1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

মোঃ মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখিপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সখিপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় সকাল ৭টায়, সখিপুর থানার সামনের সড়কে নয়টায় এবং সখিপুর সাগরদিঘী সড়কের কুতুবপুর বাজার এলাকায় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও টাঙ্গাইলের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)।
এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
পুলিশ জানায়, নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাযায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে আসছিলেন।
আজ সোমবার সকাল ৯টায় সখিপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে স্পিড বেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের দায়িত্ব (নাইট ডিউটি) পালন শেষে ভোর ৭টার দিকে বাড়ি ফেরার পথে সখিপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com