1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ধর্ষণ নিয়ে ভয়ঙ্কর অতীত জানালেন লেডি গাগা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গানের প্রতি ভালোবাসা ছোট থেকেই। গানকেই জীবনসঙ্গী করার স্বপ্ন ছিল তার। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে সেই স্বপ্নে প্রথম ধাক্কা লাগে। তখন তিনি লেডি গাগা নন, মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাঁচটা উঠতি সংগীতশিল্পী। নাম স্টেফানি। সেই সময়ের ভয়ানক স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে।

স্টেফানিকে প্রযোজক বলেছিলেন, তার সৃষ্টি গানগুলো পুড়িয়ে ফেলা হবে। সেগুলো যদি বাঁচাতে চাইলে পোশাক খুলতে হবে। পরিষ্কার ভাষায় গাগাকে বিছানায় শুতে বাধ্য করেছিলেন প্রযোজক। দিনের পর দিন ধর্ষিত হতে থাকেন গাগা।

২০১৪ সালে এক সাক্ষাৎকারে প্রথম যৌন হেনস্থার কথা স্বীকার করেন লেডি গাগা। ফের গাগা সামনে নিয়ে এলেন তার ভয়ঙ্কর অতীত। ডকুসিরিজ ‘দ্য মি ইউ নেভার সি’তে সবার সামনে ফের সরব হবেন মার্কিন পপ তারকা। শনিবার (২২ মে) রয়টার্স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

জানা গেছে, ওপরা উইনফ্রে এবং প্রিন্স হ্যারি প্রযোজিত এই ডকুসিরিজে থাকছে বিশ্বের বিখ্যাত কিছু ব্যক্তিত্বের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে জয় করার কাহিনী। প্রথম অ্যাপিসোডেই থাকবে লেডি গাগার জীবনের অভিজ্ঞতা।

গাগা বলেন, আমাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এক পর্যায়ে আমি গর্ভবতী হয়ে যাই। এক মাস ধরে একটা স্টুডিওতে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর বাবা-মার বাড়ির সামনে ফেলে দিয়ে গিয়েছিল। এর পর কয়েক বছর মানসিকভাবে ভেঙে পড়ি। আমি আর আগের মেয়েটা ছিলাম না।

জনপ্রিয় পপ তারকা জানান, কোনো সহানুভূতি পাওয়ার জন্য তিনি এ কথা প্রকাশ্যে শেয়ার করেননি। বরং তার মনে হয়েছে, এই অবস্থা কারও হলে, মনের কথা খুলে বলতে হবে। কাউকে না কাউকে নিজের সমস্যার কথা বলতে হবে। তার মতে, সবার সাহায্যের প্রয়োজন। তাই লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com