bongonewsbd24.com

খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩৩ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা বিশিষ্ট সিটি মেডিকেল কলেজ ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই খুলনা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ারফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে।

ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল হাসপাতাল ভবনে আগুন লাগার কারণে উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। :::

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। বৃষ্টির বাধা ও নানা প্রতিকূলতা পেরিয়ে মাঠে ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও টিম স্পিরিট দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও উল্লেখ করেন, তাসকিন ও মোস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আমাদের এই পরম কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরও উঁচুতে এগিয়ে যাবে।

বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বন্দর পরিস্থিতি। জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এই টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্কপ। সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বয়কারী এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এনসিটির মতো একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ টার্মিনাল কোনো বিদেশি অপারেটরের হাতে দেওয়া দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এটি সম্পূর্ণ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত।

অন্যদিকে, ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক ও শ্রমিক দল নেতা হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানান:

“বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা সরকারকে আমাদের আপত্তির কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছি। সরকার যদি সাধারণ শ্রমিক ও দেশের মানুষের পালস বুঝতে না পারে, তবে কঠোর আন্দোলন শুরু হবে। দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসী বন্দর রক্ষায় মাঠে নামবে।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের একই স্মারকে ‘দুই নীতি’: বিভ্রান্তি চরমে

এনসিটি নিয়ে চলমান বিতর্কের ঘি ঢেলেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন-১ অধিশাখা থেকে গত ৪ জুন ইস্যু করা দুটি চিঠি। একই তারিখ ও একই স্মারক নম্বর সম্বলিত চিঠি দুটিতে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা দেওয়া হয়েছে:

প্রথম চিঠি: এতে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নিতে হবে। তবে তাদের আগ্রহ না থাকলে পুরো প্রক্রিয়া বাতিল করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে।

একই স্মারকের অন্য চিঠিতে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বরাত দিয়ে বলা হয়, ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা অবশ্যই অব্যাহত রাখতে হবে।

একই সময়ে একই বিষয়ে এমন পরস্পরবিরোধী ও রহস্যজনক নির্দেশনার পর বন্দর প্রশাসন ও অংশীজনদের মনে গভীর সংশয় তৈরি হয়েছে। সরকারের প্রকৃত অবস্থান আসলে কী, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের এই বিতর্কের মধ্যেই এনসিটি পরিচালনার জন্য একটি নতুন বিকল্প প্রস্তাব এসেছে। বিএনপির সাবেক দুজন সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এনসিটির সাবেক একটি অপারেটর মিলে গঠিত তিন দলীয় একটি দেশীয় কনসোর্টিয়াম যৌথভাবে টার্মিনালটি পরিচালনার আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই দেশীয় কনসোর্টিয়ামের দেওয়া প্রস্তাবটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি লাভজনক এবং বন্দরবান্ধব।

চলতি বছরের শুরুতেও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার তোড়জোড় শুরু হলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও স্কপের তীব্র আন্দোলনের মুখে বন্দর অচল হওয়ার উপক্রম হয়েছিল। সে সময় বাধ্য হয়ে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে টার্মিনালটি বন্দরের নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথায় আবারও সেই একই উদ্যোগ নেওয়ায় ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া জানান, “আমরা এনসিটি পরিচালনার জন্য একাধিক পক্ষ থেকে প্রস্তাব পেয়েছি। দেশের স্বার্থ রক্ষা করে প্রচলিত আইন ও বিধি মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে, বন্দর কর্তৃপক্ষ সেটাই বাস্তবায়ন করবে।

তবে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হলে চট্টগ্রাম বন্দর আবারও বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১১ জুন সকাল ১০.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট -১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৪ জন, সোনাডাঙা থানা-০১ জন, লবণচরা থানা-০১ জন, হরিণটানা থানা-০৬ জন, খালিশপুর থানা-০২ জন দৌলতপুর থানা-০১ জন, আড়ংঘাটা থানা-০১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৪ ঘন্টার তথ্যাদি:

গত ১০ জুন সন্ধ্যা ১৮.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট-২৭ জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা-০২ জন, লবণচরা থানা-০২ জন, হরিণটানা থানা-০৭ জন, খালিশপুর থানা-০৪ জন, দৌলতপুর থানা-০২ জন, আড়ংঘাটা থানা-০২ জন এবং খানজাহান আলী থানা-০১ জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়! গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস,চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : আজ ১১ জুন ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়!

