স্বাস্থ্য – bongonewsbd24.com

৬ নবজাতকের মৃত্যু: অগ্নি নিরাপত্তা লাইসেন্স নেই আদ-দ্বীন হাসপাতালের
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : গত সপ্তাহে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের মুখে থাকা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৩ সাল থেকে অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন করা হয়নি এবং তাদের কোনো অগ্নি নিরাপত্তা পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তারা জানান, ৭০০ শয্যার এই বেসরকারি হাসপাতালকে চলতি বছরের জানুয়ারিতে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা জমা দিতে এবং তিন মাসের মধ্যে নিয়ম মেনে চলতে বলা হয়েছিল।

এ তথ্য এমন সময় সমানে এলো যখন গত বুধবার সকাল ৬টার পর কয়েক ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি একাধিক তদন্তের মুখে রয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ ধারণা করছে, ডেলিভারি-পরবর্তী অপারেশন রুমে কোনো প্রযুক্তিগত ত্রুটি এর জন্য দায়ী হতে পারে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের সব হালনাগাদ নিয়ন্ত্রক নথি রয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশে তারা সেগুলো গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ছয় নবজাতকের মধ্যে দুইজনকে ডেলিভারি পরবর্তী অপারেশন রুম থেকে মৃত অবস্থায় নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আনা হয়, আর বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় এনআইসিইউ-তেই মারা যায়।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, অপারেশন-পরবর্তী কক্ষের ব্যবস্থাপনা ও ভেন্টিলেশন ঘাটতি এই মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে রমনা পুলিশও একটি পৃথক তদন্ত চালাচ্ছে, যা শুরু হয়েছে এক নবজাতকের বাবার দায়ের করা মামলার পর।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর গতকাল আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদার সোমবার গণমাধম্যকে বলেন, “আদ-দ্বীন হাসপাতাল ২০২৩ সাল থেকে তাদের ফায়ার লাইসেন্স নবায়ন করেনি। আমরা তাদের একাধিক সতর্কবার্তা পাঠিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি।”

৭০০ শয্যার এই হাসপাতালকে চলতি বছরের জানুয়ারিতে তিন মাসের মধ্যে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা জমা দিতে এবং নিয়ম মানতে বলা হয়েছিল।

১২ জানুয়ারি জারি করা নোটিশে ফায়ার সার্ভিস জানায়, ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট ২০০৩ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী, ভবনটি ব্যবহার ও পরিচালনার আগে অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন ও তা বাস্তবায়ন বাধ্যতামূলক।

নোটিশে বলা হয়, হাসপাতালটি চালু থাকলেও তারা এখনো অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন নেয়নি বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেনি, যা আগুন লাগার ঝুঁকি এবং প্রাণ ও সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

ফায়ার সার্ভিস হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে অনুমোদন নেওয়া এবং সব নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেয়।

এছাড়া সতর্ক করে বলা হয়, নির্দেশনা না মানলে ভবনটি অপ্রতুল অগ্নি নিরাপত্তার কারণে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট ২০০৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

শাহজাহান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি পেয়েছে, তবে এখনো কোনো জবাব দেয়নি।

এদিকে আদ-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, “আমার জানা মতে, আমাদের সব কাগজপত্র হালনাগাদ আছে।”

তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল হাসপাতালটি তাদের সব নিয়ন্ত্রক নথি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

ঘুমের অভাবে বাড়ছে ফ্যাটি লিভার? বলছে গবেষণা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঘুমের অভাবে ফ্যাটি লিভারের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে চলেছে। চিকিৎসাবিজ্ঞানের নানা গবেষণায় দেখা গেছে, অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের অভাবও লিভারে অতিরিক্ত চর্বি জমার একটি বড় কারণ।

আমেরিকার এন্ডোক্রাইন সোসাইটির একটি প্রতিবেদন এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা অনুযায়ী, যাদের পর্যাপ্ত ঘুম হয় না কিংবা যারা নিয়মিত রাত জাগেন, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা বা ঝুঁকি প্রায় ২৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

কিন্তু চীনের সান ইয়াৎ-সেন ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, যাদের ঘুমের সমস্যা রয়েছে, রাতে ঠিকমতো হয় না এবং দিনের বেলার ঘুমায়, তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ ঘুমের মান যদি উন্নত হয়, তাহলে ফ্যাটি লিভারের ঝুঁকি ২৯ শতাংশ পর্যন্ত কমে যায়।

