1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইভিএম নিয়ে সংশয় জাপার- হাসিবুল ইসলাম জয়, ভোট গ্রহণ ব্যবস্থাপনায় সন্তুষ্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : মগ ভোটিংয়ে সাড়া না পাওয়ায় ইভিএমে প্রত্যাশিত ভোট কাস্টিং নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় নেতার নির্বাচন পর্যবেক্ষণ প্রধান হাসিবুল ইসলাম জয়। তিনি বলেন, জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং পরিচালিত নির্বাচনী পর্যবেক্ষণ থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা গেছে মাঠের চিত্র হলো গতবারের চেয়ে প্রায় দেড় লাখেরও বেশি ভোটে লাঙ্গলের প্রার্থী মোস্তফা জয়লাভ করার কথা, কিন্তু মগ ভোটিং আশাব্যঞ্জক নয়। সে কারণে জাতীয় পার্টি প্রত্যাশিত ভোট কাস্টিং শঙ্কিত।
রোববার ২৫ ডিসেম্বর রংপুর নগরীর বেশ কয়েকটি প্রান্তে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী পর্যবেক্ষণ তথ্য তুলে ধরেন।
এসময় তিনি আরো বলেন, মনে রাখতে হবে মোস্তফা মাটি মানুষের নেতা। তার প্রত্যাশিত ভোটারদের অধিকাংশ খেটে খাওয়া দিনমজুর। তারা যন্ত্র ব্যবহারে অভ্যস্থ নয়। তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। যদিও রংপুরের সবস্তরের মানুষ মোস্তফার লাঙ্গলে ঐক্যবদ্ধ। তারপরও ভুল হওয়ার শঙ্কা কাজ করছে,অনেকের মাঝে। আর সে কারণে আমরা শঙ্কিত।
এসময় তার সঙ্গে ছিলেন জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইংয়ের দায়িত্বশীল ও প্রকাশিতব্য ভিন্নধারার দৈনিক নবপ্রকাশের হেড অব মাল্টিমিডিয়া কাজী লুৎফুল কবীর ও প্রেস উইং সদস্য কাজী শামসুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
গেলো ২১ ডিসেম্বর রংপুর আসে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতার প্রতিনিধি দল। গেলো ৪ দিন তারা নগরীর নানা প্রান্তে ভোট ও লাঙ্গলের জনপ্রিয়তা এবং মানুষের প্রত্যাশা জানার চেষ্টা করেন। এসময় তারা দলীয় প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে গণসংযোগেও অংশ নেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলবদ্ধ ও পৃথক পৃথকভাবে মোস্তফার পক্ষে ভোট প্রার্থনা এবং মানুষের অনুভূতি পর্যালোচনা করেন। হাঁড় কাঁপানো এই শীতে মানুষের দ্বারে দ্বারে যান বেগম রওশন এরশাদের প্রতিনিধি দল। নির্বাচনী প্রচারের সব শেষ পর্যবেক্ষণ তুলে ধরতে কাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com