সিলেট – bongonewsbd24.com

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা
সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে।

সোমবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে –

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।

. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন সহ এই ৬ দফা দবি তুলে ধরেন। অন্যতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১ টার পর থেকে সকল একাডেমিক কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন। কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক।
সুনামগঞ্জ প্রতিনিধি : বিদেশ পাঠানোর নামে এক মেয়েকে বিক্রি করে দেওয়ার ৯ দিন পর, নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় মানব পাচারকারীকে আটকে রেখে মেয়েকে উদ্ধার করেছেন এক বীর পিতা। সিনেমার গল্পকেও হার মানানো মতো এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক এলাকায়।

স্থানীয় জনতার সহায়তায় আজ মঙ্গলবার দুপুরে মূল অপরাধীকে আটকে রেখে অপহৃত মেয়েকে উদ্ধার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী মেয়ের নাম সুমনা বেগম। তার বাবার নাম সমুজ আলী, তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। অভিযুক্ত পাচারকারী সিজুল মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউপির ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা এবং এলাকায় ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত।

​পারিবারিক সূত্রে জানা যায়, সুমনা বেগমকে ভালো বেতনে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন আদম ব্যবসায়ী সিজুল। কিন্তু বিদেশ পাঠানোর নামে মূলত তাকে মোটা অঙ্কের টাকায় অন্য এক চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর টানা ৯ দিন সুমনার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মেলাতে পারছিলেন না বাবা সমুজ আলী।

​মেয়ের কোনো হদিস না পেয়ে সমুজ আলী নিজেই অনুসন্ধানে নামেন। বিশ্বস্ত সূত্রে মানব পাচারকারী সিজুলের অবস্থান জানতে পেরে তিনি স্থানীয় জনতার সহায়তা নেন। সুকৌশলে ছাতক এলাকায় পাচারকারী সিজুলকে প্রথমে আটক করা হয়।

​পরবর্তীতে আটকে পড়া পাচারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একদম সিনেমার কায়দায় জগন্নাথপুর উপজেলার একটি গোপন আস্তানায় অভিযান চালান সমুজ আলী। সেখান থেকে বন্দি ও আতঙ্কিত অবস্থায় মেয়ে সুমনা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তিনি। উদ্ধার পর্ব শেষে মেয়েকে নিয়ে তিনি নিরাপদে ছাতকে নিজ বাড়িতে ফিরে আসেন।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো সুনামগঞ্জ জুড়ে সমুজ আলীর সাহসিকতার প্রশংসা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একজন সাধারণ বাবা হয়েও যেভাবে তিনি অপরাধী চক্রের হাত থেকে মেয়েকে ফিরিয়ে এনেছেন, তা সত্যিই এক বীরত্বগাথা। এই ঘটনায় অভিযুক্ত পাচারকারী সিজুলকে স্থানীয়রা আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করার প্রক্রিয়া চালাচ্ছেন। মানব পাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের
সিলেট প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে আনন্দ-উৎসবের আবহ বিরাজ করলেও সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের পরিবারে বিরাজ করছে উৎকণ্ঠা ও শঙ্কা। অভিযোগ উঠেছে, একটি ‘সাজানো’ মাদক মামলায় নাম জড়ানোর কারণে শহিদুল ইসলাম ও তার পুত্র বর্তমানে আত্মগোপনে রয়েছেন, ফলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে পুরো পরিবার।

