1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

গতকাল রোববার (৭ জানুয়ারি) সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয় ২৯৯ আসনে। তবে একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফল স্থগিত করা হয়।

রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন। অন্যদিকে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন ৬২ জন, জাতীয় পার্টি থেকে ১১ এবং অন্য দল থেকে তিনজন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে একটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

গতকাল ভোটগ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এ সংখ্যা আরও বাড়তেও পারে বা কমতেও পারে।’

ভোটের পরদিন সিইসি জানান, সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে; তিনি চ্যালেঞ্জ করতে পারেন। ভোটের এই হার নিয়ে সমালোচনাকারীদের তথ্যপ্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com