সভায় সম্মানিত কমিশনার মহোদয়, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ও জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। তাই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। তিনি বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না আসা একটি ইতিবাচক দৃষ্টান্ত ও অর্জন, এই সুনাম ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে। কোনো রিকশাচালক, চালক বা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না বরং জনগণের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ হচ্ছে ট্রাফিক পুলিশ, কারণ তাদের প্রতিটি কার্যক্রম, জনগণ সরাসরি প্রত্যক্ষ ও মূল্যায়ন করে থাকেন আর এজন্যই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, নিষ্ঠা এবং ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরোও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন, ২০২৬ খ্রি.) ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, ইভটিজিং, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব
​স্পেশাল রিপোর্ট: ​একটি সফল বিপ্লব বা গণ-অভ্যুত্থান কখনো ধূমকেতুর মতো আলো ছড়ায় না। এটি মূলত সুপ্ত আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও লাভার বহিঃপ্রকাশ।

কোনো দেশের গণজাগরণ কেবল একটি দেয়াশলাইয়ের কাঠি নয়, বরং দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে প্রজ্বলিত অগ্নিমশাল।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন কেবল ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ছিল না, বরং ১৯৪৭ থেকে শুরু করে ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনের ধারাবাহিক ফসল; ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই বিপ্লবও কেবল ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলনের ফ্রেমে সীমাবদ্ধ নয়। এটি বিগত ১৭ বছরের বৈষম্য, দুর্নীতি, লুটপাট এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ।

​​বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে যে জনমত ও গণ-অসন্তোষ তৈরি হয়েছিল, তারই যৌক্তিক পরিণতি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তন।

এই সুদীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সূচনা করেছিলেন বেগম খালেদা জিয়া এবং এর কৌশলগত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেছিলেন তারেক রহমান।

বিএনপির দীর্ঘদিনের কাঠামোগত আন্দোলন তৃণমূল পর্যায়ে যে বার্তা পৌঁছে দিয়েছিল, তা-ই পরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের সঙ্গে মিশে এক বিশাল গণজোয়ারে রূপ নেয়।

​জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে ২০০১ সাল পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ২০০১ সালের অক্টোবর নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এক অভূতপূর্ব বিজয় লাভ করে। স্বনির্ভর অর্থনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনার এক নতুন যুগ শুরু হয়। তবে দেশের এই অগ্রযাত্রা ব্যাহত করতে দেশীয় সুশীল সমাজের একটি অংশ, নির্দিষ্ট কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক কুশীলবরা একযোগে ষড়যন্ত্রে লিপ্ত হয়। যার চূড়ান্ত রূপ ছিল ২০০৭ সালের ১/১১-এর অসাংবিধানিক ও বিতর্কিত ক্ষমতার হস্তান্তর।

​২০০৭ সালের মইনউদ্দিন-ফখরুদ্দীনের ছদ্মবেশী সেনা শাসনের প্রধান লক্ষ্যই ছিল রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করা। বিশেষ করে বিএনপিকে নেতৃত্বশূন্য করা। এই সময়ে বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে কারারুদ্ধ করা হয়। রিমান্ডের নামে তারেক রহমানের ওপর যে বর্বরোচিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, তা ছিল নজিরবিহীন।

মূলত তৎকালীন ওয়ান-ইলেভেন সরকারের সেই নির্মম দমনপীড়নের মধ্য দিয়েই ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানের মনস্তাত্ত্বিক বীজ রোপিত হয়েছিল।

​২০০৮ সালের একটি বিশেষায়িত নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। জনগণের ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নিতে সংবিধানে থাকা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। ২০১৪ সালে ভোটারবিহীন ও একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের কফিন তৈরির চেষ্টা করা হলে, বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশের মানুষ একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব জাতীয় ঐক্যের বার্তা দেয়।

​পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবন্দী ও অন্তরিন রাখা হয়। প্রবীণ এই নেত্রীর ওপর রাষ্ট্রীয় নিষ্ঠুরতা দেশের সাধারণ মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দেয়। দলের এই চরম সংকটের মুহূর্তে হাল ধরেন তারেক রহমান। সুদূর প্রবাসে থেকেও তিনি আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দলকে নতুন করে পুনর্গঠিত করেন এবং সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাক দিয়ে আন্দোলনের মহাসড়ক তৈরি করেন।

