রাজশাহী – bongonewsbd24.com

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লীজ নেয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষকরা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ আওয়ামী লীগের স্থানীয় আরো কিছু নেতা-কমীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসাবে যুক্ত ছিলেন। কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন। সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেওয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকরা সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি

করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচিতে রাজশাহী জেলা ও মহানগর পর্যায়ে ‘জিয়া মঞ্চ’ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।রাজশাহীতে খাবার বিতরণের মূল দিকগুলো নিচে দেওয়া হলো:আয়োজক সংস্থা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চ।স্থানের বিবরণ: রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল ও উন্মুক্ত স্থান, যেমন রাজশাহীর লক্ষীপুর মোড়,রেলগেট, রাজশাহীর অন্যান্য পথচারী অধ্যুষিত এলাকায় এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।কার্যক্রমের ধরন: দুস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার (তবারক) এবং শুকনো খাবার বিতরণ করা হয়।বিতরণ প্রক্রিয়া: স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন। খাবার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উপস্থিতি: এসব অনুষ্ঠানে সাধারণত স্থানীয় বিএনপি, যুবদল, জিয়া মঞ্চের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণকারী দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।জাতীয় পর্যায়ের নানা কর্মসূচির অংশ হিসেবে এবং স্থানীয় পর্যায়ে দলের নির্দেশনায় এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে ।শহীদ জিয়ার আদর্শ ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ।

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ
মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদল।

​৩০ মে (শনিবার) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ডের কাজীহাটা এলাকায় এই আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোঃ শরিফুল ইসলাম জনি (আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রফিকুল ইসলাম রবি (সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রতন আলী (সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি), ​মুইদ (সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি) ​এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, সোহেল রানা; মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহম্মেদ ফিরোজ; রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয়, ওয়াসিম আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

​কর্মসূচিতে আরও অংশ নেন ৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ খালিদ, মহানগর বিএনপি নেতা ফরিদ হোসেন রবিউল, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম ফায়ারিং, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিহাব, বিএনপি নেতা মোঃ আলাল উদ্দিনসহ যুবদলের রাজশাহী মহানগর, রাজপাড়া থানা এবং ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পর্যটনের অপার সম্ভবনা রাজশাহীর পদ্মার পাড়
মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর পদ্মার পাড় এক অপার পর্যটন সম্ভাবনার আধার, যা টি-বাঁধ, আই-বাঁধ, পদ্মা গার্ডেন, ও সেন্ট্রাল পার্ক ও চিড়িয়াখানার মতো বিনোদন স্পটগুলোর কারণে প্রাকৃতিক সৌন্দর্য, নৌ-ভ্রমণ, স্থানীয় খাবার, ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে ।

রাজশাহী শহর অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, মনোরম সূর্যাস্ত, সবুজ মাঠ এবং শহুরে জীবনের মাঝে প্রশান্তির এক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে, যা পর্যটনবান্ধব অবকাঠামো ও পরিকল্পনার মাধ্যমে আরও বিকশিত হতে হয় ,পর্যটন সম্ভাবনার মূল দিকসমূহ:

মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য: পদ্মার বিশালতা, সবুজ তীর, এবং সূর্যাস্ত ও চাঁদের আলোয় নদীর জলরাশির অপরূপ দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে।

নৌ-ভ্রমণ ও বিনোদন: টি-বাঁধ ও আই-বাঁধ থেকে নৌকা ভ্রমণ, ইকো-ট্যুরিজমের সুযোগ রয়েছে, যা প্রকৃতি ও স্থানীয় জীবনযাত্রার সাথে সংযোগ স্থাপন করে।

নান্দনিক স্থাপনা ও পার্ক: পদ্মা গার্ডেন, সেন্ট্রাল পার্ক ও চিড়িয়াখানা, এবং ললন শাহ পার্কের মতো স্থানগুলো বিনোদনের জন্য আদর্শ।

নদীর তীরে গড়ে ওঠা ছোট দোকানগুলোতে চা, ফুচকা, চটপটি, ও স্থানীয় পণ্যের সমাহার পর্যটকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে।

ঐতিহাসিক গুরুত্ব: হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ ব্রিজের মতো স্থাপনাগুলো পদ্মার ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পদ্মাপাড়কে একটি পরিষ্কার ও পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যা এটিকে একটি ‘পর্যটন নগরী’ হিসেবে প্রতিষ্ঠা করছে।

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেই র‌্যালি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে শোডাউন বের করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়।

