লাইফ স্টাইল – bongonewsbd24.com

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা
খুলনা জেলা প্রতিনিধি : খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত শিক্ষককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা বিরোধ এবং কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সকল বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। আসামিদের আটকে অভিযান শুরু হয়েছে বলে এ প্রতিবেদককে তিনি আরও জানান।

তরুণদের মাধ্যমে পরবর্তী প্রজম্ম সুন্দর বাংলাদেশ পাবে —–জেলা প্রশাসক আমিনুল কায়ছার
এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি : তরুণদের মাধ্যমে পরবর্তী প্রজম্ম সুন্দর বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিনুল কায়ছার।বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু বিল্ডিং মানে উন্নয়ন না। আবার উন্নয়ন মানে এই না আগের প্রজম্ম পাটের ব্যাগ ব্যবহার করতো আর আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করব।উন্নয়ন হবে কালচারে,মাইন্ডসেটে।আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে।পরবর্তী প্রজম্মকে বাঁচাতে হবে।আমাদের মাটি,বাতাস যদি দূষিত হয় আমরা বেশিদিন বাঁচব না।আমরা সবাই পরিবেশ কে রক্ষার জন্য আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, তরুণরা যা পারে বয়স্করা তা পারে না।এটা আমরা দেখেছি,প্রমাণ হয়েছে।কিন্তু তরুণদের গাইড করতে হবে। বুঝাতে হবে একটা রাষ্ট্র কিভাবে চলে। একটা দেশ কিভাবে পরিচালিত হয়।আবেগের পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। আমার বিশ্বাস, তাদের হাত দিয়ে আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাব।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার(গোপনীয়) আব্দুল্লাহ আল নূর আশেক,সহকারী কমিশনার ফাইয়াজ খান,সহকারী কমিশনার রাফিদ খান,সহকারী কমিশনার মালিহা সুলতানা,চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাছিমা আক্তার,চান্দিনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার,কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির প্রমুখ।

এসি ছাড়াই যে কাজে ঘরের তাপমাত্রা কমবে ৫ ডিগ্রি
বঙ্গনিউজবিডি ডেস্ক : এই গরমে প্রাণ ওষ্ঠাগত। সারারাত ঘুম হচ্ছে না। তার মধ্যে লোডশেডিংও বাড়ছে। এ অবস্থায় ঘরের মধ্যেও টেকা যাচ্ছে না। তার ওপর দিনের বেলায় ক্লান্তি মারাত্মক বাড়ছে। এ রকম অবস্থা সামাল দিতে অনেকেই সারাদিন এসি চালিয়ে রাখছেন। কিন্তু তাতে বিদ্যুতের খরচ অনেক বেড়ে যেতে পারে। কিন্তু জানেন কি, কয়েকটি সহজ রাস্তা অবলম্বন করলে, ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

মনে রাখবেন, কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই ঘরের তাপমাত্রা বেশ খানিকটা কমানো যেতে পারে। জেনে নিন, এমনই সহজ কয়েকটি রাস্তা। এগুলো মেনে চললে হয়তো আপনার রাতের ঘুম আর একটু ভালো হতে পারে।

জেনে নিন ঘর ঠান্ডা রাখার কয়েকটি টিপস-

শোওয়ার ঘরে কেমন আলো: মনে রাখবেন, আলো ঘরের তাপমাত্রা কিছুটা হলেও বাড়িয়ে দেয়। তা যদি এলইডি হয়, সেটিও তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই শোওয়ার ঘরে যতটা কম পাওয়ারের আলো লাগান। এতে ঘর ঠান্ডা থাকবে। সম্ভব হলে একদম কম পাওয়ারের আলো জ্বালান এই ঘরে।

ভারী পর্দা ব্যবহার করুন: শোওয়ার ঘরের দরজা এবং জানলায় ভারী পর্দা লাগান। দরজা-জানলা খোলা রাখা অবস্থায় এই পর্দা টেনে দিন। এতে বাতাস চলাচল করবে ঠিকই, কিন্তু তাপ কম আসবে। এতে ঘর কিছুটা হলেও ঠান্ডা থাকবে।

বরফের ব্যবহার: একটি পাত্রে কিছুটা বরফ নিন। সেটি ফ্যানের নিচে বা টেবিল ফ্যানের সামনে রেখে দিন। এতে গরমে ঘরের বাতাস কিছুটা ঠান্ডা হতে পারে। তবে এর সামনে বসবেন না। সেক্ষেত্রে ঠান্ডা লেগে যেতে পারে।

