1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইন্টারনেটের গতিতে বাংলাদেশের উন্নতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে ১০১তম অবস্থান থেকে ৯৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ের পর আগস্টে বাংলাদেশের এ উন্নতি। তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র‍্যাঙ্কিংয়ের ৮৯তম অবস্থানেই আছে বাংলাদেশ।

    বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি নিয়ে ওকলার মাসিক ‘স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স’ আগস্ট মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।

    ওকলা জানিয়েছে, গত জুলাইয়ে টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক ও রবির গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

    ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের মার্চে মোবাইল ইন্টারনেট গতির সূচকে বাংলাদেশ ছিল ১১২তম অবস্থানে। এপ্রিলে ১১০তম, মে মাসে ১০৯তম ও জুনে ৯০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

    বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক বলেন, ‘ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসি সব সময় কাজ করে যাচ্ছে। ওকলার ইনডেক্স আমরা দেখে থাকি। সেখানে অনেক বিষয় বা ইনডিকেটর থাকে। বিটিআরসির নানা উদ্যোগ ও তদারকিতে সেবার মান বাড়ানোর কাজ করা হচ্ছে। আগামী দিনে এ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছি আমরা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com