1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ, আকাশ নীলের এমডি ও পরিচালক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালককে গ্রেফতার করেছে র্যা্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’র প্রতারণার মূলহোতা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে রাজধানী ও ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে র্যা ব।

জানা গেছে, লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যান ‘আকাশ নীল’র ব্যবস্থপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক ইফতেখারুজ্জামান রনি।

এ নিয়ে শনিবার (১৯ মার্চ) ৩১ জন ভুক্তভোগীর পক্ষে বাদী হয়ে মামলা করেছেন রুহুল আমিন নামে এক ব্যক্তি। তিনি প্রায় দুই কোটি টাকাসহ সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন ভুক্তভোগীরা।

মামলার আসামিরা হলেন- আকাশ নীলের চেয়ারম্যান খাদিজা বেগম, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও মশিউর রহমান, পরিচালক ইফতেখারুজ্জামান রনি, এজেন্ট রাকিবুল হাসান, এজেন্ট সৈয়দ রুমান, মশিউর রহমানের স্ত্রী শেয়ারহোল্ডার ফাতেমা আক্তারী, মৌসুমী আক্তার।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের আগস্ট মাসে মামলার বাদী (রুহুল আমিন) ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠান মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করছে। এমন বিজ্ঞাপন দেখে তিনি প্রতিষ্ঠানটিতে ছয়টি মোটরসাইকেল পাওয়ার আশায় বিনিয়োগ করেন। কিন্তু বেঁধে দেওয়ার সময়ও তিনি মোটরসাইকেল না পাওয়ায় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে চেক দেয়া হলেও টাকা দেয়া হয়নি। পরে টাকার জন্য চাপ দেওয়া হলে নানাভাবে হুমকি দিতে শুরু করেন মালিক মশিউর রহমান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রুহুল আমিনের সবমিলিয়ে এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছে আকাশ নীল। তিনি ছাড়াও আরও ৩০ জন যুবকের কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com