1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন সিইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার (১৫ নভেম্বর)। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানায়, তফসিল ঘোষণা উপলক্ষ্যে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এরপর বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।

এর আগে ইসি সচিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে। কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।

নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, সব কিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com