ফ্যাটি লিভার যদি স্টেজ ওয়ানে থাকে, তাহলে ঘুমের মান উন্নত করে এ সমস্যা কমাতে পারেন। আসলে রাতে ঘুম ভালো হলে, শরীর যথেষ্ট সময় পায় নিজেকে মেরামত করার জন্য। শারীরিক প্রদাহ কমাতে ভালো ঘুম অত্যন্ত জরুরি। তবে শুধু ঘুমের ওপর জোর দিলেই যে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন, তা কিন্তু নয়। সামগ্রিক লাইফস্টাইলও উন্নত করা সমান জরুরি। ডায়েটে, এক্সারসাইজ ও ঘুম— এ বিষয়গুলোর ওপর জোর দিলেই ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে পারেন।

সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অনীহা এবং ওবেসিটির মতো বিষয়গুলোকে ফ্যাটি লিভারের মূল কারণ হিসেবে ধরা হয়। তবে ঘুমের সমস্যাকেও হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না। কারণ ঘুমের সমস্যার সঙ্গে যোগ রয়েছে ফ্যাটি লিভারের। শুনতে অদ্ভুত লাগছে?

কিন্তু গবেষণা বলছে— এমনটি ঘটতে পারে। দিনের পর দিন কম ঘুম, অনিদ্রা, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা ডেকে আনে ফ্যাটি লিভার। এমনটিই দেখা গেছে এন্ডোক্রাইন সোসাইটির ‘জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত নতুন গবেষণায়।

এশিয়ান হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগীয় প্রধান অমিত মিলানি জানিয়েছেন, মেটাবলিক হেলথের ক্ষেত্রে ডায়েট ও ব্যায়ামের মতোই সমান গুরুত্বপূর্ণ ঘুম। তিনি বলেন, ঘুমের অভাব লিভারের কার্যকারিতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং অলস জীবনযাপনের মতোই ক্ষতিকর।

ঘুমের অনিয়মের জেরে শরীর সঠিকভাবে শক্তি বিপাক করতে পারে না। তাই ফ্যাট মেটাবলিক হওয়া থেকে শুরু করে ইনসুলিন নিয়ন্ত্রণ করা এবং এনার্জি ম্যানেজমেন্ট— প্রতিটা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তাই লিভারেও ফ্যাট জমতে থাকে। সে কারণে পুষ্টি ও ব্যায়ামের পাশাপাশি বিপাকীয় স্বাস্থ্যের জন্য জরুরি ঘুম। দিনের পর দিন কম ঘুম শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এতে যেমন রক্তে শর্করার মাত্রা বাড়ে, ঠিক তেমনই বিপাকীয় ভারসাম্য নষ্ট হয়। ঘুমের অভাবে খিদে বাড়ে, বিশেষত মুখরোচক খাবারের প্রবণতা তৈরি হয়। তার সঙ্গে যদি কায়িক পরিশ্রম না করেন, তাহলে শরীরের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: স্বজনদের কান্না, অবহেলার অভিযোগে তোলপাড়
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৭ মে : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক, ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের একটি ওয়ার্ডে এয়ার কন্ডিশনারের গ্যাস লিকেজের কারণে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে একে একে অসুস্থ হয়ে পড়ে নবজাতকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের দাবি, রাতে ওয়ার্ডে থাকা শিশুদের মধ্যে কান্না, বমি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এক নবজাতকের দাদি অভিযোগ করে বলেন, চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে না পারলে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া উচিত ছিল। তিনি জানান, নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়ে ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা ব্যয় করানো হয়। পরে দীর্ঘ অপেক্ষার পর জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।

আরেক স্বজন অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। তাদের ভাষ্য, শিশুরা সারা রাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।

সন্তান হারানো এক মা বলেন, “রাতে প্রায় সব শিশুই কান্না করছিল, বমি করছিল। আমরা বুঝতেই পারিনি কী ঘটছে। সকালে আমার বাচ্চার অবস্থা খারাপ হলে বাইরে নেওয়া হয়। পরে এনআইসিইউতে নেওয়ার পর প্রথমে আশ্বস্ত করা হলেও কিছুক্ষণ পর মৃত্যুর খবর জানানো হয়।”

ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে তদন্তে সহযোগিতার কথা জানানো হয়েছে।

