1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

টাঙ্গাইল নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগও বই বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলুর দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নাগরপুরের মহিলা কলেজ থেকে দুই শতাধিক মটরবাইক নিয়ে বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। রবিউল আউয়াল লাভলু উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে বই বিতরণ অনুষ্ঠানটি। বই বিতরণ অনুষ্ঠান শেষে দপ্তিয়র ইউনিয়নের সাধারণ জনগণের সাথে গণসংযোগ করেন রবিউল আউয়াল লাভলু।

দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহিম এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মোজ্জাম্মেল হোসেন সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা ও যুব দলের (ভার:) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা প্রমুখ। এসময় আরো যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস ইকবাল কবির ইকবাল, আলতাফ হোসেন, এলিম মাহমুদ আলিম, যুব নেতা মো. মিজানুর রহমান মিজান, উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিনসহ যুব দল, তাতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীসহ দপ্তিয়র ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com