1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সুপার এইটের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে মুখােমুখি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। বিশ্বকাপের সুপার এইটে এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোন ম্যাচ। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ এটি।

গ্রপপর্বের ম্যাচে কানাডাকে ৭ উইকেটে, পাকিস্তানকে সুপার ওভারে ৫ রানে হারায় যুক্তরাষ্ট্র। অবশ্য তৃতীয় ম্যাচে ভারতের কাছে হারে তারা। চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে গ্রুপর্বের চার ম্যাচের চারটিতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারো অঘটনের জন্ম দিতে পারবে কি যুক্তরাষ্ট্র?

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরাইজ শামসি

যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেইলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জাসদীপ সিং, নস্টুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রাভালকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com