শিক্ষা – bongonewsbd24.com

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৮ জুন: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।”

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কেও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে এবং আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা করছে সরকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই : ঠাবি উপাচার্য
​ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন আজ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই। এতো দ্রুত এ অঞ্চলের স্বপ্ন পূরণ করতে উদ্যোগী হবার জন্য তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ও এলজিআরডি মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদানের জন্য তাঁদের প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​তিনি বলেন, “আমরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। শিক্ষার পাশাপাশি, আমরা উন্মুক্ত ক্যাম্পাসে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহ্যবাহী বিষয়সমূহ, সমস্যা এবং সম্ভাবনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করতে চাই, যাতে এটি সারা দেশের মানুষকে আকর্ষণ করতে পারে।”

​আজ বিকেলে পীরগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপাচার্য এসব কথা বলেন।

​অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল হুদা, প্রাক্তন অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একরামুল হক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন এবং সংসদ সদস্য জাহিদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

​এর আগে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীনকে সম্বর্ধনা প্রদান করা হয়।

ব্রাইট স্কুলে শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্ষোভ: ‘মানসিক নির্যাতনের সংস্কৃতি’ বন্ধে কঠোর ব্যবস্থা দাবি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান “ব্রাইট স্কুল”-কে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দাবি—স্কুলের পরিচালক লিটন ও কয়েকজন শিক্ষিকার মানসিক চাপ, অপমানজনক আচরণ এবং কঠোর ব্যবহারের কারণে এক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিক্ষাঙ্গনজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ।

সহপাঠীদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল। সেখানে উৎসাহ, মানবিকতা ও মানসিক সহায়তার পরিবেশ থাকার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, ব্রাইট স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে ভয়ভীতি, অপমান ও মানসিক চাপে রাখার সংস্কৃতি গড়ে উঠেছিল। তাদের ভাষায়, “শিক্ষার নামে যদি অপমান আর আতঙ্ক চাপিয়ে দেওয়া হয়, তাহলে কোমলমতি শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বেই।”

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালক লিটন ও অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা বলছে, “একটি প্রাণ ঝরে যাওয়ার পরও যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর জীবন ঝুঁকির মুখে পড়বে।”

এ ঘটনায় অভিভাবক মহলেও চরম উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রমবর্ধমান মানসিক নির্যাতন, অমানবিক শাসন ও কর্তৃত্ববাদী আচরণ এখন ভয়ংকর সামাজিক সংকটে রূপ নিচ্ছে। তারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত না হলে এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটবে।

রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, একটি মানবিক রাষ্ট্র গঠনের কথা বলা হলেও বাস্তবে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের ঘাটতি স্পষ্ট। শিক্ষা খাতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষকদের আচরণগত জবাবদিহিতা ও মনস্তাত্ত্বিক প্রশিক্ষণও এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, একটি শিক্ষার্থীর মৃত্যু কেবল একটি পরিবারের শোক নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্যও সতর্কবার্তা। শিক্ষাঙ্গনে ক্ষমতার অপব্যবহার, মানসিক নির্যাতন ও অপমানের রাজনীতি বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ মানসিক সংকটে পড়বে।

তবে এ বিষয়ে এখনো ব্রাইট স্কুল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের টানা ১৬ দিনের অবকাশ
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাস শেষে কার্যকর হচ্ছে এ ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

ফলে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ২২ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

সোমবার (১৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস (আইওটি), বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিংসহ নানা প্রযুক্তি মানুষের কর্মক্ষেত্র ও জীবনব্যবস্থাকে বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর বিকল্প নেই।

তিনি বলেন, শুধুমাত্র সনদনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।

তারেক রহমান জানান, সরকার ইতোমধ্যে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সমন্বয়ে এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে। এছাড়া ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্ট দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা নিয়েও অনেক তরুণ বেকার থাকছেন, যার অন্যতম কারণ দক্ষতার অভাব। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যেখানে শিক্ষা, গবেষণা, যোগ্যতা ও সৃজনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ ধরে রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক ও ইউজিসির সচিব ফখরুল ইসলাম।

ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ১২ মে: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বশেষ সফর করেন। সে সময় তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।

কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এছাড়া সমাপনী পর্বে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।

কর্মশালাটি দেশের উচ্চশিক্ষা খাতে টেকসই উন্নয়ন ও গুণগত উৎকর্ষতা নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও সরে দাঁড়ান সাইফুদ্দীন আহমদ।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”

তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে আসার ইচ্ছা আগে ছিল না।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে পোস্টে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ—এত বড় দায়িত্ব যা সচরাচর সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!”

সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে থাকার শিক্ষা পেয়েছেন।

জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব” অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে মোকাবিলা করতে হয়নি বলে তার ধারণা।

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team…” এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা কার্যকর হতে যাচ্ছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় সর্বোচ্চ ২১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি থাকবে। মাঝখানে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবেন।

কলেজ পর্যায়ে আলাদা গ্রীষ্মকালীন ছুটি না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজ শিক্ষার্থীরাও প্রায় ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। সাপ্তাহিক ছুটিসহ সেখানে টানা ২১ দিনের অবকাশ মিলছে।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি অনুমোদন করা হয়। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয়ে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আগামী ১৮ মে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ : হলিক্রস কলেজে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রায় ২৫টি কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

ফেস্টিভ্যালটিতে বিজনেস শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নিশ্চিত করতে টিভিসি সেমিনার, ওয়াল ম্যাগাজিন এবং বিভিন্ন বিজনেস থিমভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং কর্পোরেট দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোঃ মাসুদুর রহমান এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এজিএম মোঃ করিমুল আরাফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন হলিক্রস কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

হলিক্রস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গুণীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিল “মোনালিসা” স্যানিটারি ন্যাপকিন, যা সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি পণ্য।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের “ক্যাম্পাস টু কর্পোরেট” যাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

*বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট*
নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা খাতার উদ্যোগে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিএম কলেজের মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক শাহ সাজেদা, বর্তমান বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান খান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের মার্কেটিং ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার করিমুল আরাফাত উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএম কলেজের মার্কেটিং বিভাগের প্রথম পুনর্মিলনী এটি একটি ঐতিহাসিক আয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরাও এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বসুন্ধরা কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।