1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছে দেশটি। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করবে বলে সৌদি পর্যটন কর্তৃপক্ষ আরব নিউজকে জানিয়েছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন।

আরব নিউজ বলছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিগ আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধিদল আগামী ২৪-২৫ আগস্ট ঢাকা সফর করবে এবং সেই সময়ে সৌদির এই মন্ত্রী বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধনও করবেন।

সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের ওমরাহ পালনকারীরা পুরো ওমরাহ যাত্রার পরিকল্পনা করতে পারবেন। এটি ভ্রমণকারীদের ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করবে।

এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ সোমবার আরব নিউজকে বলেন, ‘বাংলাদেশ থেকে ওমরাহযাত্রী ও পর্যটকদের সুবিধার্থে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। এই রোডশোর মূল উদ্দেশ্য হলো- এই দেশে নুসুক প্ল্যাটফর্ম চালু করা… কারণ সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।’

আরব নিউজ বলছে, চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করেছিল। এই প্ল্যাটফর্মটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনা করতে এবং এ সংক্রান্ত নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।

আলদাববাগ বলেছেন, সৌদির এই অনলাইন প্ল্যাটফর্মটি একটি ডিজিটাল পাসপোর্ট হিসাবে কাজ করে যা হাজী ও ওমরাহযাত্রীদের যাত্রা ও ভ্রমণকে আরও সহজ করে তোলে। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছে সৌদি আরব। যা এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি বলেও জানান তিনি।

আলদাববাগ বলেছেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঢাকা আমাদের শীর্ষ পাঁচটি বাজারের একটি। সুতরাং সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মূলত এই পরিকল্পনার অধীনে সৌদি আরব প্রধানত তার পর্যটনখাতে ফোকাস করে থাকে। আলহাসান আলদাববাগ আরও বলেন, ‘সৌদি আরব এ বছর ৭ লাখ বাংলাদেশিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আর ২০৩০ সালে এটি ২৬ লাখে পৌঁছাবে।’

আরব নিউজ বলছে, ব্যক্তিগত ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা ভ্রমণকারীরা ওমরাহ পালন করতে পারবেন। একইসঙ্গে ওই একই ভিসাতে উপসাগরীয় এই দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা স্থানসহ বিভিন্ন পর্যটন গন্তব্যও ভ্রমণ করতে পারবেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com