1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আট স্বামীর সংসার করা নারী এইডস আক্রান্ত!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টাকা-পয়সা, গয়নাসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিতে একেক পর এক সংসার বদলেছেন তিনি। করেছেন ৮ স্বামীর ঘর। এবার তার শরীরে ধরা পড়েছে দুরারোগ্য এইডস।

এবার চিন্তা তার ছেড়ে আসা স্বামীদের স্বাস্থ্য নিয়ে। কারণ কতদিন আগে থেকে এই রোগ তার শরীরে, তা স্পষ্ট নয়। পুলিশ তাই ওই মহিলার প্রাক্তন স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল পরীক্ষাও করাতে বলা হয়েছে। খবর আনন্দ বাজারের।

বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে যেটা প্রথম শোনা গেল, তা হলো ওই প্রতারক কনের শরীরে দুরারোগ্য ব্যাধির উপস্থিতি এবং তা থেকে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের শারীরিক ক্ষতি হওয়ারও বিপজ্জনক ঝুঁকির কথা।

ভারতের দিল্লি পুলিশ জানিয়েছে, পঞ্জাবের এই নারীর বয়স ৩০ বছর। তিনি দুই সন্তানের মা। কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কখনো চাকরিজীবী পরিচয় দিয়ে, আবার কখনো বিবাহিত, কখনো ডিভোর্সি পরিচয় দিতেন তিনি।

প্রতারণার ব্যবসার কাজে তার আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারীও। বেশির ভাগ সময় শ্বশুরবাড়ির সদস্যদের অচেতন করে টাকা-গয়না নিয়ে পালাতেন নতুন ‘বৌ’।

সাধারণত ধনী স্বামী হলে ১৫ দিন সংসার করতেন তিনি। আর তুলনায় কম অবস্থাপন্ন হলে ১০ দিনের মধ্যেই কাজ শেষ করত প্রতারক দলটি। পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীকে সন্তানসহ ছেড়ে চলে গিয়েছিলেন তার স্বামী। তারপরই এই ‘সংসার-সংসার’ ব্যবসা শুরু করেন তিনি।

উল্লেখ্য এইডস একটি মরণব্যাধি। Human immunodeficiency virus বা HIV নামক ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী। HIV এমনই ভয়ংকর জাতের ভাইরাস যে এ ভাইরাস মানুষের শরীরে অনুপ্রবেশ করার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। ফলে HIV আক্রান্ত রোগী যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে এবং যা তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com