1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*১২(বারো) কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ দুই মাদক কারবারি আটক*

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অদ্য ০৯/১২/২০২৪ ইং তারিখ এসআই(নিঃ)/ ফারুক ইসলাম, বিপি-৭৮৯৭১০৬১৯০, দাউদকান্দি হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা, সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাইট-১ মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাবস্থায় একটি খালি ট্রাককে (যাহার রেজিঃ নং-মাগুড়া-ট-১১-০০৩৯) সন্দেহজনক ভাবে দ্রুতগতি চালাইতে দেখে সংকেত দিলে চালক গতি বাড়াইয়া পলায়নের চেষ্টা করলে সংঙ্গীয় র্ফোসের সহয়তায় দাউদকান্দি থানাধীন বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে ট্রাকটিকে থামাইতে সক্ষম হোন। উপস্থিত সাক্ষীদেরকে সাথে নিয়ে উক্ত খোলা খালি ট্রাকে প্রবেশ করে তল্লাশী কালে আসামীদ্বয়ের দেখানো মতে আসামী ড্রাইভার মোঃ তমিজ এর সিটের পিছনে কেবিন বক্স এর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো ০৩(তিন) প্যাকেট ও আসামী বাদল চন্দ্র শীল এর দুই পায়ের মাঝে একটি বাজারের ব্যাগে হাত দিয়ে ধরা অবস্থায় হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো ০৩(তিন) প্যাকেট গাঁজা(মাদকদ্রব্য), মোট ০৬(ছয়) প্যাকেট, প্রতিটি প্যাকেটে ০২(দুই) কেজি করে সর্বমোট ১২(বার)কেজি গাঁজা আসামীদ্বয়ের নিজ নিজ হাতে বাহির করে দেওয়া মতে উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় ট্রাক সহ উল্লেখিত মাদকদ্রব্য এসআই(নিঃ)/ ফারুক ইসলাম ০৯/১২/২০২৪খ্রিঃ ০১.৪৫ ঘটিকার সময় জব্দ করেন। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা কংশনগর হতে অজ্ঞাত নামা ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের লক্ষে ঢাকা কেরানীগঞ্জ এর উদ্দেশ্যে বর্ণিত ট্রাকযোগে বহন করে নিয়ে যাইতেছিল। জিজ্ঞসাবাদে তারা আরো জানায় যে, মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহনের কাজে উল্লেখিত ট্রাকটি ব্যবহার করে কেরানীগঞ্জ,ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com