1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

যে কারণে কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তারা কক্সবাজার সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমন। একদিনের এই পরিদর্শনে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রথমে তারা চট্টগ্রাম যাবেন। বেলা ১১টায় নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করবেন রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

এরপর বিকেল সাড়ে ৩টায় ট্রেনযোগে চট্টগ্রাম থেকে তারা কক্সবাজার পৌঁছাবেন।এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তারা।

এর আগে, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com