1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সদর উপজেলা, চাপাইনবাবগঞ্জ বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি বিশেষ প্রতিনিধিঃ ২১ এপ্রিল, ২০২৫ তারিখ সদর উপজেলা, চাপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছসিনা খাতুন। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।

কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো: মোছাদ্দেক হোসেন।

পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার জনাব মো: সুনাইন বিন জামান, পাটের গ্রেডিং ও সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিএডিসি, রাজশাহী জোনের উপপরিচালক (পাট বীজ) জনাব এইচএস জাহিদুল ফেরদৌস, পাট কর্তন এবং উন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা করেন পাট অধিদপ্তর রাজশাহীর পাট উন্নয়ন কর্মকর্তা জনাব অজিত কুমার রায়। উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার (প্রশাসন) জনাব বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম এবং পাট অধিদপ্তর সদর উপজেলা চাপাইনবাবগঞ্জের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো: ইসরাইল হকসহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com