1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাহিত্যে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৯ মে) রবীন্দ্র সদনে রাজ্য সরকারের ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে তাকে বাংলা অ্যাকাডেমি প্রবর্তিত নতুন বিশেষ পুরস্কার দেওয়া হয়। একই দিনে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ ও প্রাবন্ধিক ফ্রাঁস ভট্টাচার্য।

রবীন্দ্র সদনে ২৫ বৈশাখের সেই অনুষ্ঠানে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু বলেন, এবারই প্রবর্তিত এই বিশেষ পুরস্কার দেওয়া হবে তিন বছর অন্তর। এই পুরস্কার পাবেন তারা, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরেও নিরলসভাবে সাহিত্য সাধনা করে চলেছেন। প্রথম বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে স্মরণে রেখে এই পুরস্কার দেওয়া হচ্ছে তাকে। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।

এছাড়াও সোমবার রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করা হয় বাংলার তিন কৃতি ব্যক্তিত্বকে। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য রবীন্দ্র পুরস্কার পেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞান বিষয়ক লেখার জন্য পুরস্কৃত হলেন বিকাশ সিংহ, বাংলা ছাড়াও অন্য ভাষায় রচিত সমাজ বিষয়ক রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পেলেন ফ্রাঁস ভট্টাচার্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিকাশ সিংহের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রাঁস ভট্টাচার্যের হয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার আত্মীয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com