সকালে দরজা খোলা, জানলা বন্ধ: দিনের বেলা ঘরের দরজা খুলে রাখুন। কারণ, দরজা বন্ধ রাখলে ঘর গুমোট হয়ে যাবে। আর জানলা রাখুন বন্ধ। রাতের বেলা জানলা খুলে দিন, এতে বাতাস আসবে। রাতে সম্ভব হলে দরজাও খুলে রাখুন। তাতে ঘর আরও কিছুটা ঠান্ডা থাকবে।

অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করুন: ছোট ফ্ল্যাট হলে বাথরুম আর রান্নাঘরে দরকার মতো এগজস্ট পাখা চালিয়ে রাখুন। এতে বাড়ির ভিতরে হাওয়া চলাচল ভালো হবে। তাতে গরমের অনুভূতি কিছুটা কমবে।

সুতির চাদর: ঘরে সুতির চাদর ব্যবহার করুন। এই ধরনের চাদরই বিছানায় পাতুন বা সোফার কভার হিসাবে ব্যবহার করুন। এই নরম চাদর তাপ এখটু কমায়। এতে ঘর ঠান্ডা থাকতে পারে সামান্য হলেও।

ঢাকা ছাড়লেন কাতারের আমির
বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি৷

মঙ্গলবার (২৩ এপ্রিল) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে সোয়া ৩টার দিকে ঢাকা ছাড়েন তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছালে কাতারের আমিরকে ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন রাষ্ট্রপতি। এরপর বৈঠকে বসেন রাষ্ট্রপতি ও কাতারের আমির।

এ সময় বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পেও বিনিয়োগ সুবিধা নিতে পারে কাতার বলে আমিরকে অবহিত করেন রাষ্ট্রপতি৷

বিরোধিতার মধ্যে স্থায়ী হলো দ্রুত বিচার আইন
বঙ্গনিউজবিডি ডেস্ক: : সংসদে বিরোধী দলের এমপিদের সমালোচনার মুখেই দ্রুত বিচার আইন স্থায়ী করতে বিল পাস হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে ‘আইন–শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার-সংশোধন) বিল-২০২৪’ উত্থাপন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য সংসদে তোলেন।

বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসেরর বিরোধিতা করে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, ২০০২ সালে বিএনপি যখন আইনটি করে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সব দলের পক্ষ থেকে এই আইনের সমালোচনা করা হয়েছিল। দ্রুত বিচার আইন নাম হলেও কোর্টে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে খুব কম মামলা শেষ হয়। সিআরপিসি মামলা যেভাবে চলে, সেভাবেই চলে। শুধু গ্রেপ্তারের বেলায় আইনটা মনে করা হয়। এই আইন দিয়ে সরকারের যদি ইনটেনশন থাকে, সাধারণ মানুষ বা প্রতিপক্ষকে হেনস্তা করার সুযোগ আছে। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে ক্ষমতায় যদি অন্য কেউ আসে; এই আইনের মাধ্যমে আপনারাই হয়রানির শিকার হবেন। সেদিন আফসোস করবেন।

তিনি বলেন, আইনটি স্থায়ী করবেন না। প্রত্যাহার করেন প্রয়োজনে। এক-দুই বছরের জন্য মেয়াদ বাড়ান। আপনারা ভুগবেন, মানুষ ভুগবে।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আইনটি এনেছিল বিএনপির সময়। ওই সময় আমরা ও আজকের সরকার আওয়ামী লীগ বিরোধিতা করেছিলাম। তারপরও আইনটি পাস হয়েছিল। আজকেও পাস হবে। আমার প্রশ্ন হলো—যার জন্য গর্ত খুঁড়বেন, নিজেকেই সেই গর্তে পড়তে হয়। আজকে বিএনপি সেই গর্তে পড়েছে। এখন আওয়ামী লীগ আইনটিকে স্থায়ী করতে নিয়ে এসেছে। দিন এক রকম থাকবে না।

বিরোধী দলের সমালোচনার জবাবে আইনটি করার সময় বাংলাদেশে অরাজক পরিস্থিতি ছিল বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সে সময় নানা ধরনের অপরাধ হতো, তাই হয়তো আইনটি তৎকালীন সরকার করেছিল। আমি মনে করি, আইনটি করার উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক বিচার যেন মানুষ পায়। দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা যাতে শাস্তি পায় সেটাই মূল উদ্দেশ্য ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের কেউ বলেনি আইনটি বাতিল করে দেন। কেউ বলেননি আইনটি যথাযোগ্য নয়। তারা সময় বৃদ্ধি করে দিয়ে আইনটি চালু থাকার কথা বলেছেন। আইনটি একই রকম আছে আমরা কোনো রকম সংশোধন করি নাই। কাউকে উদ্দেশ্য করে বা ক্ষতি করার জন্য আইনটি হয়নি। কোনো রাজনৈতিক নেতা বলতে পারবেন না এ আইনের মাধ্যমে শাস্তি হয়েছে।

