1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শেরপুরে দেবর ভাবীর হদিস নেই, থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে
বগুড়া জেলা পতিনিধি :বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের ইউপি নির্বাচনে বার বার প্রার্থী হয়ে ফেল করা নারী লম্পট নজরুল ইসলাম পৃথক পৃথক জায়গায় ২ স্ত্রী ও ৩ সন্তান ফেলে রেখে নতুন করে পরকীয়ার আসক্তে জড়িয়ে গিয়ে বড় ভাইয়ের স্ত্রী ১ সন্তানের জননীকে সহ এক লক্ষ টাকা নিয়ে তৃতীয় মেরুর অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে দেবর ভাবী।
এঘটনায় স্বামী দুদু মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে ও অভিযোগের সুত্রে জানাযায়, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখ এর পুত্র মোঃ ছানোয়ার হোসেন দুদু ২০ বছর আগে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের গোলাই ফকিরের মেয়ে শরিফা খাতুন( ৩৬) কে বিয়ে করে ঘর সংসার করে আসছিলেন। সংসার জীবনে তাদের সাগর (১৮ ) নামে একটি পুত্র সন্তান রয়েছে। জীবন জীবিকার তাগিদে দুদু মিয়া স্ত্রীও সন্তান কে নিয়ে মির্জাপুর ইউনিয়নের কুনিঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।
এরই মাঝে দুদুর চাচাতো ছোটভাই পালাশন গ্রামের মৃত ইসমাইল হোসেনের (কাঁটা) পুত্র নজরুল ইসলাম ১ পুত্র সন্তানের জননী শরীফা খাতুনের সাথে পরকীয়ায়
জড়িয়ে পড়ে। নারী লম্পট বার বার ফেল করা মেম্বর নজরুল ইসলাম নিজ ঘরে দুই স্ত্রী তিন সন্তানের দয়া মায়া নাকরে অবশেষে তৃতীয় বারের মতো পরকীয়া প্রেমিকা বড় ভাইয়ের স্ত্রী শরিফা এবং সংসারে গচ্ছিত নগদ এক লক্ষ টাকা নিয়ে গত ২৬ ডিসেম্বর সন্ধার দিকে উধাও
হয়েছে পরকীয়ার স্বপ্ন নগরীর অজানা গন্তব্যে।
এদিকে স্বামী বেচারা ভাড়া বাড়ীতে স্ত্রী কে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে কোন হদিস না মেলায় স্ত্রী শরিফা খাতুন ও পরকীয়া প্রেমিক নজরুল ইসলামের নামে গত ২৭ ডিসেম্বর শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্য দিকে লেখা পর্যন্ত পরকীয়ার জলে হাবু -ডুবু খাওয়া প্রেমিক-প্রেমিকা দেবর – ভাবীর কোন হদিস পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com