1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

টিকার আওতায় আসেনি ৭৬ লাখ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে ১২ বছরের উপরে ১ কোটি ১৬ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৪০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে। সে হিসেবে এখন পর্যন্ত ৩৫ শতাংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এখনও প্রায় ৭৬ লাখ শিক্ষার্থী এ আওতার বাহিরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সারাদেশে ১২ থেকে ১৮ বছরের মোট ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন টিকা পেয়েছে। তার মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৪৪ লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জন। এখনও একটি ডোজও পায়নি ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষর্থী।

তিনি জানান, সকল জেলায় সমানতালে শিক্ষার্থীদের টিকা দেয়া সম্ভব হয়নি। কোথাও বেশি আবার কোথাও কম রয়েছে। তার মধ্যে দুটি জেলায় ৯০ শতাংশ, ৪টি জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ, ছয়টি জেলায় ৭০ থেকে ৮০ শতাংশ, ৭টিতে ৬০ থেকে ৭০ শতাংশ, ৪টিতে ৫০ থেকে ৬০ শতাংশ, ৪টিতে ৪০ থেকে ৫০ শতাংশ, ১০টিতে ৩০ থেকে ৪০ শতাংশ, ১১টিতে ২০ থেকে ৩০ শতাংশ, ১২টিতে ১০ থেকে ২০ শতাংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যাালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মোট ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিক শিক্ষার্থী এখনও টিকার বাহিরে রয়েছে। আমরা আশা করি সারাদেশের ৩৯৭ টি উপজেলায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৭ বছরের শতভাগ শিক্ষার্থীর টিকা কার্যক্রম শেষ করা হবে।

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে আগামীকাল পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আবরি বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com