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্টাফ রিপোর্টার | ঢাকা রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে গাফিলতি, অবহেলা বা কারিগরি ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপ-পরিচালক এবং অধিদপ্তরের আরেকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, হাসপাতালে ব্যবস্থাপনার কোনো ত্রুটি ছিল কি না, শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি ছিল কি না এবং তারা যে কক্ষে অবস্থান করছিল সেই পরিবেশে কোনো সমস্যা ছিল কি না—এসব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে। বিশেষ করে এসি-সংক্রান্ত বা অন্য কোনো কারিগরি ত্রুটি থাকলে তা শনাক্ত করতে প্রয়োজন হলে বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে।

পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আমরা জেনেছি, সেখানে ১১ জন মা ছিলেন। তাদের মধ্যে ছয়জনের নবজাতক সন্তান ছিল, যাদের বয়স এক থেকে তিন দিনের মধ্যে। বাকি পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল। জন্মগত জটিলতার কারণে তারা চিকিৎসা নিচ্ছিল।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “আজ ভোরে ওই কক্ষে এসি-সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসি বন্ধ হয়ে গেলে সেখানে বিকল্প ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতিতে চিকিৎসাধীন ছয়টি নবজাতকের মৃত্যু হয়েছে।”

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সেবায় গাফিলতি, দায়িত্বে অবহেলা কিংবা অবকাঠামোগত ও প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সার্বিক সহযোগিতা করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মেসিক্যাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, প্রফেসর কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও থ্যালাসেমিয়া রোগ নির্ণয় ও প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে শহরের চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ি জেলা সদর ফারিয়া। একই দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য, ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহারবিধি সম্পর্কে চিকিৎসকদের নিয়মিত অবহিত করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বক্তারা আরও বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান রয়েছে।

অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের অবমাননাকরভাবে “দালাল” হিসেবে আখ্যায়িত করা হয়, যা তাদের সামাজিক মর্যাদা ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এসময় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার আহ্বায়ক তিলক বড়ুয়া এবং ম্যানেজার ফোরামের সভাপতি সুধাংশু কুমার বিশ্বাসসহ বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও কার্যকর করতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও নৈশভোজের আয়োজন করেছে Fortis Hospital। মঙ্গলবার (১৭ মার্চ) বনানীর অভিজাত Unique Regency Hotel-এ অনুষ্ঠিত এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যের ছাপ ছিল লক্ষণীয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রমজানের মাহাত্ম্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রুপ ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রায় ৮০ জন বিশিষ্ট অতিথির উপস্থিতিতে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে মেডিকেল ট্যুরিজম খাতের প্রতিনিধিরা, যারা বাংলাদেশি রোগীদের বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণে সহযোগিতা করেন, তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ইফতারের আগে অতিথিরা রমজানের আধ্যাত্মিক তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। পরে ইফতার শেষে অতিথিদের সম্মানে বিশেষ বুফে ডিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন Puja Chatterjee। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পেশাদার কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা Fortis Hospital-এর উদ্যোগ ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন
নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের অন্যতম ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি বলেন, দেশের ডেন্টাল চিকিৎসা এখন এতটাই আধুনিক হয়েছে যে এ সংক্রান্ত চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যেতে হয় না।

সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, বিএফডিএস মাত্র আট বছরের পথচলায় পেশাজীবীদের জন্য নানা ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করেছে, যা এই খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ‘নিরাময়-৩’ ম্যাগাজিন দেশের মানুষের মুখের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে একটি ব্যতিক্রমধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত তিন শতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে।

ইফতার শেষে অমুসলিম পরিবার থেকে ইসলাম গ্রহণ করা পাঁচজন কোরআনের হাফেজকে বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী (এফএম সিদ্দিকী)।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব সঞ্জীব দাশ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সালের ১২ নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত) এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট মহল মনে করছে, দীর্ঘদিন চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ চিকিৎসকের হাতে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যাওয়ায় চিকিৎসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন গতি আসবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, সরকারের স্বাস্থ্যখাত সংস্কার ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই নিয়োগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও জনগণমুখী করার উদ্যোগ বাস্তবায়নে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার (SEOK Healthcare)–এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, সংগঠনের প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব, সিওক হেলথকেয়ার-এর কর্ণধার এম এম মাসুমুজ্জামান এবং কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি। বক্তারা বলেন, ক্যান্সার সম্পর্কে ভীতি নয়—সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে এই রোগ মোকাবিলা করতে।

সেমিনারে উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিসসহ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর জেন জিকুয়াং (ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন)। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থা, জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ, সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও গণসচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।