1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মায়ের জন্মদিনে পা ধুয়ে আশীর্বাদ নিলেন মোদি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চেই গুজরাট গিয়ে মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেছিলেন। আজ শনিবার ফের তিনি পৌঁছেছেন গুজরাটে। কারণ আজ তার মায়ের ৯৯তম জন্মদিন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই মোদি ও তার মায়ের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি মেঝেতে বসে আছেন। চেয়ারে বসে আছেন তার মা। মোদি ধীর ধীরে মায়ের পা ধুয়ে দিচ্ছেন। পরে মোদি মায়ের সেই পা ধোয়া পানি স্পর্শ করছেন নিজের চোখে।

জন্মদিনে মাকে একটি ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেন মোদি। এসময় মোদির মাথা ছুঁয়ে দোয়া করেন তার মা। ভিডিওতে মা-ছেলেকে একসঙ্গে পূজাও করতে দেখা গেছে।

মায়ের ৯৯ তম জন্মদিন উপলক্ষে আবেগাপ্লুত নরেন্দ্র মোদি। একটি ব্লগ পোস্টে মাকে নিয়ে লিখেছেন তিনি। মোদি লিখেছেন, ‘মা কেবল একটি শব্দই নয়। এই শব্দটির মধ্যে বহু আবেগ মিশে থাকে। ১৮ জুন আমার মায়ের জন্মদিন। মা ৯৯তম বছর পেরিয়ে শতবর্ষে পদার্পণ করেছেন। বাবা বেঁচে থাকলে গত সপ্তাহে তিনিও শততম জন্মদিন পালন করতেন।’ সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com