সংশোধনীর আলোচনায় মুজিবুল হক চুন্নু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আইনটি ভালো। তাহলে বিএনপি যখন আইনটি করেছিল আপনারা বিরোধিতা করেছিলেন কেন? এখন ভালো হয়ে গেল! আপনি বলেছিলেন অপপ্রয়োগ হয় কিনা যারা আন্দোলন করছে তারা বলতে পারবে। আমরা যদি কখনো আপনাদের বিরুদ্ধে আন্দোলনে যাই তখন বলতে পারব অপপ্রয়োগ হচ্ছে কিনা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনটি কখন আনা হয়েছিল তা মুখ্য উদ্দেশ্য নয়। শান্তির পরিবেশ তৈরির জন্য আইনটি স্থায়ী করা হচ্ছে।

২০০২ সালে প্রথম এই আইনটি করা হয়েছিল দুই বছরের জন্য। এরপর ৭ দফা এই আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে আইনটি সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়। আগামী ৯ এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আইনটির মেয়াদ না বাড়িয়ে, তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় অনুমোদিত বিলটি সংসদে তোলা হয়েছে। বিলে আইনটি স্থায়ী করা ছাড়া অন্য কোনো সংশোধনী প্রস্তাব আনা হয়নি। অর্থাৎ আইনটির বিদ্যমান ধারা এখনকার মতো থাকবে।

ভালোবাসার সপ্তাহ শুরু কাল, জেনে নিন কবে কী দিবস
বঙ্গনিউজবিডি ডেস্ক: ভালোবাসতে বিশেষ কোনো দিন যদিও প্রয়োজন হয় না, তবু একটি বিশেষ দিন থাকলে মন্দ কী! সেই দিনটি ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ পালিত হয় বিশ্বজুড়ে। আর ভালোবাসার এই উদ্‌যাপন চলে সাতদিন ধরে। নানা মোড়কে জড়ানো প্রেমের রঙিন প্রকাশের পর সবশেষে আসে ভালোবাসার দিন।

প্রেমিক জুটির মধ্যে এই দিবসগুলো নিয়েই থাকে কিছু প্রত্যাশা। সেসব পূরণ না হলে আবার থাকে অল্পস্বল্প মান-অভিমান।

রোজ ডে দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়। ভালোবাসা সপ্তাহ শেষ হয় ‘ভালোবাসা দিবস’ দিয়েই। এর মাঝে কোনদিন কোন দিবস, জেনে নিন-

৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস

৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস

৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস

১০ ফেব্রুয়ারি-টেডি ডে

১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)

১২ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)

১৩ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)

১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

স্যাটেলাইট আটকালে যুদ্ধ বাধিয়ে দেবে উত্তর কোরিয়া
বঙ্গনিঅজবিডি ডেস্ক: মাত্র কয়েক দিন আগে প্রথমবারের মতো মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের পরপরই এই স্যাটেলাইট দিয়ে মার্কিন হোয়াইট হাউস, সেনা সদর দপ্তর পেন্টাগনসহ বিভিন্ন সামরিক স্থাপনার ছবি তুলে নিয়ে আসে কিম জং উনের দেশ। এবার তারা জানিয়ে দিয়েছে, উত্তর কোরিয়ার স্যাটেলাইটে হস্তক্ষেপ করা যুদ্ধ ঘোষণার শামিল। এমন পরিস্থিতির সৃষ্টি হলে তারা পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি উত্তরের স্যাটেলাইট চলাচলে বাধা দেয় তাহলে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের কার্যকারিতা বিনষ্ট করে পাল্টা জবাব দেবে উত্তর কোরিয়া।

বিবৃতিতে বলা হয়, অবৈধ ও অন্যায়ভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যদি একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ সীমা লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেবে উত্তর কোরিয়া। অথবা মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের কার্যকারিতা ধ্বংস করে দেবে দেশটি।

গত ২১ নভেম্বর প্রথমবারের মতো সামরিক গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এরপর কেসিএনএ জানায়, তাদের উৎক্ষেপণ করা স্যাটেলাইট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বেশ কয়েকটি শহর ও সেনাঘাঁটির ছবি পাঠিয়েছে। এ ছাড়া স্যাটেলাইট থেকে হোয়াইট হাউসসহ পেন্টাগনের ছবি পাঠানোর দাবি করেছে দেশটি। এসব ছবি পর্যালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

