1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সোনালী ব্যাংককে ৯৬ লাখ রুপি জরিমানা করল ভারতের কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। লেনদেনের বিধি ও নির্দেশনা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে। এই একই অভিযোগে মুম্বাইভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস

২০২২ সালের ৩১ মার্চ থেকে চলমান একটি পর্যবেক্ষণের ফল হিসেবে এই জরিমানা করেছে আরবিআই। পর্যবেক্ষণে বেশ কিছু অসংগতিপূর্ণ আচরণ ধরা পড়ে। এ কারণে ব্যাংক দু’টিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

সরকারের ভর্তুকির বিপরীতে একটি প্রতিষ্ঠানকে ঋণের অনুমোদন দিয়েছিল মুম্বাইভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। এ ছাড়া অননুমোদিত ই–লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিধি প্রতিপালনে ব্যর্থতার কারণে। গ্রাহকের সঙ্গে লেনদেন বা চুক্তি সংক্রান্ত কোনো ব্যত্যয়ের বিষয় নয়। আর এই জরিমানা ছাড়া ব্যাংক দুটির বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেয়া হবে না।

ওই বিজ্ঞপ্তিতে আরবিআই আরও জানিয়েছে, ২০১৬ সালের গ্রাহক নির্দেশনা থাকা সত্ত্বেও তা অনুসরণ না করায় এবং আরও কিছু নির্দেশনা মেনে না চলায় সোনালী ব্যাংকে ৯৪ লাখ ৪ হাজার রুপি জরিমানা করা হয়েছে।

আরবিআই বলছে, এই ব্যবস্থা নেয়া হয়েছে বিধি প্রতিপালনে ব্যর্থতার কারণে। গ্রাহকের সঙ্গে লেনদেন বা চুক্তি সংক্রান্ত কোনো ব্যত্যয়ের বিষয় নয়। আর এই জরিমানা ছাড়া ব্যাংক দুটির বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com