1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ : সিইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তা হলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলনকক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার ৬ নির্বাচনি এলাকার অধিকাংশ প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে; এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই এখন চাইছে— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com