​২০১৮ সালের ‘রাতের ভোট’ ছিল দেশের ইতিহাসে নির্বাচনী ব্যবস্থার ওপর সবচেয়ে বড় আঘাত। এই নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ কৌশলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তৎকালীন সরকারের স্বৈরাচারী ও গণবিরোধী চরিত্র উন্মোচন করেন। তাঁর এই দূরদর্শী রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার ফলেই বিশ্ব সম্প্রদায় বুঝতে পারে যে বাংলাদেশে গণতন্ত্রের নামে কী ধরনের প্রহসন চলছে। এটি পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনে বড় ভূমিকা রাখে।

​দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে বিরল। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৮২৫টিরও বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়, যেখানে আসামির সংখ্যা ছিল ৫০ লাখ ৩২ হাজার ৬৫৫ জনেরও বেশি। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, গুমের শিকার হয়েছেন এবং অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছেন। এই দীর্ঘ সময়ে দলটির ১ হাজার ৫৫১ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং ৪২৩ জন গুমের শিকার হয়েছেন। এই অবর্ণনীয় দমনপীড়নের মধ্যেও তারেক রহমানের সুদৃঢ় ও আপসহীন নেতৃত্বের কারণে দলটি ভেঙে যায়নি, বরং আরও শক্তিশালী হয়ে মাঠে টিকে ছিল।

​২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যখন বৈষম্যবিরোধী গণ-আন্দোলনে রূপ নেয়, তখন বিএনপির দীর্ঘ ১৭ বছরের এক দফা আন্দোলনের লিগ্যাসি এর সঙ্গে যুক্ত হয়। তারেক রহমানের স্পষ্ট রাজনৈতিক নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী নিজেদের জীবন বাজি রেখে সাধারণ ছাত্র-জনতার পাশে দাঁড়ায়, তাদের সর্বাত্মক সহযোগিতা দেয় এবং রাজপথের ফ্রন্টলাইনে থেকে বুলেট ও টিয়ারশেল মোকাবেলা করে। ২০২৪ সালের এই চূড়ান্ত গণ-অভ্যুত্থানেও বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হন। মূলত ছাত্র-জনতার বীরত্ব এবং বিএনপির দীর্ঘ আন্দোলনের এই যৌথ শক্তিই ৫ আগস্টের রাজনৈতিক মুক্তি ও স্বৈরাচারের পতন নিশ্চিত করে।

চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকজের জবাব অসন্তোষজনক; স্বাস্থ্য অধিদফতরের ঘোষণা

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ১১ জুন: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। চিকিৎসায় অবহেলার অভিযোগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ করা হয়েছিল। তাদের দেওয়া জবাব সন্তোষজনক নয়। তাই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালের জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল যে জবাব দিয়েছে, তা পর্যালোচনা করেছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে নানা ধরনের বক্তব্য রয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মোটকথা, তাদের জবাবে আমি সন্তুষ্ট নই।”

উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

একই সঙ্গে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

তদন্ত ও শোকজের জবাব পর্যালোচনার পর অবশেষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। :::

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ১১ জুন: জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদিত বাজেটটি বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্মতি ও স্বাক্ষরের মাধ্যমে তা চূড়ান্ত রূপ পায়। নতুন অর্থবছরের বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। :::

সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ প্রায় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম কমতে পারে। তবে রাজস্ব আহরণ ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কিছু পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, ফলে সেগুলোর দাম বাড়তে পারে।

নতুন বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ উপাদান এমএস রড ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। এতে নির্মাণসামগ্রীর বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। এছাড়া নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে। উচ্চস্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাবও থাকতে পারে। একই সঙ্গে সিগারেটের প্যাকেটে কিউআর কোড বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাজারে মদের দাম আরও বাড়িয়ে দেবে।

এছাড়া উচ্চমূল্যের বিলাসী খাদ্যপণ্য এবং নতুন করে ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হতে পারে। বিদেশ থেকে আমদানি করা উচ্চমূল্যের হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথাও বিবেচনায় রয়েছে।

দেশীয় কৃষকদের সুরক্ষার লক্ষ্যে কাজুবাদাম আমদানিতে শুল্কহার বর্তমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে, যার ফলে আমদানিকৃত কাজুবাদামের দামও বাড়তে পারে।