শুক্রবার (২০ মার্চ) রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল ইসলামের স্ত্রী মোছা. জোসনা বেগম কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি দাবি করেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসীদের মালিকানাধীন ‘জাকারিয়া সিটি’ প্রতিষ্ঠানের দায়িত্ব সততার সঙ্গে পালন করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে তাকে চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়ায় তাকে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ তার পরিবারের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৭ মার্চ ইফতারের পূর্ব মুহূর্তে ‘জাকারিয়া সিটি’ থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে শহিদুল ইসলামের গাড়ি থামানো হয়। তল্লাশিতে তাৎক্ষণিকভাবে কোনো অবৈধ বস্তু না পাওয়া গেলেও পরে ‘ইয়াবা উদ্ধার’ দেখিয়ে একটি মামলা সাজানো হয়। তাদের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানা-এ দায়ের করা মাদক মামলায় শহিদুল ইসলাম ও তার পুত্রকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করা হয়েছে এবং এতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের একজন সমর্থককে।

জোসনা বেগম বলেন, “এজাহারে উল্লেখিত সময়ে আমার স্বামী ও ছেলে অন্যত্র একটি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত ভিডিও ও ছবিসহ প্রমাণ আমাদের কাছে রয়েছে। তবুও একটি সাজানো অভিযোগের ভিত্তিতে তাদের ফেরারি হতে হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিলামে ক্রয়কৃত একটি বৈধ গাড়ি নিয়ে গেছে।

পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা বানোয়াট মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শহিদুল ইসলামের পরিবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এসময় স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে পরিকল্পিত হামলা: শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মৃত হাজী জালাল মিয়ার ছেলে বিটিম আয়মন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে একটি সালিশ বৈঠক চলছিল। এ সময় অন্য একটি বিষয় নিয়ে বিটিম আয়মনের ফুফাতো ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষের সামান্য বাকবিতণ্ডা হয়। তবে ওই ঘটনায় বিটিম আয়মন উপস্থিত ছিলেন না।

পরে সালিশের বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে আসেন। অভিযোগ রয়েছে, তাকে দেখামাত্র পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় পুতুল মিয়া, আজমত মিয়া এবং পুতুল মিয়ার ছেলে রুমন ও রুবেল।

হামলার এক পর্যায়ে রুমন ধারালো অস্ত্র দিয়ে বিটিম আয়মনের গলায় আঘাত করলে তার শ্বাসনালী কেটে যায়। একই সময়ে রুবেল মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। উপস্থিত হামলাকারীরা সম্মিলিতভাবে তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, পাশের গ্রাম থেকে ভাড়া করে আনা একদল সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা নাম অজ্ঞাত আরমান মিয়াকেও প্রাণে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয়দের অভিযোগ, হামলায় জড়িত রুবেল মিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও এলাকায় প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গুরুতর আহত বিটিম আয়মনকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে প্রিয় জন্মভূমি বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন আলীনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম হাজী আব্দুল গণী সাহেবের সুযোগ্য পুত্র, যুক্তরাজ্য বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, এজিআইসিও ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন।

৩০ জানুয়ারি ২০২৬ ইংরেজি, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি নেতৃবৃন্দ তাঁর আগমনে প্রাণঢালা অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত এনটিভিসহ বিভিন্ন অনলাইন টেলিভিশন ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাঁর একটি সাক্ষাৎকার গ্রহণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২৪ বছর পরও কেন বৈদেশিক এয়ারলাইনস চালু হয়নি—এ বিষয়ে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন বলেন, আন্তর্জাতিক মানের বিমান ওঠানামার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি সম্পন্ন হলেও সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমান মন্ত্রণালয় এখনো বৈদেশিক এয়ারলাইনসগুলোকে ‘ওপেন স্কাই পারমিশন’ দিচ্ছে না। ফলে কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, Fully Function Osmani International Airport Campaign Committee UK–এর পক্ষ থেকে ড. মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করা হলে তিনি অতি শিগগির বৈদেশিক ফ্লাইট চালুর আশ্বাস দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি। এতে সিলেটবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার চাইলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক ফ্লাইট চালুর একটি ঐতিহাসিক ঘোষণা দিতে পারেন। কিন্তু কোনো অদৃশ্য শক্তির ইশারায় তা বাস্তবায়ন হচ্ছে না—এটাই সিলেটবাসীর বড় প্রশ্ন।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫৫ বছর পর দেড় লক্ষ প্রবাসীকে ভোটাধিকার দেওয়া হয়েছে, যা ড. মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তাঁরা দলে দলে স্বদেশে ফিরে আসছেন—যা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ১৮ বছর পর বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে।

জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশের সকল ভোটারদের তাঁদের মহামূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান। বিশেষ করে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফয়সল আলম, যুক্তরাজ্য যুবদল নেতা মামুনুর রশীদ মামুন, এজিআইসিও ইউকের উপ-পরিচালক আখতার হোসেন রেজু, এজিআইসিও ইউকে বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি বিএনপি নেতা জুবের আহমেদ, এজিআইসিও ইউকের উপদেষ্টা ও সাবেক কারানির্যাতিত আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদ, সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের উদীয়মান নেতা ইমতিয়াজ আহমদ, আলীনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, এজিআইসিও ইউকের বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি আবুল কাসিম আজাদ, বিএনপি নেতা আব্দুর রহমান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজন খান, তরুণ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার লিটন, স্বাধীন দলের সহ-সভাপতি রেজওয়ান আলম রাজু, শ্রমিকদল নেতা সুজন আহমদ, মাসুক আহমদ, তারেক আহমদ, ইয়াহইয়া আহমদসহ আরও অনেকে।

পরিশেষে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন।

UK BNP Leader Mohammad Anwar Hossain Arrives in Bangladesh

Calls for Landslide Victory of BNP in National Election

Bongo news bd Desk:

With the aim of ensuring a landslide victory for the Bangladesh Nationalist Party (BNP) in the upcoming National Parliamentary Election, Mohammad Anwar Hossain—former member of the UK BNP Executive Committee, prominent community leader, educationist, media personality, and Founder Chairman of AGICO UK—has arrived in his beloved homeland Bangladesh on a short visit. He is the worthy son of the late Haji Abdul Goni, Founder President and former Acting Chairman of Alinagar Union BNP.

On Friday, 30 January 2026, at 1:30 PM, he arrived safely at Sylhet Osmani International Airport and offered heartfelt gratitude to Almighty Allah.

At the VIP Lounge of the airport, BNP leaders warmly welcomed him with floral greetings. Journalists from NTV and various online television and media outlets interviewed him upon arrival.

Responding to questions regarding the long-standing issue of international flights at Osmani International Airport, Mohammad Anwar Hossain stated that although all technical and infrastructural preparations for international aircraft operations are complete, the Civil Aviation Authority and the Ministry of Civil Aviation have yet to grant “open sky permission” to foreign airlines. As a result, airlines such as Qatar Airways and Saudi Airlines are unable to commence operations.

He further mentioned that the Fully Function Osmani International Airport Campaign Committee UK had met with Dr. Muhammad Yunus, who assured them that international flights would be launched soon. However, despite this assurance, no such flights have yet been introduced, causing deep concern among the people of Sylhet.

On the issue of expatriate voting rights, he described the decision to grant voting rights to expatriates after 55 years as a historic and groundbreaking initiative of the Dr. Muhammad Yunus-led government. This decision has generated immense enthusiasm among nearly 15 million expatriate remittance warriors, many of whom are returning home to participate in the election.

He emphasized that following the July revolution and mass uprising, Bangladesh has witnessed an unprecedented free, fair, and neutral electoral environment after 18 years.

Mohammad Anwar Hossain urged voters at home and abroad to cast their valuable votes in favour of BNP-nominated candidates. He made a special appeal to voters of Sylhet-6 constituency to support the “Sheaf of Paddy” symbol candidate, popular leader Advocate Emran Ahmed Chowdhury.

Several political leaders, journalists, youth and labour wing activists were present on the occasion. At the end of the reception, Mohammad Anwar Hossain expressed his sincere thanks and gratitude to everyone present.

আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয়
সিলেট–৬ প্রতিনিধি :

গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে সিলেট–৬ আসনের ১ নং আলীনগর ইউনিয়নে শীতবস্ত্র (মাফলার) বিতরণ ও দেশনেত্রী, আপোষহীন নেতৃত্বের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ দমন-পীড়ন, মামলা-হামলা ও রাজনৈতিক নিপীড়নের মধ্যেও বিএনপির তৃণমূল যে অটুট ও ঐক্যবদ্ধ—এই কর্মসূচি তারই স্পষ্ট বহিঃপ্রকাশ। মানবিক সহায়তার আড়ালে নয়, বরং জনগণের অধিকার ও ভোটের মালিকানা ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপির মাঠে থাকার অঙ্গীকারই ছিল এ আয়োজনের মূল বার্তা।

অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার সম্মানিত ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে নেতাকর্মীরা শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন-সংগ্রাম জোরদারের দৃঢ় শপথ নেন।

এসময় বক্তারা সিলেট মহানগর যুবদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ চৌধুরী-এর ত্যাগী নেতৃত্ব, সাংগঠনিক দৃঢ়তা ও রাজপথে সাহসী ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন, সুবিধাবাদী নয়—ত্যাগী নেতৃত্বের হাত ধরেই তৃণমূল বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে এবং আলীনগর তার জীবন্ত উদাহরণ।

দোয়া মাহফিল থেকে আগত নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা করেন—যে কোনো মূল্যে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আর পিছিয়ে রাখার সুযোগ নেই; তৃণমূল থেকেই এবার পরিবর্তনের ঢেউ উঠবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত: দ্বৈত নাগরিকত্ব ঘিরে নতুন রাজনৈতিক চাপ
বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করেছেন নির্বাচন কর্মকর্তারা। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে অস্পষ্টতা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় যাচাই শেষে রোববার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

দ্বৈত নাগরিকত্বই মূল প্রশ্ন

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান ও সেখানে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে মোহাম্মদ আব্দুল মালিকের নাগরিকত্ব প্রশ্নটি এবার বড় ইস্যুতে পরিণত হয়েছে। যদিও তিনি দেশে ফিরে মনোনয়ন পান, তবে সংবিধান ও নির্বাচন আইনের আলোকে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষণ: বিএনপির জন্য অস্বস্তিকর বার্তা

কঠোর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্থগিতাদেশ শুধু একজন প্রার্থীর বিষয় নয়, বরং এটি বিএনপির জন্য একটি কৌশলগত ও সাংগঠনিক চাপের ইঙ্গিত। একদিকে দল নির্বাচনমুখী অবস্থানে যেতে চাইছে, অন্যদিকে প্রার্থীদের আইনি প্রস্তুতি ও কাগজপত্রের দুর্বলতা দলটির সমন্বয়হীনতাই প্রকাশ করছে।

বিশ্লেষকদের ভাষায়,

“যে বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, তাদেরই প্রার্থীরা যদি প্রাথমিক যাচাইয়ে আটকে যান, তাহলে তা রাজনৈতিকভাবে আত্মঘাতী বার্তা দেয়।”

ভোটের মাঠে প্রভাব

সিলেট-৩ একটি স্পর্শকাতর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন। এখানে প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত থাকায় বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে বিষয়টিকে ব্যবহার করে রাজনৈতিক চাপ ও প্রচারণা জোরদার করতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সামনের দিকনির্দেশনা

রোববার নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র সন্তোষজনক প্রমাণিত হলে মনোনয়ন বহাল থাকতে পারে। তবে বিপরীত সিদ্ধান্ত এলে সিলেট-৩ আসনে বিএনপিকে বিকল্প প্রার্থী ও নতুন কৌশল নিয়ে দ্রুত মাঠে নামতে হবে—যা নির্বাচনী সময়সূচির মধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর রবিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা ও মিডলসেক্স বিএনপি’র সভাপতি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দানবীর আলহাজ্ব বশির আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দিতে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠিতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, একজন মুসলমানের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।

আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ।
আল্লাহপাক এই দুনিয়াকে এমনভাবে তৈরি করেছেন যে, এখানে বেদনা ও আনন্দ, সুখ ও দুঃখ হাত ধরাধরি করে চলে। এখানকার আনন্দ বা বেদনা  কোনোটাই নিরঙ্কুশ নয়। ফলে এখানকার  জীবনে মানুষের দুঃখ-বেদনায় নিপতিত হওয়া অস্বাভাবিক কোন বিষয় নয়। কিন্তু কিছু বেদনা এমনও হয়ে থাকে যে, তার ক্রিয়া গোটা জাতিকে আচ্ছন্ন করে ফেলে এবং বিশ্বজোড়া বিষ ক্রিয়ার কারণে তার ক্ষত শোকাতেও সময় লাগে।

এমনই একটি বেদনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বহুগ্রন্থ প্রণেতা,  উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, পীরে কামিল, শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ’র ইন্তেকালের মধ্য দিয়ে মানবতাকে আচ্ছন্ন করেছে, যে বেদনা এমনসব মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলেছে,  যারা আল্লামা দুবাগী সাহেব এর ব্যক্তিত্ব, কৃতিত্ব ও তাঁর অবদান সম্পর্কে অবহিত।

বিংশ শতাব্দীর এ ক্ষণজন্মা মহা মনীষী হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ এর সম্পর্কে কিছু লিখার ইচ্ছা থাকলেও  মরহুমের শান-মান তথা ইলমি ব্যক্তিত্বের কথা স্বরণ হলে হাতে কাপুনী চলে আসে এবং হৃদ স্পন্দন বেড়ে যায়। তবুও যেহেতু এ মহান ব্যক্তি সম্পর্কে কিছু লিখার মনস্থ করেছি তাই লিখতে হবে। আমি আল্লাহর দরবারে তাওফিক কামনা করে কলম হাতে নিলাম।

এ দুনিয়ায় অনেক মহা মানবের জন্ম হয়েছে। যারা যুগে যুগে ইলমি খেদমতের মাধ্যমে বিশ্ব মানবতাকে সঠিক পথের দিশা দিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ। আমি অধম আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ এর লেখা কিতাবাদি পড়ে তাঁর মহান খেদমত দেখে অভিভূত হই ও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি।

কারণ প্রবাস জীবন তথা সাতসমুদ্র তের নদীর ওপারে সূদূর বিলেতে যিনি দ্বীন ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি বিষয়ের উপর কিতাব রচনা করে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাসে এমন নজির বিরল।

আমি আল্লামা দুবাগী ছাহেব রাহিমাহুল্লাহ’র কিতাবাদি  পড়ে তাঁকে এক নজর দেখা ও তাঁর কাছ থেকে ফয়েজ-বরকত হাসিল করার জন্য উদগ্রীব হয়ে পড়ি।

আলহামদুলিল্লাহ! আমার লন্ডন সফরে আমি নিজে খোঁজ নিয়ে তাঁর বাসা বের করে মুলাকাত করে এ মহান ওলির কাছ থেকে দোয়া ও ফয়েজ-বরকত আমার সৌভাগ্যে ঘটেছিল বলে আমি আমাকে ধন্য মনে করছি। প্রথম দর্শনেই আমার মনে সলফে সালেহীনের চিত্রপট ফুটে উঠে। যেভাবে আল্লামা দুবাগী ছাহেব তাঁর লেখা কিতাবাদি ইসলামের বাস্তবচিত্র তুলে ধরেছেন, বাস্তব পক্ষে তাঁর গোটা জীবন ছিলো এর‌ জ্বলন্ত দৃষ্টান্ত।

আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ’র মেহমানদারি ছাড়াও তাঁর ইসলামী তৎপরতা, জ্ঞানসাধনা ছিল অভাবনীয় ও বিস্ময়কর। পরিণত বয়সেও তিনি জ্ঞানসাধনা-গবেষণা, লেখালেখি বিরতিহীন-ক্লান্তিহীনভাবে চালিয়ে যাচ্ছিলেন। তাঁর নিজস্ব কুতুবখানা বা বিশাল লাইব্রেরি তা রীতিমতো অবাক করার মতো। আমি প্রত্যক্ষ করি যে, আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ’র নিজস্ব কুতুবখানার স্বতন্ত্র কোনো স্থান নেই, বরং তার সমগ্র বাসভবনের প্রতি কক্ষেই সাজানো গ্রন্থভর্তি আলমারির সারি। বড় বড় এসব আলমারি মূল আরবিসহ প্রসিদ্ধ নানা ভাষার মূল গ্রন্থরাজিতে পরিপূর্ণ। তিনি প্রয়োজনে যে কোনোটা খুলে অধ্যয়ন, গবেষণা ও লেখালেখিতে ব্যস্ত থাকতেন।

বাংলাদেশসহ উপমহাদেশ এবং আরব বিশ্বের বিভিন্ন দেশের বহু পণ্ডিত, মনীষী তথা খ্যাতনামা ওলামায়ে কেরাম আল্লামা মুফতী মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ’র রচিত গবেষণাধর্মী তথ্যবহুল রচনাবলী ও নানামুখী ইসলামী তৎপরতা দেখে এতই অভিভূত ও মুগ্ধ হয়েছেন যে, তারা তাদের প্রেরিত শুভেচ্ছাবাণী ও মূল্যবান অভিমতগুলোতে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহকে মোবারকবাদ সাধুবাদ জানিয়েছেন।

তাঁর বাংলা ভাষায় রচিত বিখ্যাত পুস্তক মীলাদে বেনযীর। পুস্তকটির প্রতিপাদ্যগুলো এতই তথ্যবহুল, গবেষণাধর্মী ও বিস্তীর্ণ। বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ বহুকাল পূর্বের একটি বহুল বিতর্কিত আলোচিত বিষয় মীলাদ ও কিয়ামের ওপর মীলাদে বেনযীর রচনা করে বিশ্বব্যাপী দারুণ আলোড়নের সৃষ্টি করেছেন। তার জবান ও কলম ছিল যুগপৎভাবে সক্রিয় এবং আধ্যাত্মিক সাধনা তার বলিষ্ঠ নৈতিকতার নিদর্শন। বিলেতের পরিস্থিতির আলোকেই জবান ও কলমের জিহাদ চালু রেখেছিলেন। বিক্ষিপ্তভাবে ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব ও মীলাদ মাহফিল, বিভিন্ন শহরের মসজিদে গমন করে ওয়াজ বক্তৃতা বয়ান, আন্তর্জাতিক ইসলামী সম্মেলনগুলোতে ভাষণ প্রদান ইত্যাদি ছিল তাঁর প্রচার মিশনের প্রধান আকর্ষণ।

নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর খাঁটি একজন ওয়ারিছ এবং প্রকৃত মুত্তাকী পরহেজগার হিসেবে যে সকল সীরত ও বাহ্যিক আচার-আচরণ থাকা দরকার সবই সমন্বয় ঘটেছিল আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ এর জীবনে।

মুমিন-মুসলমানদের সঠিক পথে পরিচালনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন আনজুমানে আল ইসলাহ ইউ.কে। ইলমে ওহী তথা কুরআন ও সুন্নাহ’র সহী শিক্ষার জন্য বিলেত জীবনে মাদরাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। মসজিদ ও খানেকা প্রতিষ্ঠায় তিনি ছিলেন তৎপর। তাঁর তৎপরতায় গড়ে উঠে অনেক মসজিদ ও খানেকা।

