1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিএনপির দুটি অভিযোগ পেয়েছি : দুদক সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির কয়েকজন এখানে এসেছিলেন। তারা দুটি লিখিত অভিযোগ করেছেন। দুদকের তফসিল ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, বিএনপি দুটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল, এখানে যে কেউ অভিযোগ করতে পারে। দুদকের বিধি মোতাবেক সেটা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।

মাহবুব হোসেন বলেন, আমরা চাই জনগণ এগিয়ে আসুক। জনগণ এগিয়ে এলে দুর্নীতি দমন করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হলেও ডেপুটিশনে আসা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে এটা ঠিক না, এটা অনুচিত। তাদের এখানে অনেক জনবল রয়েছে। এ অনুচিত কাজের জন্য অনেক জাতীয় স্পর্শকাতর তদন্ত থেমে আছে, আটকে যাচ্ছে, এটা ঠিক না।

তিনি বলেন, আজ আমরা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এখানে এসেছিলাম। আমরা উনাদের বলেছি এখন থেকে আমরা নিয়মিত আসবো। উনাদের সাহায্য করবো দায়বদ্ধতা থেকে, যাতে উনারা সাধারণ মানুষের কাছে পরিষ্কার থাকতে পারেন।

এদিকে বিএনপি নেতাদের আসার খবরে দুদক কার্যালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com