এতে অংশ নেন জয়পুরহাট-২ আসনের বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল এবং কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত—তারিক আজিজ সিজার
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি রাজনৈতিক উচ্ছ্বাস, ঐতিহ্য ও আন্দোলনের নতুন অঙ্গীকারে মুখর হয়ে ওঠে।

সোমবার বিকেলে রাজশাহী কলেজ হিন্দু হোস্টেল থেকে তিন শতাধিকের বেশি নেতাকর্মী মিলে র‍্যালিটি যাত্রা শুরু করে জাদুঘর মোড় হয়ে বাটারমোড় চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ আয়োজন ছিল শুধু উৎসব নয়, বরং সংগ্রামের এক প্রতীকী ঘোষণা।

প্রায় তিন শতাধিকের বেশি নেতাকর্মীর র‍্যালির সার্বিক নেতৃত্ব দেন রাজশাহী বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সদস্য ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিক আজিজ সিজার। তার নেতৃত্বে মিছিলে অংশ নেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাকিউর রহমান সাকিল, বোয়ালিয়া পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা জুয়েল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান জিকোসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে ‘গণতন্ত্র চাই’, ‘তারুণ্যের শপথ–স্বাধীনতার পথ’, ‘স্বৈরাচার নিপাত যাক’সহ নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনতার মাঝেও মিছিলে ছিল ব্যাপক আগ্রহ ও সমর্থনের প্রকাশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

র‍্যালির পূর্বে নেতৃত্ব দানকারী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মোঃ তারিক আজিজ সিজার বলেন, রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্র ও ভোটাধিকার, তা আমরা হারিয়ে যেতে দিতে পারি না। প্রয়োজনে বুকের রক্ত দিতেও আমরা প্রস্তুত। যুবদলের প্রতিষ্ঠা হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, মাথা নত করার জন্য নয়। আজ এই রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি—গণতন্ত্র, অধিকার ও মানুষের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই।” তিনি আরও বলেন, “দমন-পীড়নের ভয় দেখিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। আমরা কারও বিরোধিতা করতে নয়, দেশের মানুষকে মুক্ত ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজপথে নেমেছি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত যুবসমাজ জানে—সময় গেলে সাধন হয় না; তাই এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।

রাজশাহীর রাজপথে এই আয়োজন দেখিয়ে দিল—যুবদল শুধু অতীতের গৌরব স্মরণে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং আগামী দিনের রাজনীতিতে তরুণ প্রজন্মকে সামনে রেখে একটি নতুন অধ্যায় শুরু করার ডাক দিয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনার যে দৃপ্ত উচ্চারণ শোনা গেল তারিক আজিজ সিজারের কণ্ঠে, তা শুধু বক্তৃতা নয়—বরং রাজশাহীর তরুণদের এক যুগপৎ ঘোষণা।

“মিথ্যা মামলায় রাজশাহীতে সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে — ২৪ ঘণ্টার আল্টিমেটাম”
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে প্রতারককে দিয়ে শাহমখদুম থানায় দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিক সমাজ। এ ঘটনায় ওসির প্রত্যক্ষ মদদে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ব্যানারে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিক।

মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ছাড়াও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন— আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে অপসারণ করতে হবে। অন্যথায় শুধু রাজশাহী নয়, গোটা বিভাগজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আরএমপি সদর দপ্তরের সামনেই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনা প্রবাহ

২৬ আগস্ট নগরীর অগ্রণী ব্যাংক আরডিএ শাখায় জমি নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত পত্রিকার মালিক পরিচয়দানকারী প্রতারক আক্তারুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এসময় তিনি এক সাংবাদিকের মোবাইল ভেঙে দেন ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাংবাদিকরা প্রতারক আক্তারের বিরুদ্ধে মামলা করতে চাইলে ওসি মামলা না নিয়ে কেবল লিখিত অভিযোগ গ্রহণ করেন। পরে ধারাবাহিক সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে ছয় দিন পর প্রতারককে থানায় ডেকে এনে নিজেই এজাহার লিখিয়ে স্বাক্ষর করান। এরপর সেটি চাঁদাবাজির মামলা হিসেবে রেকর্ড করা হয় (মামলা নং-২/২০২৫)।

কিন্তু আক্তার মুঠেফোনে বলেন, তিনি মামলা সম্পর্কে কিছুই জানে না, প্রশাসনের চাপে তিনি অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন। এছাড়া তিনি প্রচন্ড মানষিক চাপে আছেন ( অডিও কল সংরক্ষিত)।

