1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কবরের অভিজ্ঞতা জানতে ১০ ঘণ্টা কবরের ভেতরে অবস্থান, অতঃপর আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে নিজের খোঁড়া কবর থেকে ১০ ঘণ্টা পর মিজানুর রহমান রনি (২২) নামে এক ইউটিউবারকে আটক করেছে পুলিশ। এ সময় তার ভাই আবু হাসান মিলনকেও (২৫) আটক করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা ওই এলাকার মোকছেদ আলীর ছেলে। কবরের অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করার জন্য কবরে প্রবেশ করেছিলেন মিজানুর রহমান রনি।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত ১১টার দিকে সবার অজান্তে মিজানুর রহমান রনি কবর খুঁড়ে প্লাস্টিকের বড় পাইপে ওপর থেকে ফ্যানের বাতাস ও লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে সকাল ১০টার দিকে রনিকে বের করা হয়। সেখান থেকে রনি ও তার বড় ভাই মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, তারা তিন ভাই মেধাবী শিক্ষার্থী। রনি চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করেছে। তারা বিভিন্ন বিষয়ে ভিডিও করে ইউটিউবে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় কবরের অভিজ্ঞতা সম্পর্কে ইউটিউবে শেয়ার দেওয়ার জন্য কবরে প্রবেশ করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com