1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করণীয় ছিল, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন শাহরুখ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। এ জন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে জানা যায়। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।

মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এ নিয়ে তুমুল বিতর্ক বেধেছিল।

অন্যদিকে, বেশ কয়েক বছর বাদে আবার রূপালি পর্দায় দেখা যাবে শাহরুখকে। নতুন বছরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। এরইমধ্যে ছবির ঝলক প্রকাশ্যে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com