আল্লামা দুবাগী ছাহেব রাহিমাহুল্লাহ বাংলাদেশে থাকতে বিভিন্ন মাদরাসায় ইলমে হাদীসের খেদমতে আঞ্জাম দিয়েছেন। তাঁর জীবনের বিরাট অংশ কেটেছে সুদূর বিলেতে সেখানে শত ব্যস্ততার মাঝেও লেখালেখিতে, দরস ও তাদরীছে, তালিম-তরবিয়তে, বাক -বক্তৃতা ও মুনাযারায় তাঁর সময় কাটে। তাঁর লেখা বই-পুস্তকগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একেকটি হাতিয়ার যা আমাদের সঠিক চলার পথে মাইলফলক হিসেবে কাজ করে।

এ মহা-মনীষীর ইন্তেকালে মুসলিম উম্মাহ তাদের এক রাহবারকে হারিয়েছে। দেশ-বিদেশের ইসলামি স্কলারগণ তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করে দোয়ার মাহফিল করেন। তাতে বুঝা যায়, শায়খুল হাদীস আল্লামা মুফতী মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ এর শিক্ষা ও পরিচিতি শুধু লন্ডন ও বাংলাদেশ ভিত্তিক ছিল তা নয় বরং তিনি ছিলেন আন্তর্জাতিক মহলে সর্বজন স্বীকৃত একজন মুহাক্কিক আলেম, মুফতিয়ে আযম, মুনাযিরে আযম, শরীয়ত ও তরিকতের রাহবার।

আমরা এ মহা-মনিষীকে হারিয়ে শোক সাগরে মুহ্যমান। আল্লাহপাক যেন তাঁর আওলাদ সাহেবজাদাগণকে মরহুমের খেদমতসমূহ সঠিকভাবে পরিচালনা করার তাওফিক দান করেন এবং আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন!

লেখকঃ ডঃ আল্লামা মুফতী মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী, গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদরাসা, ঢাকা, খতীব, আমিনবাগ জামে মসজিদ, শান্তিনগর, ঢাকা।

ফিলিস্তিনকে রক্ষা করা মুসলিম জাতির ঈমানি দায়িত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেছেন, ফিলিস্তিনের মুক্তি এখন কোনো কূটনৈতিক আলোচনা নয় এটা মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব, ফরজ ইবাদতের মর্যাদা পেয়েছে। যদি মুসলিম জাতি আজো ঘুমিয়ে থাকে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সময় এসেছে, ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলার।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, ‘ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল আজ সরাসরি মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে। শিশু, নারী, বৃদ্ধ-কারো জীবনেরই কোনো মূল্য তাদের কাছে নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব আজ এই গণহত্যার অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।’

দুধরচকী আরো বলেন, ‘ইনশাআল্লাহ, সেই মাহেন্দ্রক্ষণ খুবই নিকটবর্তী-যেদিন ফিলিস্তিন হবে বিজয়ের প্রতীক, আর দখলদার ইহুদিবাদী ইসরাইলের শেষ অধ্যায় সেখানেই রচিত হবে। ফিলিস্তিনকে রক্ষা করা কেবল একটি ভূখণ্ড রক্ষার প্রশ্ন নয়, বরং এটি আল-কুদস, আকসা মসজিদ ও মুসলিম জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াই।’

হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ক্ষমতায় বসে থাকায় ফিলিস্তিনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব থেকে মুক্ত নন। এখনই সময় ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ইসরাইলকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে, তাদের বন্ধুরূপী মিত্রদের মুখোশ উন্মোচন করতে হবে।’

দুধরচকী বলেন, ‘ইসরাইল ও তাদের মিত্র পুঁজিবাদী রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে হলে তাদের পণ্য বর্জনের আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এখন কথা নয়, প্রতিটি মুসলিমের জীবন ও ভোক্তা হিসেবে ভূমিকা রাখতে হবে। প্রতিরোধের অংশ হিসেবে ইসরাইল ও তাদের মিত্রদের পণ্য বয়কট করতে হবে।