1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইউক্রেন থেকে পোল্যান্ডে বেঁচে ফেরা বাংলাদেশির দিন-রাত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মোহাম্মাদ নাজিউর রহমান কুমিল্লা নগরীর নেউরা ডুলিপাড়া এলাকার বাসিন্দা। বছর দেড়েক আগে পাড়ি জমান ইউক্রেনে। তার কর্মস্থল দেশটির রাজধানী কিয়েভে। নাজিউর রহমান জানান, গত পরশু রাত থেকে হঠাৎ করে বোম্বিং শুরু হয়৷ কোথা থেকে এই বোম্বিং হয় তার বুঝতে পারেননি৷ শুধু মোবাইল ফোন ও চার্জার নিয়ে বের হয়েছিলেন তিনি।

মোবাইল ফোনের ভিডিও কলে নাজিউর রহমান জানান, গত তিন দিন তার অফিস ও যে এ্যাপার্টম্যান্টে থাকতেন সেখানে বোমা বর্ষণ করা হয়। জান বাঁচাতে গিয়ে একটি ব্যাংকারে আশ্রয় নেন। সেখানে আরো অন্তত ৫০ জন শিশু বৃদ্ধাসহ আশ্রয় নেন।

গত তিনদিনে খেয়ে না খেয়ে অপেক্ষা করছিলেন কিভাবে সীমান্তে যাওয়া যায়৷ এমন চিন্তা করে কয়েকবার ব্যাংকার থেকে বের হয়ে ব্যর্থ হন। এর মধ্যে খবর পান তার ভারতীয় মেডিকেল পড়ুয়া দুই বন্ধু বোমা বর্ষণে নিহত হন।

নাজিউর আরো জানান, এ কদিনে কিয়েভে তেমন সম্মুখ যুদ্ধ হয়নি। বেশীর ভাগই দূর থেকে বড় বড় স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।

শনিবার সকালে আরো বেশ কয়েকজনের সাথে তিনি একটি ট্রেনে করে ৫ শ কিঃমিঃ পথ পাড়ি ইউক্রেনের সীমান্তে আসতে সক্ষম হন। তারপর সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে যখন তিনি ট্রেনে উঠেন ওই সময় বয়স্ক চারজন লোক ট্রেনে উঠতে পারেন নি।

নাজিউরের বন্ধু কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির সদস্য ও রাশিয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল জানান, গত তিন দিন ধরে আমার বন্ধু নাজিউরের সাথে কথা হচ্ছে। তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছি। শনিবার সন্ধ্যায়ও কথা হয়েছে। নাজিউর সুস্থ ও নিরাপদ আছে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com