প্রতারক আক্তারের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,সাংবাদিকরা তার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে ঘটনার ভিডিওচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এই অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করছে। এমনকি প্রতারক আক্তার নিজেই স্বীকার করেন তিনি মামলা সম্পর্কে জানে না, প্রশাসনের চাপে তিনি মামলা দিয়েছেন। সাংবাদিকদের দাবি, এটি পুরোপুরি ওসির প্রতিশোধমূলক মামলা, যা পুলিশের পক্ষপাতদুষ্ট ভূমিকারই প্রমাণ।

সাংবাদিকের মামলা না নিয়ে আ’লীগের দোসর প্রতারক আক্তারুল ইসলামকে থানায় ওসি মামলা নেয়। মূলত ফ্যাসিস্ট ওসি একজন ফ্যাসিস্টকে বাঁচাতে ও নিজের নানা অপকর্ম ঢাকতে এ মিথ্যা মামলাটি নেয়। মামলার একজন আসামী ওইদিন ঢাকায় ছিলো সেও নিউজ করার অপরাধে মামলার আসামী হয়।

কে এই আক্তার?

আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে এলজিইডি, বিএমডিএ ও গণপূর্ত ভবনে কোটি টাকার কাজ বাগিয়ে নেন আক্তারুল ইসলাম। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ— তিনি এমপি মির্জা আজম ও নুরু ইসলাম ঠান্ডুকে আত্মীয় পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে কমিশন আদায় করতেন। নামমাত্র কাজ করে কোটি টাকার বিল উত্তোলনের নজিরও রয়েছে।

৫ আগস্টের ঘটনার পর আচমকা ভোল পাল্টে জামাত-বিএনপি পরিচয়ে প্রতারণা চালাচ্ছেন আক্তার। তার বিরুদ্ধেও বহু প্রতারণার অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত।

ওসি মাছুমা মুস্তারীর বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করছেন ওসি মাছুমা মুস্তারী। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে— টাকার বিনিময়ে মামলা রেকর্ড বা বাতিল (মামলা বাণিজ্য), স্থানীয় প্রভাবশালী চক্রের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়, প্রতারণা চক্রকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সহ বর্তমানে সাংবাদিকদের দমনে প্রতিশোধমূলক মামলা দায়ের ।

এছাড়া অভিযোগ রয়েছে, আওয়ামী সরকারের আমলে বিএনপি-জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তিনি। আবার সরকারের পতনের পর যেসব আওয়ামী নেতাকর্মীর নামে মামলা হয়নি কিন্তু ছবি-ভিডিও প্রমাণ ছিল, তাদের মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেছেন।

বর্তমানে তিনি বিএনপি ও জামায়াত নেতাদের খুশি করতে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। এদিকে শাহমখদুম থানার এলাকায় বেড়েছে ছিনতাই, রমরমা মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড—কিন্তু পুলিশের কোনো অভিযান নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে নগরীর কাজলা মৌজায় সাততলা ভবন নির্মাণ করছেন। সীমিত বেতনের একজন সরকারি কর্মকর্তার কোটি টাকার এই সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

সাংবাদিক সমাজের হুঁশিয়ারি

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন—

“গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার। অথচ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশ প্রতারকের দালালি করছে।”

“এ মামলা সাংবাদিকদের কলম ভাঙার হীন ষড়যন্ত্র। কিন্তু কলমকে ভয় দেখানো যায় না।”

“ওসি মাছুমা মুস্তারীকে অবিলম্বে অপসারণ করে জবাবদিহির মুখোমুখি করতে হবে।”

“২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে শুধু রাজশাহী নয়, পুরো বিভাগে সাংবাদিক সমাজ রাজপথে নামবে। প্রয়োজনে আরএমপি সদর দপ্তরের সামনেই অবরোধ কর্মসূচি পালন করা হবে।”

সংবাদ সংগ্রহে বাধা: রাজশাহীতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) বরখাস্ত হওয়া আলোচিত এসআই মাহবুব হাসান শনিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর হজের মোড় এলাকায় স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। গণধোলাই শেষে তাকে স্থানীয় পুলিশকে সোপর্দ করা হয়।

