1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’কে নানা অনিয়মের দায়ে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও জিয়াউর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটির এক্স-রে কক্ষ নিরাপদ নয়, ল্যাবে রয়েছে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ, নিচতলায় জমে আছে পানি, চারপাশে নোংরা পরিবেশ এবং ওটি (অপারেশন থিয়েটার) রাখা হয়েছে অবৈধভাবে। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ক্লিনিক পরিচালনা করা হচ্ছিল। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় এক লাখ ৫ হাজার টাকা।

এ ছাড়া একইদিনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের আরেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউশন সহায়তা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন।

স্থানীয়রা জানান, সালেহা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোসলেম উদ্দিন গাইবান্ধা জেলার ফুলপুকুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি চাকরিতে থেকে তিনি ব্যক্তিগতভাবে ক্লিনিক পরিচালনা করছেন, যা সরকারি বিধিবিধান পরিপন্থী। অভিযানের সময় তিনি নিজের কর্মস্থলে থাকার কথা থাকলেও ক্লিনিকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com