1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

“ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক”

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৪ জুন: দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর আগে বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ইসলামী ব্যাংকের চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন।
বৈঠকে ব্যাংকটির চলমান পরিস্থিতি, তারল্য সংকট এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়।
চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ ও আস্থাহীনতার কারণে সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের মুখে বড় ধরনের চাপের মধ্যে পড়ে ইসলামী ব্যাংক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com