ঘটনার সময় সংবাদ সংগ্রহ করছিলেন জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও জাতীয় দৈনিক যায়যায় কালের উত্তরবঙ্গ প্রধান প্রতিবেদক মো: পাভেল ইসলাম। তিনি বরখাস্ত পুলিশ কর্মকর্তার ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। সেই সময় চন্দ্রিমা থানার এক পুলিশ সদস্য তাকে বাধা দিয়ে লাঞ্চিত করেছেন। লাঞ্চিত পুলিশ সদস্য সিভিল পোশাকে ছিলেন, ফলে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

সাংবাদিক মো: পাভেল ইসলাম জানিয়েছেন, “আমি শুধু তথ্য সংগ্রহের চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়ার পাশাপাশি শারীরিক হস্তক্ষেপ করেছে। এটি সাংবাদিকদের ওপর অযৌক্তিক আক্রমণ এবং স্বাধীন সংবাদ সংগ্রহের জন্য বড় হুমকি।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, বরখাস্ত এসআই মাহবুব হাসান শহরে আলোচিত একটি ঘটনায় জড়িত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। আর সাংবাদিকদের ভিডিও ধারনের সময় পুলিশের বাঁধা দেওয়া আইন ও মানবাধিকারের পরিপন্থী বলে জানিয়েছেন।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা বলেছেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাধা ও শারীরিক হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।”

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: বৃষ্টির ঝরঝর ধারা উপেক্ষা করে রাজশাহীতে জাঁকজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলি, যুগ্ম আহ্বায়ক মেরাজ উদ্দিন রতন, মেহেদী হাসান পলাশ, ফয়সাল ঋত্বিক, তারেক ,রাহাদ,পলাশ, রানা , তানভীর খান্দকার, সদস্য বৃন্দ সুজন, মনি, সোহাগ, বাদল, শিমুল, সাহিদ, রিমন, সহ প্রায় ৫০০ নেতাকর্মী। তারা প্রবল বর্ষণেও হাত উঁচিয়ে স্লোগান দেন এবং রানীবাজার হয়ে মহিলা কলেজ রোডে পৌঁছান।

পরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের নেতৃত্বে আরও বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

আহ্বায়ক মীর তারেক খালেক বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটা নতুন আন্দোলনের শপথ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে।”

সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় আমরা আবারো প্রমাণ করেছি—স্বেচ্ছাসেবক দল কোনো দমনপীড়ন বা বাধায় দমে যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পতাকা উঁচিয়ে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাবো।”

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গুম-খুন, দুর্নীতি ও মাদক ছড়িয়ে পড়ায় দেশের মানুষ আজ অসহায়। এসব থেকে জনগণকে রক্ষা করাই হবে স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীরা ‘শুভ শুভ দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন’ স্লোগানে রাজশাহীর রাজপথ মুখরিত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। প্রতিদিন পানি বাড়ছে। নদীর ধারে কিছু কিছু এলাকায় বাঁধের উপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কারণ যেকোনো সময় কোন কারণে বাঁধ ভেঙে গেলে, পুরো শহর তলিয়ে দিতে পারে পানিতে। রাজশাহী শহর তলিয়ে যাওয়া মানে, আশেপাশের জেলা গুলো, নাটোর, নওগাঁ, বগুড়া, চানপাইনবাবগন্জ, বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ টানানো হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের উপর ছোট ছোট দোকান, আছে, তাদের সাথে কথা বলে জানা যায়, পানি বাড়ছে প্রতিদিন, বিকেল হলেই এই পানি দেখার জন্য দূরদূরান্ত থেকে লোকজন নদীর ধারে ভিড় করছে । বেড়াতে আসা পর্যটকদের, নদীতে বেড়ানোর জন্য কিছু ইঞ্জির চালিত নৌকা দেখা যায়। বড় বড় ঢেউ এসে ব্যাপক স্রোত আকারে নদীর তীরে আছড়ে পড়ছে। নদীর পাড়ের উপর ছোট ছোট কুঁড়েঘর দেখা যায়, কিছু মানুষ বসবাস করে। নদীর পাড়ের জীবন নদীতে মাছ ধরা এগুলোই তাদের পেশা। কবি বলেছেন ও নদীরে… একটি কথা শুধাই শুধু তোমারে… বলো কোথায় তোমার দেশ?? তোমার নাই কি চলার শেষ….

প্রকৃতপক্ষে এই রাজশাহী পদ্মা নদীর ধার পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পদ্মা নদীর পাড়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। পাশেই রয়েছে চিড়িয়াখানা, নভো থিয়েটার, পর্যটন মডেল। সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ এই রাজশাহী শহর।