1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লোটন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

লোটন নিউজ ডেস্ক : বৃহত্তর গণতান্ত্রিক দল বিএনপির লোটন শাখার নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৫, মঙ্গলবার রাতে লোটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের সংকট এবং বিএনপির চলমান আন্দোলন-সংগ্রাম নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
বিএনপির দুর্দিনের কান্ডারি, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক মিসবাহ আহমদ, খলিল মিয়া, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য এবং লোটন বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার মোহাম্মদ এ হোসেইন, ইউকে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লোটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেল, সাবেক সেক্রেটারি শাহনাজ আহমদ, সাবেক ছাত্রনেতা কয়ছর আহমদ, এমদাদুল হক পাভেল, ইউকে যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লোটন যুবদলের সাবেক সভাপতি মুমিনুল মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাঁরা সবাই দেশ ও প্রবাসের রাজনৈতিক কর্মসূচি আরও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশে ইতোমধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা।
সভায় নেতৃবৃন্দ প্রবাস থেকে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com