উত্তরের স্যাটেলাইট উৎক্ষেপণের পর গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিমসুকির ওপর আরোপ করা হয়েছে। এ গ্রুপটিকে দেশটির কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের এ নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সমন্বয় করে আরোপ করা হয়েছে।

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদ গ্রেফতার
বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগের মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর কোট সংলগ্ন হরগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক এই তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

রূপচর্চায় চা-কফি
বঙ্গনিউজবিডি ডেস্ক: সকালবেলা ঘুম ভাঙার পর গরম এক কাপ চা কিংবা কফি; নিমিষেই মুড ভালো করে দেয়। মনকে করে চাঙা। দিনের যে কোনো সময়েই চা-কফি চলতে পারে। কিন্তু চা কিংবা কফি শুধু পানীয় হিসেবেই ব্যবহার হয় না। রূপচর্চার ক্ষেত্রেও ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

চা ও কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের স্তরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে। গ্রিন-টি ত্বকের ক্ষয়রোধ করে এবং কফির ক্যাফিক অ্যাসিড ত্বকের বন্ধ হওয়া রোমকূপের মুখ খুলে দেয়, ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ। এমনটা বলছেন নামজাদা সব বিশেষজ্ঞ। গবেষণায় দেখা গেছে, গ্রিন-টি শরীরের স্থূলতা কমায়। পাশাপাশি ত্বকের ক্ষয়রোধে দারুণ কার্যকরী। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে করে পুনরুজ্জীবিত। এমনকি এটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই গ্রিন-টি। স্কিন টোনার হিসেবেও গ্রিন-টি ভালো কাজ করে। ফেস মাস্ক হিসেবে কফির ব্যবহার সেই আদিকাল থেকেই প্রসিদ্ধ। এর উপকারিতাও কম নয়, ত্বকের অবাঞ্ছিত টক্সিন দূর করে কফির ফেস মাস্ক। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে। কফির হেয়ার প্যাক চুলকে করে ঘন কালো। গবেষণায় দেখা গেছে, চুল মজবুত করার জন্য কফি বেশ সহায়ক। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি দূর করে।

ত্বকের যত্নে কফি

কফি ত্বকের জন্য কতটা জরুরি হয়তো আমরা অনেকেই খেয়াল করে দেখিনি যে, যেসব প্রসাধনী দ্রব্য ডার্ক সার্কল রিমুভ করতে ব্যবহার করা হয়, সেসব দ্রব্যে কফি থাকে। কফি শুধু আমাদের চোখের নিচের কালি দূর করতেই সাহায্য করে না, চোখের নিচে রক্ত জমাট বাঁধতেও দেয় না। এ তো গেল চোখের কথা। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে। কফি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকের আর্দ্রতা ধরে রেখে রোদের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। স্ক্রাব হিসেবেও কফি গুঁড়া দারুণ কার্যকর।

ব্রণের দাগ দূর করে গ্রিন-টি

ব্রণের জেদি দাগ দূর করতে বেশ উপকারী গ্রিন-টি। গরম পানিতে গ্রিন-টি ব্যাগ ভিজিয়ে রাখতে হবে। পানি আলাদা করে নিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ওই পানি ব্যবহার করুন। তবে ধোয়ার পর মুছে ফেলবেন না। পানি মুখে শুকাতে দিন, এতে ত্বক গ্রিন টি-এর নির্যাস শুষে নেবে। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে।

চোখের যত্নে গ্রিন-টি ও কফি

ব্যবহৃত গ্রিন-টির ব্যাগ ফেলে না দিয়ে তা ঠাণ্ডা করে চোখের ওপর দিয়ে ২০ মিনিট চোখ বুজে বিশ্রাম করুন। এটি চোখ পরিষ্কার করবে। পাশাপাশি চোখের শিরায় আরাম দেবে।

এ ছাড়া সকালবেলা ১ কাপ কফি কেবল মস্তিষ্ক নয়, চোখ দুটিকেও জাগাতে সাহায্য করে। পান করার পর কফির দানাগুলো ফেলে না দিয়ে ঠাণ্ডা করে চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

ঝলমলে চুলের জন্য চা ও কফি

এক কাপ গরম পানিতে দুটি টি-ব্যাগ দিয়ে সঙ্গে ২ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে। এ ছাড়া চুলের ঔজ্জ্বল্য বাড়াতে কফির পেস্ট লাগাতে পারেন। শ্যাম্পু করার পর পানি ও কফি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের রঙে গভীরতা নিয়ে আসবে। কন্ডিশনারের সঙ্গে ১ চামচ কফি গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন।

লেখা : ফেরদৌস আরা