1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জয়পুরহাটে বিবাদ মিমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৮৭ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডা. কাজী ইসমাইল হোসেন।

আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবির (২৯) পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এস আই) পদে কর্মরত আছেন বলে জানাগেছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবির কাঁচিকাঘাত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে পুলিশ জরুরি পরিষেবা ৯৯৯ নম্বর কল পেয়ে পারিবারিক বিবাদ মিমাংসার জন্য এসআই আলমগীর কবির পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে যায়। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাত সে উত্তেজিত হয়ে এসআই আলমগীর কে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে আঘাত পায়। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানান তিনি।

এবিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে যান এবং এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com